
ফেসবুক ও মেসেঞ্জারের কর্মীদের একত্রিত করে একটি একক ইউনিট গঠন করার পরিকল্পনা গ্রহণ করেছে মেটা। এর ফলে আগামী সপ্তাহে কর্মী ছাঁটাইয়ের উদ্যোগে নেওয়া হবে। মূলত যেসব কর্মী কাজের ক্ষেত্রে কম দক্ষতা দেখিয়েছেন তাঁরা এই সিদ্ধান্তের ফলে প্রভাবিত হবেন।
দি ইনফরমেশনের একটি প্রতিবেদন অনুযায়ী, এই পুনর্গঠনের মাধ্যমে মেসেঞ্জার বিভাগের প্রধান লোরেদানা ক্রিসানকে মেটার জেনারেটিভ এআই (জেনএআই) দলে স্থানান্তরিত করা হবে। আর বর্তমানে ফেসবুকের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা টম অ্যালিসন মেসেঞ্জার দলের কিছু অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করবেন।
শুধু ফেসবুক ও মেসেঞ্জার দল ছাড়াও মেটার জেনএআই (জেনারেটিভ এআই) টিমেও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, মেটার জেনএআই বিভাগের প্রধান প্রকৌশলী রায়ান কেয়ার্নস ও নিং লিও নতুন দায়িত্বে আসবেন। মূলত মেটার এআই প্রযুক্তিতে গুরুত্ব দেওয়ার জন্য এই পুনর্গঠন করা হচ্ছে।
এ বছরের শেষ নাগাদ মেটার ১০ শতাংশ ‘নন-রিগ্রেটেবল অ্যাট্রিশন’ অর্জনের পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনার সঙ্গে এমন কর্মী জড়িত থাকবেন, যাঁদের পারফরম্যান্স কম বা যাঁরা কিছু কিছু প্রত্যাশা পূরণ করেছেন। এই কর্মীদের মধ্যে যাদের পারফরম্যান্স সন্তোষজনক নয়, তাদের চাকরি ছাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে। এমনকি, কিছু কর্মী যাদের পারফরম্যান্স মোটামুটি ভালো, তাদেরও চাকরি ছাঁটাইয়ের আওতায় আনা হতে পারে।
মেটা গত বছর তার মোট কর্মীসংখ্যার ৫ শতাংশ কমিয়েছে এবং ২০২৫ সালেও আরও ৫ শতাংশ ছাঁটাইয়ের পরিকল্পনা রয়েছে। তবে, মেটার শীর্ষ নির্বাহীরা নতুন দায়িত্ব গ্রহণ করছেন, যা মেটা সিইও মার্ক জাকারবার্গের সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে সংগতিপূর্ণ।
তিনি বলেছেন, ‘আমাদের উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য রয়েছে। তাই আমাদের কর্মীদের এমনভাবে পরিচালনা করতে হবে, যাতে আমাদের সবচেয়ে বেশি প্রতিভাবানরা এখানে কাজ করে এবং কোম্পানির কাজের দ্রুততার সঙ্গে যারা মানিয়ে নিতে পারছে না, তাদের সঠিকভাবে পরিচালনা করার চেষ্টা করবে।’
এই পুনর্গঠন ও কর্মী ছাঁটাই মেটার দক্ষতা বাড়ানোর কৌশলের অংশ হিসেবে আসছে। কোম্পানি সম্প্রতি জানিয়েছে, এটি বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তি উদ্যোগে কিছুটা ছাড় দেবে। এ ছাড়া, মেটা তার তৃতীয় পক্ষের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম স্থগিত করেছে।
মেটা বলছে, ২০২৫ সালে যেসব পদ ছাঁটাই হবে, সেগুলোর জন্য পুনরায় নিয়োগ প্রক্রিয়া শুরু করবে।

অভিজ্ঞ শিক্ষকের কাছে রয়েছে বাস্তব শ্রেণিকক্ষে পড়ানোর দীর্ঘদিনের অভিজ্ঞতা। তবে শিক্ষকেরা নির্দিষ্ট সময় পর অবসরে চলে যান। অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা চ্যাটজিপিটির কাছে রয়েছে হাজার হাজার পাঠ পরিকল্পনার তথ্য। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে যেকোনো প্রশ্নের উত্তর গুছিয়ে দিতে পারে এটি।
৪ ঘণ্টা আগে
জনপ্রিয় এআই প্ল্যাটফর্ম চ্যাটজিপিটি, ক্লাউড ও পারপ্লেক্সিটি। বর্তমান প্রযুক্তির যুগে অন্যান্য অনলাইন সেবার মতো আপনার ব্যবহৃত জনপ্রিয় এআই প্ল্যাটফর্মগুলো সাইবার আক্রমণের ঝুঁকিতে পড়তে পারে। আপনার অজান্তে কেউ এই অ্যাকাউন্টগুলোতে প্রবেশ করেছে কি না, তা পরীক্ষা করা এবং সন্দেহভাজন ডিভাইস থেকে সুরক্ষার সহজ
৪ ঘণ্টা আগে
সাইবার হামলা এখন ক্ষুদ্র ডিভাইসেও হতে পারে। একটি ক্ষুদ্র ডিভাইস একটি বিশাল সিস্টেমের ক্ষতি করতে পারে যেকোনো সময়। উড়োজাহাজে ওঠার সময় আমরা সাধারণত আবহাওয়া, যান্ত্রিক ত্রুটি বা পাইলটের দক্ষতা বিষয়ে ভাবি। কিন্তু যদি কয়েন আকারের একটি ইলেকট্রনিকস ডিভাইস একটি যাত্রীবাহী বিমানের কম্পিউটার ...
৫ ঘণ্টা আগে
খোদ যুক্তরাষ্ট্রে এবার আইনি লড়াইয়ের মুখোমুখি মেটা! হ্যাঁ, ভুল শোনেননি। কিশোর-কিশোরীদের ওপর সোশ্যাল মিডিয়ার ক্ষতিকর প্রভাব এবং শিশুদের গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রজুড়ে এই অভূতপূর্ব আইনি লড়াইয়ের মুখোমুখি হয়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা। ক্যালিফোর্নিয়া, নিউইয়র্কসহ আমেরিকার ৩০টি অঙ্গরাজ
৬ ঘণ্টা আগে