তৃতীয় দফায় কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে মিউজিক স্ট্রিমিং জায়ান্ট স্পটিফাই। আজ সোমবার ১৭ শতাংশ অর্থাৎ প্রায় দেড় হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে প্ল্যাটফর্মটি। ব্য়য় কমানোর জন্য এর আগে গত জানুয়ারিতে ৬০০ ও জুনে ২০০ কর্মী ছাঁটাই করে স্পটিফাই।
যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে স্পটিফাইয়ের শেয়ার দর প্রায় ১১ শতাংশ বেড়েছে, যা দুই বছরের মধ্যে সর্বোচ্চ দরের (২০০ দশমিক ৪৬ ডলার) কাছাকাছি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, চলতি বছরের শুরুতে টেক কোম্পানিগুলো এক দফায় কর্মী ছাঁটাই করে। এখন আবার আমাজন এবং মাইক্রোসফটের মালিকানাধীন লিংকডইনের মতো কোম্পানিগুলো কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।
কর্মীদের দেওয়া চিঠিতে স্পটিফাইয়ের প্রধান নির্বাহী ড্যানিয়েল এক বলেন, ২০২০ ও ২০২১ সালে কম মূলধন ব্য়য়ের কারণে কোম্পানিটি বেশি কর্মী নিয়োগ করেছিল। তখন এতে আয়ও বেশি হয়েছে। এই আয় বৃদ্ধিতে বেশি জনবলের ভূমিকা ছিল।
কর্মী ছাঁটাই করলে অর্থবছরের শেষ প্রান্তিকে স্পটিফাইয়ের ১৩ কোটি ইউরো থেকে সাড়ে ১৪ কোটি ইউরো পর্যন্ত বাড়তি ব্যয় হবে। কোম্পানিটি বলছে, এ খরচের হিসাব ২০২৪ সালের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে যুক্ত হবে।
স্পটিফাই ধারণা করছে, অর্থবছরের শেষ প্রান্তিকে পরিচালন ক্ষতির পরিমাণ ৯ কোটি ৩০ লাখ ইউরো থেকে ১০ কোটি ৮০ লাখ ইউরো পর্যন্ত হতে পারে। অথচ এর আগে ধারণা করা হয়েছিল, শেষ প্রান্তিকে কোম্পানিটির পরিচালন মুনাফা ৩ কোটি ৭০ লাখ ইউরোতে দাঁড়াবে।
পডকাস্ট ব্যবসার পেছনে স্পটিফাই এক শ কোটি ডলারেরও বেশি বিনিয়োগ করেছে। তারা কিম কার্দাশিয়ান, প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের মতো তারকাদের সঙ্গে চুক্তি করেছে এবং ২০৩০ সাল নাগাদ শত কোটি ব্যবহারকারী পেতে বিশ্বের বেশির ভাগ দেশে বাণিজ্য প্রসারিত করার পরিকল্পনা নিয়েছে।
অর্থবছরের শেষ প্রান্তিকে স্ট্রিমিং পরিষেবার ফি বাড়িয়ে দেওয়ায় এবং সব অঞ্চলে সাবস্ক্রাইবার বেড়ে যাওয়ার কারণে স্পটিফাই লাভের মুখ দেখা শুরু করে। শেষ প্রান্তিকে মাসিক শ্রোতার সংখ্যা বেড়ে ৬০ কোটি ১০ লাখে পৌঁছাবে বলে আশা করছে তারা।
বার্তা সংস্থা রয়টার্সকে কোম্পানির সিইও বলেন, প্রতি ডলারে লাভের অংশ বাড়াতে কর্মদক্ষতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। কর্মী ছাঁটাই করলে এ আয়ের পরিমাণ বাড়ানো সম্ভব হবে।
এক বলেন, ‘সব মেট্রিক্সেই আমাদের উৎপাদনশীলতা বেশি কিন্তু দক্ষতা কম। আমাদের দুটোই প্রয়োজন।’
আজ সোমবার থেকে কোম্পানিটি ছাঁটাইকৃত কর্মীদের নোটিশ দেওয়া শুরু করবে। কর্মীদের পাঁচ মাসের আগাম বেতন, ছুটি ভাতা ও স্বাস্থ্যভাতা দেওয়া হবে।
সিইও এক বলেন, ‘আমরা ২০২৪ ও ২০২৫ সালজুড়ে অল্পসংখ্যক করে কর্মী ছাঁটাইয়ের চিন্তা করেছিলাম। তবে, আমাদের আর্থিক লক্ষ্যের কথা ও পরিচালন ব্য়য়ের কথা চিন্তা করে, ব্যয় কমিয়ে লক্ষ্য অর্জনের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিই।’

ক্রীড়াঙ্গনে নারী অ্যাথলেটদের আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়া এবং স্টেডিয়ামে দর্শকদের ছবি তোলার ওপর নিষেধাজ্ঞা জারির দুটি সাম্প্রতিক ঘটনা এশিয়ার ক্রীড়াঙ্গনে নারী অ্যাথলেটদের ব্যক্তিগত গোপনীয়তা ও সুরক্ষার বিষয়টি নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।
৩ দিন আগেসকালবেলা অ্যালার্মের কর্কশ শব্দে চোখ মেলা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়ার আগে বিছানায় শুয়ে শেষ স্ক্রল! এ যুগের মানুষের ২৪ ঘণ্টার রুটিন এখন বন্দী হয়ে গেছে পাঁচ থেকে ছয় ইঞ্চির একটি কাচের স্ক্রিনে। ফেসবুকের নোটিফিকেশন, ইনস্টাগ্রামের রিলস আর ইউটিউব শর্টসের অন্তহীন গোলকধাঁধায় প্রতিদিন হারিয়ে যাচ্ছে
৫ দিন আগে
ঈদের সময় বড় শহরগুলো যেন অচেনা রূপ নেয়। চিরচেনা যানজটের শহর হয়ে যায় একেবারে ফাঁকা। তবে এই ফাঁকা শহরে ঈদের রাতে আত্মীয়ের বাসায় যাওয়া কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডায় বের হওয়ার সময় রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার করেন অনেকে। চালকের সংখ্যা সীমিত থাকায় বাস্তবতা হলো, বাইক বা গাড়ি পেতে বেশ ঝক্কিতে পড়তে হয় এ সময়।
৫ দিন আগে
নব্বই বা শূন্য দশকের শুরুর দিকের সেই কোরবানির ঈদের দিনগুলোর কথা মনে আছে? হাটের গরু নিয়ে তুমুল উত্তেজনা কিংবা ঈদের দিন সকাল থেকে মাংস কাটাছেঁড়ার বিশাল ব্যস্ততা। এর মাঝেও আমাদের শৈশবের একটা বড় অংশজুড়ে থাকত ঈদ কার্ড। ঈদের আগের রাতে ড্রয়িংরুমে বসে একদিকে বড়রা যখন মাংস বিলি-বণ্টনের
৫ দিন আগে