বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ স্ন্যাপচ্যাটের গ্রাহকসংখ্যা ৪০ কোটির ছাড়াল। তৃতীয় ত্রৈমাসিকের (জুলাই–সেপ্টেম্বর) প্রতিবেদনে কোম্পানিটি এই তথ্য জানায়। জুলাই থেকে সেপ্টেম্বরে নতুন ৯০ লাখ ব্যবহারকারী যুক্ত হয়ে প্ল্যাটফর্মটি এই মাইলফলক স্পর্শ করে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজমোচাইনার এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
স্ন্যাপচ্যাটে বর্তমানে ৪ হাজার ৬০ লাখ সক্রিয় ব্যবহারকারী রয়েছে। গত বছরের চেয়ে প্ল্যাটফর্মটিতে ১২ শতাংশ গ্রাহক বৃদ্ধি পেয়েছে।
২০২২ সালে কোম্পানিটি ২০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পর গ্রাহকসংখ্যা বৃদ্ধির ঘটনাটি বিস্ময়কর। বিজ্ঞাপনী আয় কমে যাওয়ার কারণে কোম্পানিটি কর্মী ও কর্মচারী ছাঁটাই কর। তবে বেশ কিছু নতুন ফিচার আনার মাধ্যমে প্ল্যাটফর্মটিতে নতুন ব্যবহারকারী যুক্ত হয়েছে।
এই মাসের শুরুতে গ্রাহকদের কনটেন্ট এমবেড করার সুবিধা এবং এআই ভিত্তিক ফিচার ব্যবহারের সুযোগ দেয় স্ন্যাপচ্যাট। তবে প্ল্যাটফর্মটির ‘মাই এআই চ্যাটবট’ শিশুদের সঙ্গে যেভাবে চ্যাট করে তা নিয়ে যুক্তরাজ্যের আইনপ্রণেতারা উদ্বিগ্ন প্রকাশ করেছে।
সম্প্রতি প্রকাশিত স্ন্যাপচ্যাটের অর্থনৈতিক প্রতিবেদনে বলা হয়েছে, এই ত্রৈমাসিকে ১১৯ কোটি ডলার আয় করে কোম্পানিটি। গত বছরে একই সময় থেকে যা ৫ শতাংশ বেশি। সাবস্ক্রিপশন ফি ভিত্তিক স্ন্যাপচ্যাট প্ল্যাস ফিচারও যুক্ত করে কোম্পানিটি। এর মাধ্যমে কোম্পানিটির আয় বৃদ্ধি পায়। সাবস্ক্রিপশন ফি হিসেবে গ্রাহককে মাসে ৪ ডলার দিতে হয়। স্ন্যাপচ্যাটের সাবস্ক্রাইব করা গ্রাহকরা প্ল্যাটফর্মটির আকর্ষণীয় ফিচারগুলো ব্যবহার করা সুযোগ পান। স্ন্যাপচ্যাটের প্রিমিয়াম সার্ভিসে বর্তমানে ৫০ লাখ গ্রাহক যুক্ত আছে।

দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
১৪ ঘণ্টা আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
২ দিন আগে
এআই মডেলকে জৈব অস্ত্র তৈরি ও হত্যাকাণ্ডে ব্যবহারের বিষয়ে প্রশ্ন করে উত্তর বের করেছে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এআই নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এ ঘটনা। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, চীনের এআই নির্মাতা প্রতিষ্ঠান মুনশটের একদল গবেষক নিজেদের জনপ্রিয় দুটি ‘কিমি’ (Kimi) এআই মডেলকে প্রলুব্ধ করে
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিকাশ ও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে বৈশ্বিক উদ্বেগের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীরা একটি স্বেচ্ছাধীন চুক্তি স্বাক্ষর করেছেন। ‘জয়েস কমেন্টমেন্ট অন ফ্রন্টিয়ার রেসপন্সিবিলিটিজ’ নামের এই চুক্তির মাধ্যমে
৩ দিন আগে