সম্প্রতি ফেক অ্যাকাউন্ট নিয়ে ইলন মাস্ক ছাড়াও ব্যবহারকারীদের মধ্যে প্রশ্ন উঠেছে, টুইটার কীভাবে অ্যাকাউন্ট শনাক্ত করে এবং কোনো অ্যাকাউন্টকে কীভাবে অন্যটি থেকে প্রাধান্য দেয়। উদ্ভূত পরিস্থিতিতে বিশেষ একধরনের টুইটার লেবেল খুঁজে বের করেছেন হংকংয়ের প্রকৌশলী জেন ম্যানচুন।
নতুন এই ফিচারের মাধ্যমে ভেরিফায়েড ফোন নম্বর থাকা অ্যাকাউন্ট চিহ্নিত করা সম্ভব। এ ছাড়া আরেকটি ফিচারের কথা বলেছেন তিনি, যার মাধ্যমে দেখা যাচ্ছে ব্যবহারকারীর টুইট সংখ্যা।
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন অনুযায়ী, এরই মধ্যে নতুন এই ফিচার ব্যবহারের সুযোগ পেয়েছেন বেশ কিছু ব্যবহারকারী। ‘অ্যানালিটিক্স’ নামে একটি লেবেলের মাধ্যমে নিজস্ব টুইট সংখ্যা যাচাই করা যায় এতে।
গবেষণায় দেখা যায়, ফোন নম্বরের সঙ্গে একটি অ্যাকাউন্ট লিংক করার মানে হচ্ছে ওই অ্যাকাউন্টের টুইটগুলো অপেক্ষাকৃত বেশি মনোযোগের সঙ্গে পোস্ট করা হয়েছে। ব্যবহারকারীর কোন টুইটগুলো সবচেয়ে বেশি দেখানো হবে, সেটি যাচাই করতেও এই ফিচার সহায়তা করতে পারে।
ব্যবহারকারীকে সর্বোচ্চ ১০টি অ্যাকাউন্টে একই ফোন নম্বর ব্যবহারের অনুমোদন দিয়েছে টুইটার। টুইটারের ভেরিফাই করা ‘ব্লু চেকড’ অ্যাকাউন্টে এরই মধ্যে ব্যবহারকারীর ফোন নম্বর ও ই-মেইল ঠিকানা যুক্ত করার শর্ত রয়েছে।
তবে অ্যাকাউন্টের সঙ্গে ফোন নম্বর যুক্ত করা এবং স্ট্যাটাস বা অবস্থা প্রকাশ্যে আনার প্রস্তাবে ব্যবহারকারীর তথ্য সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে।

বিশ্বব্যাপী মেমোরি চিপের দাম দ্রুত বেড়ে যাওয়ায় নিজেদের পণ্যের দাম বাড়ানোর পরিকল্পনা করছে অ্যাপল। প্রযুক্তি জায়ান্টটির বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক বলেছেন, বর্তমান পরিস্থিতিতে মূল্যবৃদ্ধি ‘এড়ানো সম্ভব নয়।’ মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে
৭ মিনিট আগে
বিশ্বখ্যাত মার্কিন গণমাধ্যম জায়ান্ট ফক্স করপোরেশন জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম রোকু (Roku)-কে ২২ বিলিয়ন (২,২০০ কোটি) মার্কিন ডলারে কিনে নেওয়ার ঘোষণা দিয়েছে। গতকাল সোমবার দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই মেগা চুক্তির কথা জানানো হয়।
২ দিন আগে
কয়েক বছর ধরে আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। চ্যাটজিপিটি, ক্লড কিংবা জেমিনির মতো প্রযুক্তি এখন আমাদের হাতের মুঠোয়। প্রযুক্তির এই জোয়ারে গা ভাসিয়ে দেওয়া যত সহজ, এর আড়ালের বিপদটা থেকে সচেতন থাকাটা ততটাই কঠিন। অতিরিক্ত এআই-নির্ভরতা অজান্তেই আমাদের মগজ...
২ দিন আগে
তথ্যপ্রযুক্তির এই যুগে কাজের গতি ও স্বচ্ছতা বাড়াতে গুগল শিটস এক অপরিহার্য নাম। এটি গুগল পরিচালিত একটি ক্লাউডভিত্তিক ফ্রি স্প্রেডশিট প্রোগ্রাম।
২ দিন আগে