উইন্ডোজ ১১-এর নতুন আপডেটের সঙ্গে চ্যাটবটযুক্ত করল মাইক্রোসফট। কো–পাইলটের নামের চ্যাটবটটি এই অপারেটিং সিস্টেমে নতুন সংযোজন। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেডটস নাও এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
২৩এইচ২ নামে নতুন উইন্ডোজ ১১ আপডেটে কোপাইলটসহ অন্যান্য ফিচার যুক্ত করা হয়েছে। এর মধ্যে আছে- ক্লিপচ্যাম্পে (ভিডিও এডিটিং টুল) অটো কম্পোজ ফিচার, উইন্ডোজ ন্যারেটরের জন্য নতুন নতুন ভাষা, ইন্সট্যান্ট গেমস, স্ক্রিনশট থেকে টেক্সট কপি করার সুবিধা এবং এআইভিত্তিক মাইক্রোসফট পেইন্ট।
উইন্ডোজ ১১ কোপাইলট কি
ওপেনএআইয়ের চ্যাটজিপিটির মত উইন্ডোজের একটি চ্যাটবট হল কোপাইলট। এআইভিত্তিক চ্যাটবটগুলো মানুষের মত টেক্সট তৈরি করতে পারে। চ্যাটের মাধ্যমে নির্দেশনা দিলে চ্যাটবটটি কিছু কনটেন্টও তৈরি করে দিতে পারবে।
ওপেনআইয়ের প্রশিক্ষণে ব্যবহৃত ডেটা দিয়ে তৈরি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের ওপর চ্যাটবটটি নির্ভর করে। এটি ইমেইল কম্পোজ, প্রশ্নের উত্তর ও স্বয়ংক্রিয়ভাবে উইন্ডোজের বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করতে চ্যাটবটকে সাহায্য করে।
উইন্ডোজ ১১ কোপাইলট আপডেট যেভাবে ডাউনলোড করবেন
উইন্ডোজ ১১ এর ২৩এইচ২ ভার্সন আপডেটের বিষয়ে মাইক্রোসফট এক ব্লগে বিস্তারিত আলোচনা করে।
নতুন আপডেট পেতে সেটিংসের উইন্ডোজ আপডেট সেকশনে গিয়ে ‘চেক ফর আপডেট’ বাটনে ক্লিক করতে হবে। পিসিতে নতুন আপডেট এলে ডাউনলোড করে নিতে হবে।
ব্লগ পোস্টটিতে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জন্য এই আপডেটে ডাউনলোডের প্রক্রিয়া জানিয়েছে মাইক্রোসফট।
এছাড়া অ্যাড–অন সফটওয়্যার হিসেবে মাইক্রোসফট ৩৬৫ কোপাইলটকে আলাদাভাবে করপোরেট কর্মীর কাছে বিক্রি করবে মাইক্রোসফট।

এআই মডেলকে জৈব অস্ত্র তৈরি ও হত্যাকাণ্ডে ব্যবহারের বিষয়ে প্রশ্ন করে উত্তর বের করেছে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এআই নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এ ঘটনা। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, চীনের এআই নির্মাতা প্রতিষ্ঠান মুনশটের একদল গবেষক নিজেদের জনপ্রিয় দুটি ‘কিমি’ (Kimi) এআই মডেলকে প্রলুব্ধ করে
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিকাশ ও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে বৈশ্বিক উদ্বেগের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীরা একটি স্বেচ্ছাধীন চুক্তি স্বাক্ষর করেছেন। ‘জয়েস কমেন্টমেন্ট অন ফ্রন্টিয়ার রেসপন্সিবিলিটিজ’ নামের এই চুক্তির মাধ্যমে
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নত মডেলগুলো মানবজাতির জন্য ‘বিপর্যয়কর’ এমনকি ‘অস্তিত্বের জন্য হুমকি’ তৈরি করতে পারে বলে সতর্ক করেছে এআই নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। শেয়ারবাজারে আইপিওর মাধ্যমে বিনিয়োগ সংগ্রহের প্রস্তুতির মধ্যেই কোম্পানিটি এই সতর্কবার্তা দিয়েছে।
২ দিন আগে
নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল জিপিটি-৬.১ অ্যাস্ট্রা (GPT-6.1 Astra) আপাতত বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ওপেনএআই। আজ মঙ্গলবার চ্যাটজিপিটি নির্মাণকারী প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
২ দিন আগে