এবার গুগল ম্যাপের সাহায্যে এক পলাতক শীর্ষ মাফিয়াকে আটক করেছে পুলিশ, যিনি প্রায় ২০ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছেন। গতকাল বুধবার ওই পুলিশ দলের এক তদন্তকারী কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় দুই বছর তদন্তের পর ৬১ বছরের জিওচিনো গ্যামিনোকে স্পেনের গালাগাপা শহর থেকে আটক করা হয়। সেখানে তিনি ভিন্ন নাম-পরিচয়ে বসবাস করে আসছিলেন। এই গালাগাপা শহরটি মাদ্রিদের খুব কাছেই অবস্থিত। গুগল ম্যাপের স্ট্রিট ভিউয়ের মাধ্যমে পুলিশ এক ফলের দোকানের সামনে তাঁকে শনাক্ত করে।
গুগল ম্যাপের এই ফটোগ্রামটিই এই পলাতক মাফিয়াকে আটক করতে মূল ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন ইতালির অ্যান্টি-মাফিয়া পুলিশ ইউনিটের ডেপুটি ডিরেক্টর নিকোলা আলটিয়েরো। তিনি বলেন, গ্যামিনো বর্তমানে স্পেনে হেফাজতে রয়েছেন। ফেব্রুয়ারির শেষের দিকে তাঁকে ইতালিতে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে বলে আশা করছি।
স্টিডা নামের এক সিসিলিয়ান মাফিয়া গোষ্ঠীর সদস্য গ্যামিনো। ২০০২ সালে রোমের রেবিবিয়া জেল থেকে তিনি পালিয়ে গিয়েছিলেন। একটি খুনের অপরাধে ২০০৩ সালে গ্যামিনোর যাবজ্জীবন কারাদণ্ড হয়।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে জৈব অস্ত্র তৈরিতে সহায়তা নেওয়ার সম্ভাব্য চেষ্টা শনাক্ত করে তা প্রতিহত করার দাবি করেছে এআই নির্মাতা প্রতিষ্ঠান ‘অ্যানথ্রপিক’। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক ‘থ্রেট ইন্টেলিজেন্স রিপোর্টে’ বলা হয়েছে, তাদের এআই মডেল ব্যবহার করে এমন কিছু কর্মকাণ্ড শনাক্ত করা হয়েছে, যা জৈব
১৮ মিনিট আগে
আগামী অক্টোবর মাস থেকে বাংলাদেশে স্থানীয়ভাবে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন উৎপাদন শুরু হতে যাচ্ছে। দেশের প্রায় ৫ কোটি নতুন ব্যবহারকারীকে আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে ডাটা সংযোগসহ স্মার্টফোনের আওতায় আনার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে সরকার।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার যে লক্ষ্য আমাদের রয়েছে, তা অর্জনে এআইয়ের (কৃত্রিম বুদ্ধিমত্তা) ভূমিকা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতিতে আগামী এক দশকের মধ্যে মানবজাতি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ঝুঁকি ১০ শতাংশের বেশি বলে মনে করেন অ্যানথ্রপিকের শীর্ষস্থানীয় এআই নিরাপত্তা গবেষক ইভান হিউবিঙ্গার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই আশঙ্কার কথা জানিয়েছেন।
১ দিন আগে