
বর্তমান যুগের ব্যস্ত মানুষেরা ছোট দৈর্ঘ্যের ভিডিও বেশ পছন্দ করে। টিকটকের জনপ্রিয়তা তারই প্রমাণ। ফেসবুকও ব্যবহারকারীদের সৃজনশীল ও আকর্ষণীয় ছোট দৈর্ঘ্যের রিল ভিডিও তৈরির সুযোগ দেয়। এটি মূলত ইনস্টাগ্রাম রিলের মতো, তবে ফেসবুকের নিজস্ব প্ল্যাটফর্মে তৈরি করা হয়। রিলের মাধ্যমে ১৫ সেকেন্ড থেকে ৩০ সেকেন্ডের মধ্যে কোনো বিষয় বা থিম নিয়ে ভিডিও তৈরি করা যায় এবং সেটি ফেসবুকের নিউজফিডে অথবা প্রোফাইলে শেয়ার করা হয়। তবে অনেকে এটি সঠিকভাবে বানাতে পারেন না। তাই এগুলো বেশি দর্শকের কাছে পৌঁছায় না।
ফেসবুক রিল কী
ফেসবুক রিল হলো শর্ট ফরম্যাট ভিডিও (৯০ সেকেন্ড পর্যন্ত), যার সঙ্গে মিউজিক, অডিও ক্লিপ ও ইফেক্ট যুক্ত করা যায়। এগুলো সাধারণত কনটেন্ট ক্রিয়েটর, ব্যবসায়িক পেজ ও ইনফ্লুয়েন্সারেরা ব্যবহার করে থাকেন।
ফেসবুক রিল এখন ১৫০টিরও বেশি দেশের ফেসবুক অ্যাপে তৈরি করা যায়।
ফেসবুক রিলে প্রকাশিত ভিডিওগুলো একটি উল্লম্ব স্ক্রলিং ফিডে প্রদর্শিত হয় এবং এগুলো ফেসবুক ফিড, গ্রুপ ও মেনুতে পাওয়া যায়।
ফেসবুক রিলের দৈর্ঘ্য কত হতে পারে
ফেসবুক অনুযায়ী, রিলের দৈর্ঘ্য ৯০ সেকেন্ড পর্যন্ত হতে পারে। তবে আগে সর্বোচ্চ সীমা ছিল ৩০ সেকেন্ড। বেশির ভাগ ক্ষেত্রে ১০–৩০ সেকেন্ডের ছোট ভিডিওগুলো সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়।
ফেসবুক রিলের সাইজ ও স্পেসিফিকেশন
নিজের ফেসবুক রিল তৈরি করার সময় এর আকার ও স্পেসিফিকেশনগুলোর দিকে খেয়াল রাখা ভালো। তাহলে রিলের রিচ বাড়ে।
অ্যাসপেক্ট রেশিও: ৯: ১৬
রেজল্যুশন: ১০৮০ পিপি
ফ্রেম রেট: ২৪৬০ এফপিএস
দৈর্ঘ্য: ৩৯০ সেকেন্ড
ফাইল সাইজ: ১ জিবি
ভিডিও ফরম্যাট: এমপি ৪
ফেসবুক রিল তৈরি করবেন যেভাবে
ফেসবুকে সাধারণভাবে রিলগুলো খুবই সহজে তৈরি করা যায়। তবে এগুলো আকর্ষণীয়ভাবে তৈরি করতে ফেসবুকের টুল ব্যবহার করে থাকেন অনেকে। ফেসবুক রিল শুধু ছবি দিয়ে তৈরি করা যায়, আবার ভিডিও দিয়েও করা যায়। রিল তৈরির জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. অ্যান্ড্রয়েড বা আইফোনে ফেসবুক চালু করুন।
২. এবার ওপরের দিকে থাকা ‘+’ আইকনে ট্যাপ করুন।
৩. এখন ‘রিল’ অপশনে ট্যাপ করুন।
৪. ছবি দিয়ে রিল তৈরির জন্য একটি বা একাধিক ছবি নির্বাচন করুন। একাধিক ছবি নির্বাচনের ক্ষেত্রে ‘সিলেক্ট মাল্টিপল’ অপশনে ট্যাপ করতে হবে। এরপর ছবিগুলোর ওপর ট্যাপ করে সেগুলো নির্বাচন করতে পারবেন।
ভিডিও রিল তৈরি জন্য গ্যালারির পাশে থাকা তীর চিহ্নে ট্যাপ করুন। অপশনগুলো থেকে ‘ভিডিও’ বাছাই করুন। এর ফলে ফোনের গ্যালারিতে থাকা ভিডিওগুলো দেখা যাবে।
৫. ছবি ও ভিডিও নির্বাচনের পর নিচের দিকে থাকা ‘এডিট অপশন’ থেকে রিলের দৈর্ঘ্যসহ বিভিন্ন বিষয় এডিট করতে পারবেন। এ ছাড়া অডিও, টেক্সট, ইফেক্ট, স্টিকারও এখন নির্বাচন করতে পারবেন।
৬. এডিট শেষ হলে ‘নেক্সট’ বাটনে ট্যাপ করুন।
৭. এরপর ভিডিওটি কার কার সঙ্গে (পাবলিক বা ফ্রেন্ডস) শেয়ার করতে চান, তা নির্বাচন করুন।
ট্যাগ অপশন থেকে ফেসবুক বন্ধুদের ট্যাগও করতে পারবেন। লোকেশন অপশনের মাধ্যমে কোনো জায়গার ঠিকানাও যুক্ত করতে পারবেন।
৮. এখন ভিডিওটি পোস্টের জন্য নিচের ‘শেয়ার নাউ’ অপশনে ট্যাপ করুন।
আর ভিডিওটি ফোনের গ্যালারিতে সেভ করতে চাইলে নিচের দিকে থাকা ফোল্ডার আইকনে ট্যাপ করুন।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিপুল বিনিয়োগের অংশ হিসেবে বড় আকারের কর্মী ছাঁটাই চালিয়েছে প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওরাকল। সামাজিক যোগাযোগমাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, এই সংখ্যা ১০ হাজারেরও বেশি হতে পারে।
২ দিন আগে
মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন টেক জায়ান্টদের লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, আজ বুধবার স্থানীয় সময় রাত ৮টা থেকে অ্যাপল, মাইক্রোসফট এবং গুগলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে হামলা চালানো হবে।
২ দিন আগে
একসময় অসুস্থ বোধ করলে চিকিৎসকের কাছে কিংবা রোগ নির্ণয়ের জন্য হাসপাতালে যাওয়াই ছিল একমাত্র উপায়। কিন্তু প্রযুক্তির দ্রুত বিবর্তন সেই চিরচেনা দৃশ্যপট বদলে দিচ্ছে। এখন আপনার হাতে থাকা একটি ছোট ঘড়ি শুধু সময় নয়, নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করে আপনার হৃৎস্পন্দন আর অক্সিজেনের মাত্রা।
৩ দিন আগে
অস্ত্রোপচার ছাড়া দীর্ঘ সময় ধরে ইঁদুরের মস্তিষ্ক পর্যবেক্ষণের প্রযুক্তি উদ্ভাবন করেছেন চীনা বিজ্ঞানীরা। এতে মাথার ত্বক ও খুলি অক্ষত রেখেই মগজের উচ্চ রেজল্যুশনের ছবি ধারণ করা সম্ভব। ‘চায়না সায়েন্স ডেইলি’ এ তথ্য জানায়। গবেষণার বিস্তারিত প্রকাশিত হয়েছে ‘সায়েন্স অ্যাডভান্সেস’ সাময়িকীতে।
৩ দিন আগে