ব্যবহারকারীদের জন্য নতুন গোপনীয়তা সুরক্ষা ফিচার চালু করেছে বার্তা আদান-প্রদানের জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপ। ‘অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি’ নামে ফিচারটি চ্যাট ও ছবির নিরাপত্তা আরও শক্তিশালী করবে বলে জানিয়েছে মেটা মালিকানাধীন প্রতিষ্ঠানটি।
এই নতুন ফিচারটি অপশনাল। অর্থাৎ ডিফল্টভাবে চালু থাকবে না, ব্যবহারকারীরা সেটিংস থেকে সেটি চালু করতে পারবে। এটি বিদ্যমান নিরাপত্তা বৈশিষ্ট্য যেমন: ‘ডিজঅ্যাপিয়ারিং মেসেজ’ ও ‘চ্যাট লক’-এর সঙ্গে অতিরিক্ত নিরাপত্তার স্তর হিসেবে কাজ করবে।
নতুন ‘অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি’ সেটিং চালু করলে আপনি ও আপনার কথোপকথনের সঙ্গী কেউই আর চ্যাট এক্সপোর্ট করতে পারবেন না। সেই সঙ্গে চ্যাটে আদান-প্রদান হওয়া ছবি ও ভিডিও স্বয়ংক্রিয়ভাবে ফোনে ডাউনলোড হবে না। এছাড়া চ্যাটগুলো শেয়ার করা যাবে না কোনো এআই অ্যাপে। এভাবে ব্যক্তিগত চ্যাটের তথ্য বাইরের অ্যাপে বা হাতে চলে যাওয়ার ঝুঁকি কমে যাবে।
এক ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপ জানায়, ‘আমাদের বাস্তব জীবনের সম্পর্কের সম্প্রসারণ হয়ে উঠছে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো, যেখানে অনেক সময় আমরা এমন কারও সঙ্গেও কথা বলি যাঁদের ভালোভাবে চিনি না। তবে সেসব আলোচনা গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল হয়ে থাকে, যেমন: স্বাস্থ্য বিষয়ক সাপোর্ট গ্রুপ বা কমিউনিটি সংগঠনের আলোচনা।’
হোয়াটসঅ্যাপের মূল লক্ষ্য হলো গ্রুপে অংশ নেওয়া প্রত্যেককে আশ্বস্ত করা যে, ব্যবহারকারীর শেয়ার করা তথ্য কেউ হোয়াটসঅ্যাপের বাইরে নিতে পারবে না।
এই ফিচারটি ব্যবহারের জন্য নির্দিষ্ট চ্যাটে গিয়ে ‘চ্যাট ইনফো’-তে ট্যাপ করে ‘অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি’ অপশন চালু করতে হবে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এটি ফিচারটির প্রথম সংস্করণ এবং ভবিষ্যতে আরও উন্নত নিরাপত্তা যুক্ত করা হবে।

সবচেয়ে ভালো স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নয়, বরং সর্বশেষ হোয়াটসঅ্যাপ ভার্সন ব্যবহারকারীরা শিগগিরই এই ফিচারটির সুবিধা পাবেন। তবে হোয়াটসঅ্যাপে এখন স্ক্রিনশট নেওয়া যায়। তাই এক্ষেত্রে গোপনীয়তা বিঘ্ন হওয়ার সম্ভাবনা থেকে যায়।
হোয়াটসঅ্যাপের প্রতিটি চ্যাট আগে থেকেই এন্ড-টু-এন্ড এনক্রিপশনে সুরক্ষিত থাকলেও ফিচারটি তাদের গোপনীয়তা কেন্দ্রিক ফিচারগুলোর নতুন সংযোজন হিসেবে ব্যবহারকারীদের হাতে আরও শক্তিশালী নিয়ন্ত্রণ দেবে।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ

আকাশে তারা দেখা গেলেই সংযোগ পাওয়া যাবে। বাংলালিংকের সংযোগ ও ফোর-জি-সক্ষম মোবাইল ফোন থাকলেই ডিরেক্ট-টু-সেল (ডিটুসি) কভারেজের আওতায় থাকা এলাকায় এই সেবা ব্যবহার করা যাবে।
১ দিন আগে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এআই মডেল ক্লদ ব্যাকটেরিয়ার ডিএনএতে একটি নতুন ধরনের এনজাইম সিস্টেম আবিষ্কারের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এই আবিষ্কারটি যুগান্তকারী জিন-এডিটিং প্রযুক্তি ‘ক্রিস্পার’ (CRISPR)-এর মতো কোনো জিন সম্পাদনা পদ্ধতি হতে পারে।
১ দিন আগে
বাংলাদেশে ই-কমার্স, অনলাইন ব্যবসা, শিক্ষা ও ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি ঢাকায় একটি কার্যালয় খোলার আগ্রহ ব্যক্ত করেছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা।
২ দিন আগে
বাংলাদেশে আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে ডিজিটাল আইডি চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তাঁর ভাষ্য, একটি একক ডিজিটাল পরিচয় সরকারি বিভিন্ন সেবা পাওয়ার প্রধান মাধ্যম বা কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। এ লক্ষ্যে সরকার কৃত্রিম
২ দিন আগে