বিশ্ববিখ্যাত স্মার্টওয়াচ নির্মাতা প্রতিষ্ঠান অ্যামাজফিটের ফ্ল্যাগশিপ মডেল জিটি সিরিজ। সম্প্রতি বাংলাদেশের আমদানিকারক প্রতিষ্ঠান মোশান ভিউ দেশের বাজারে যাত্রা শুরু করল নতুন দুটি মডেল জিটিআর ৪ ও জিটিএস ৪ দিয়ে। নতুন এ দুটি মডেলের স্মার্টওয়াচ বিক্রি শুরু হয় ই-কমার্স প্রতিষ্ঠান দারাজের এক লাইভ ইভেন্টের মাধ্যমে।
স্মার্টওয়াচ নির্মাতা প্রতিষ্ঠানটি সম্প্রতি ভারতে লঞ্চ করেছে অ্যামাজফিটের নতুন স্মার্ট ওয়াচ ‘পপ ২’। এই স্মার্টওয়াচে রয়েছে এমোলেড ডিসপ্লে।
এ ছাড়া রয়েছে হার্ট রেট মনিটর, এসপিওটু সেন্সর এবং ১০০-এর বেশি স্পোর্টস মুড। এই স্মার্টওয়াচে রয়েছে ১ দশমিক ৭৮ ইঞ্চির একটি এইচডি এমোলেড ২ দশমিক ৫ কার্ভড ডিসপ্লে, যেখানে আবার ‘অলওয়েজ অন’ ফিচারের সাপোর্ট রয়েছে। ভারতে অ্যামাজফিটের নতুন স্মার্টওয়াচ পপ ২ লঞ্চ হয়েছে ৩ হাজার ৯৯৯ টাকায়।
স্মার্টওয়াচের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
১৫০-এর বেশি কাস্টমাইজেবল ওয়াচ ফেসের সুবিধা রয়েছে এই স্মার্টওয়াচে। এ ছাড়া এতে দেওয়া হয়েছে একটি কেস-এ, যেটি তৈরি হয়েছে অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে।
পানির নিচে ৫ মিটার পর্যন্ত এই স্মার্টওয়াচ সুরক্ষিত থাকবে, অর্থাৎ এটি ওয়াটার রেজিস্ট্যান্ট ডিভাইস। গোলাপি ও কালো রঙে লঞ্চ হয়েছে অ্যামাজফিটের নতুন স্মার্টওয়াচ পপ ২।

আকাশে তারা দেখা গেলেই সংযোগ পাওয়া যাবে। বাংলালিংকের সংযোগ ও ফোর-জি-সক্ষম মোবাইল ফোন থাকলেই ডিরেক্ট-টু-সেল (ডিটুসি) কভারেজের আওতায় থাকা এলাকায় এই সেবা ব্যবহার করা যাবে।
২ দিন আগে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এআই মডেল ক্লদ ব্যাকটেরিয়ার ডিএনএতে একটি নতুন ধরনের এনজাইম সিস্টেম আবিষ্কারের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এই আবিষ্কারটি যুগান্তকারী জিন-এডিটিং প্রযুক্তি ‘ক্রিস্পার’ (CRISPR)-এর মতো কোনো জিন সম্পাদনা পদ্ধতি হতে পারে।
২ দিন আগে
বাংলাদেশে ই-কমার্স, অনলাইন ব্যবসা, শিক্ষা ও ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি ঢাকায় একটি কার্যালয় খোলার আগ্রহ ব্যক্ত করেছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা।
২ দিন আগে
বাংলাদেশে আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে ডিজিটাল আইডি চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তাঁর ভাষ্য, একটি একক ডিজিটাল পরিচয় সরকারি বিভিন্ন সেবা পাওয়ার প্রধান মাধ্যম বা কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। এ লক্ষ্যে সরকার কৃত্রিম
৩ দিন আগে