নজরদারি সফটওয়্যার পেগাসাস স্পাইওয়্যার তৈরিকারী প্রতিষ্ঠান এনএসও গ্রুপ প্রাইভেট কোম্পানি হওয়ায় ইসরায়েল সরকারের এ নিয়ে কিছু করার নেই। এমনটি জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী যাইর লাপিদ। জেরুজালেমে একটি সংবাদ সম্মেলনে তিনি এমনটি জানান।
সংবাদ সম্মেলনে নজরদারি সফটওয়্যার পেগাসাস স্পাইওয়্যারের তৈরি প্রতিষ্ঠান এনএসও গ্রুপকে নিষিদ্ধ না করার ইঙ্গিতও দিয়েছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী যাইর লাপিদ। গত সপ্তাহে ফোন হ্যাকিং সফটওয়্যার তৈরির দায়ে এনএসও গ্রুপকে কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র।
জেরুজালেমে সংবাদ সম্মেলনে লাপিদ বলেন, `এনএসও একটি প্রাইভেট কোম্পানি। এটি কোনো সরকারি প্রজেক্ট নয়। এটির বিরুদ্ধে অভিযোগ থাকলেও ইসরায়েলের সরকারের নীতিতে এ নিয়ে কিছু করার নেই। আমি মনে করি না যে পৃথিবীতে এমন অন্য কোনো দেশ আছে, যেখানে সাইবার যুদ্ধ নিয়ে ইসায়েলের চেয়ে কঠোর নিয়ম রয়েছে। আমরা তা চালিয়ে যাব।'
গত জুলাইতে বিশ্বের ১৭টি প্রথম সারির মিডিয়ার যৌথ অনুসন্ধানে পেগাসাস স্পাইওয়্যারের গোপন নজরদারির বিষয়টি প্রথম উঠে আসে। বিশ্বের বিভিন্ন দেশে সাংবাদিক, রাজনীতিক, ব্যবসায়ী, অধিকারকর্মী এবং আরও অনেকের ওপর গোপন নজরদারি করা হয় এই সফটওয়্যার দিয়ে।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের লাইসেন্স নিয়েই এনএসও বিভিন্ন দেশে তাদের পণ্য রপ্তানি করে। গোপন নজরদারির বিষয়টি সামনে আসার পর ইসরায়েল জানায়, তারা বিষয়টি নিয়ে তদন্ত করবে।
এ পর্যন্ত এনএসওর তদন্ত নিয়ে ইসরায়েল সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
কর্তৃত্ববাদী রাষ্ট্রগুলোর কাছে গোপন নজরদারি সফটওয়্যার বিক্রির অভিযোগ রয়েছে এনএসওর বিরুদ্ধে। এনএসও বলছে, এটি শুধু আইন প্রয়োগকারী ও গোয়েন্দা সংস্থার কাছে তার পণ্য বিক্রি করে।

কিশোর-কিশোরীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার আরও নিরাপদ করতে নতুন বেশ কিছু ফিচার চালু করছে ওপেনএআই। নতুন নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ১৮ বছরের কম বয়সীদের অ্যাকাউন্টে চ্যাটজিপিটির মানবসদৃশ আচরণ কমিয়ে আনার পাশাপাশি স্বাস্থ্যকর ব্যবহারে উৎসাহ দেওয়া হবে।
১ ঘণ্টা আগে
অনলাইন ও অফলাইন—দুই পদ্ধতিতে এই গণশুনানি হবে। অনলাইন কার্যক্রম সবার জন্য উন্মুক্ত। গণশুনানিতে টেলিযোগাযোগ সেবা ও সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন, মতামত ও পরামর্শ দেওয়ার সুযোগ থাকছে। এ জন্য আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নির্ধারিত ফরম পূরণ করে নিবন্ধনের আহ্বান জানিয়েছিল বিটিআরসি...
২ ঘণ্টা আগে
অভিজ্ঞ শিক্ষকের কাছে রয়েছে বাস্তব শ্রেণিকক্ষে পড়ানোর দীর্ঘদিনের অভিজ্ঞতা। তবে শিক্ষকেরা নির্দিষ্ট সময় পর অবসরে চলে যান। অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা চ্যাটজিপিটির কাছে রয়েছে হাজার হাজার পাঠ পরিকল্পনার তথ্য। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে যেকোনো প্রশ্নের উত্তর গুছিয়ে দিতে পারে এটি।
৯ ঘণ্টা আগে
জনপ্রিয় এআই প্ল্যাটফর্ম চ্যাটজিপিটি, ক্লাউড ও পারপ্লেক্সিটি। বর্তমান প্রযুক্তির যুগে অন্যান্য অনলাইন সেবার মতো আপনার ব্যবহৃত জনপ্রিয় এআই প্ল্যাটফর্মগুলো সাইবার আক্রমণের ঝুঁকিতে পড়তে পারে। আপনার অজান্তে কেউ এই অ্যাকাউন্টগুলোতে প্রবেশ করেছে কি না, তা পরীক্ষা করা এবং সন্দেহভাজন ডিভাইস থেকে সুরক্ষার সহজ
১০ ঘণ্টা আগে