Ajker Patrika

স্ক্রিনশট সীমিত করছে সিগন্যাল

ফিচার ডেস্ক
স্ক্রিনশট সীমিত করছে সিগন্যাল

নিরাপদ ম্যাসেজিং অ্যাপ সিগন্যাল তাদের অ্যাপের ভেতরে ব্যবহারকারীদের স্ক্রিনশট নেওয়ার সুযোগ সীমিত করার ঘোষণা দিয়েছে। অপারেটিং সিস্টেমগুলোতে এজেন্টিক এআই যুক্ত হওয়ার প্রবণতাকে ‘অস্তিত্বের সংকট’ হিসেবে আখ্যা দিয়ে এই পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি।

সিগন্যালের প্রেসিডেন্ট মেরেডিথ হুইটেকার জানিয়েছেন, উইন্ডোজ, অ্যান্ড্রয়েড এবং ম্যাকওএস/আইওএস-এর মতো অপারেটিং সিস্টেমগুলো এআই এজেন্টদের ব্যবহারকারীর স্ক্রিনের তথ্য ‘স্ক্যান’ করার ক্ষমতা দিচ্ছে। এ জন‍্য স্বাধীনভাবে গোপনীয়তা নিশ্চিত করার ক্ষেত্রে সিগন্যালের সক্ষমতা দুর্বল হয়ে যাচ্ছে। উইন্ডোজ অ্যাপে ডিফল্টভাবে স্ক্রিনশট আটকে দেওয়ার মাধ্যমে সিগন্যাল আগে থেকেই এই ঝুঁকি কমানোর চেষ্টা করছিল। এবার অ্যান্ড্রয়েড ও আইওএসেও একই ধরনের নিয়ম যুক্ত করছে তারা। তবে ব্যবহারকারীরা চাইলে এই সেটিংস বন্ধও করতে পারবেন।

স্ক্রিনশট সেটিংস বদলাবেন যেভাবে

  • অ্যান্ড্রয়েড: সিগন্যাল অ্যাপ খুলে নিজের প্রোফাইল আইকন বা সেটিংসে যান। এরপর প্রাইভেসি অপশনে গিয়ে স্ক্রিন সিকিউরিটি অন (স্ক্রিনশট ও রিসেন্ট অ্যাপ প্রিভিউ ব্লক করতে) বা অফ (স্ক্রিনশট নেওয়ার সুযোগ চালু করতে) করুন।
  • আইওএস: অ্যাপের সেটিংস থেকে প্রাইভেসি অংশে গিয়ে স্ক্রিনশট/সিকিউরিটি-সংক্রান্ত অপশনটি প্রয়োজনমতো অন বা অফ করে নিন। আইওএস সংস্করণ ও ডিভাইস অনুযায়ী মেনুতে কিছুটা ভিন্নতা থাকতে পারে।
  • উইন্ডোজ: ডেস্কটপ অ্যাপের সেটিংস অপশনে গিয়ে প্রাইভেসিতে যান। সেখান থেকে স্ক্রিন ক্যাপচার বা স্ক্রিনশট ব্লক করার সুবিধাটি চালু বা বন্ধ করা যায়।

সূত্র: টেক ক্রাঞ্চ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত