
পক্ষাঘাতগ্রস্ত রোগীদের মস্তিষ্কে পরীক্ষামূলকভাবে চিপ বসানোর কাজে একধাপ এগিয়েছে ইলন মাস্কের ব্রেইন-চিপ স্টার্টআপ নিউরালিংক। এই পরীক্ষার জন্য নিয়োগ কার্যক্রম শুরুর বিষয়ে স্বাধীন পর্যালোচনা বোর্ডের অনুমোদন মিলেছে বলে গত মঙ্গলবার ঘোষণা দেওয়া হয়েছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলছে, সার্ভিকাল স্পাইনাল কর্ড ইনজুরি বা অ্যামিয়োট্রফিক ল্যাটারাল স্কলেরোসিসের কারণে পক্ষাঘাতে আক্রান্ত ব্যক্তিদের এই গবেষণার জন্য বাছাই করা হবে। তবে কতজনের উপর পরীক্ষা চালানো হবে তা স্পষ্ট নয়। এই পরীক্ষা শেষ করতে প্রায় ছয় বছর লাগবে।
নিউরালিংক বলছে, মস্তিষ্কের যে অংশটি অঙ্গ–প্রত্যঙ্গ নড়াচড়ার জন্য দায়ী সেখানে রোবট ব্যবহার করে অস্ত্রোপচারের মাধ্যমে ব্রেইন–কম্পিউটার ইন্টারফেস (বিসিএল) প্রতিস্থাপন করা বা বসানো হবে। পক্ষাঘাতগ্রস্ত রোগীদের চিন্তাশক্তির মাধ্যমে কম্পিউটারের কার্সর বা কিবোর্ড নিয়ন্ত্রণে সক্ষম করা গবেষণাটির প্রাথমিক লক্ষ্য।
নিউরালিংকের বর্তমান ও প্রাক্তন কর্মচারীদের মতে, কোম্পানিটি ১০ জন রোগীর মধ্যে যন্ত্রটি বসাতে অনুমোদন চেয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করায় পরে রোগীর সংখ্যা কমানোর প্রস্তাব দেওয়া হয়। শেষ পর্যন্ত কতজনের উপর পরীক্ষার অনুমোদন মিলেছে তা অজানা।
নিউরালিংক নিয়ে মাস্কের উচ্চাকাঙ্ক্ষা অনেক। কোম্পানিটির দাবি, অটিজম বা বুদ্ধিপ্রতিবন্ধিতা, স্থূলতা, বিষণ্ণতা ও সিজোফ্রেনিয়ার মত রোগের চিকিৎসায় দ্রুত অস্ত্রোপচারে এই চিপগুলো সাহায্য করবে।
গত মে মাসে নিউরালিংক জানিয়েছে, মানুষের মস্তিষ্কে চিপ প্রতিস্থাপনের জন্য ক্লিনিক্যাল ট্রায়ালের বা পরীক্ষামূলক প্রয়োগে এফডিএ অনুমোদন দিয়েছে। যদিও একই পরীক্ষা প্রাণীর ওপর করা নিয়ে কোম্পানিটি তদন্তের মুখে ছিল।
বিশেষজ্ঞরা বলছেন, বিসিআই ডিভাইস মানুষের ওপর ব্যবহারে নিরাপদ বলে এফডিএ স্বীকৃতি দিলেও এর বাণিজ্যিক ব্যবহারের ছাড়পত্র পেতে অন্তত এক দশক লাগবে। এর চেয়ে বেশি সময়ও লাগতে পারে।

চার্জিং ক্যাবল সম্ভবত সবচেয়ে অবহেলিত একটি প্রযুক্তি পণ্য। যতক্ষণ না ছিঁড়ে যায় বা ফোন চার্জ হওয়া বন্ধ হয়ে যায়, ততক্ষণ এর গুরুত্ব কেউ বোঝে না। কিন্তু আপনি কি জানেন, আপনার অজান্তেই করা ছোট ছোট কিছু ভুল আপনার দামি ক্যাবলটির অকাল মৃত্যু ঘটাচ্ছে? ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর অ্যাডভান্সড লাইফ
১৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে কর্মরত প্রায় সাত শতাংশ কর্মীকে স্বেচ্ছায় অবসর (ভলান্টারি বাইআউট) বেছে নিতে বলেছে মার্কিন ধনকুবের বিল গেটসের প্রতিষ্ঠান মাইক্রোসফট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগ বাড়ানোর উদ্দেশ্যে কর্মীসংখ্যা কমানোর অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
২ দিন আগে
মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা কর্মীদের কম্পিউটারে নতুন এক ধরনের ট্র্যাকিং সফটওয়্যার ইনস্টল করছে। এর মাধ্যমে কর্মীদের মাউসের নড়াচড়া, ক্লিক এবং কি-বোর্ডের প্রতিটি কি-স্ট্রোক রেকর্ড করা হবে। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলকে মানুষের কাজের ধরন শেখানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বার্তা
৫ দিন আগে
মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের ওপর নির্ভরতা কমিয়ে ‘ডিজিটাল সার্বভৌমত্ব’ নিশ্চিত করতে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স সরকার। দেশটির সরকারি দপ্তরগুলোতে প্রচলিত উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পরিবর্তে নিজস্ব লিনাক্স ভিত্তিক ইকোসিস্টেম চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইন্টারমিনিস্টেরিয়াল ডিরেক্টরে
৬ দিন আগে