চ্যাটজিপিটির মালিকানা প্রতিষ্ঠান ওপেনএআই ৬ দশমিক ৬ বিলিয়ন ডলার বা ৬৬০ কোটি ডলার তহবিল সংগ্রহ করেছে, যা কোম্পানির বাজারমূল্য ১৫৭ বিলিয়ন ডলার বা ১৫ হাজার ৭০০ কোটি ডলারে পৌঁছাতে সাহায্য করবে। এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রাইভেট কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে ওপেনএআই।
সংবাদ সংস্থা রয়টার্স বলছে, এই তহবিলে ওপেনএআইয়ের সবচেয়ে বড় করপোরেট সহযোগী মাইক্রোসফট ও এনভিডিয়া বিনিয়োগ করেছে। বিনিয়োগকারীদের মধ্যে ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম থ্রাইভ ক্যাপিটাল ও কোসলা ভেঞ্চার্সও রয়েছে।
কোম্পানির অভ্যন্তরীণ পরিবর্তন এবং নেতৃত্বের রদবদলের মধ্যেই তহবিল সংগ্রহ করেছে ওপেনএআই। এর মধ্যে গত সপ্তাহে দীর্ঘকালীন চিফ টেকনোলজি অফিসার মিরা মুরাতি আকস্মিক পদত্যাগ করেছেন।
এই দফায় আলটিমেটার ক্যাপিটাল, ফিডেলিটি, সফটব্যাংক এবং আবু ধাবির রাষ্ট্র-সমর্থিত বিনিয়োগ প্রতিষ্ঠান এমজিএক্সও বিনিয়োগ করেছে।
গত বুধবার ওপেনএআইয়ের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সারা ফ্রিয়ার কর্মীদের জানিয়েছেন, তহবিল সংগ্রহের পর একটি টেন্ডার অফারের মাধ্যমে কর্মীদের শেয়ার বিক্রির সুযোগ দেবে কোম্পানিটি। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এবং সময়সূচি এখনো নির্ধারিত হয়নি। এ বছর শুরুতে কিছু কর্মীকে তাদের শেয়ার ৮৬ বিলিয়ন ডলার মূল্যায়নে নগদ করার সুযোগ দিয়েছিল কোম্পানিটি।
এদিকে প্রায় ১২০ কোটি ডলার বিনিয়োগ করেছে থ্রাইভ ক্যাপিটাল। আগামী বছর একই মূল্যায়নে আরেও ১০০ কোটি ডলার বিনিয়োগ করতে পারে কোম্পানিটি। তবে এ জন্য কোম্পানিকে আয়ের নির্দিষ্ট লক্ষ্য পূরণ করতে হবে।
বিভিন্ন তথ্য সূত্র অনুযায়ী, এর আগে অ্যাপল ওপেনএআইতে বিনিয়োগ করার বিষয়ে আলোচনা করলেও সেই তহবিলের সঙ্গে যুক্ত হয়নি। বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি অ্যাপল।
ওপেনএআইয়ের এই তহবিলটি রূপান্তরযোগ্য (কনভার্টেবল নোটস)। অর্থাৎ বিনিয়োগটি শেয়ারে রূপান্তরিত হতে পারবে। তবে এ জন্য ওপেনএআইকে লাভজনক সংস্থা হতে হবে। ফলে কোম্পানির ওপর নন-প্রফিট বোর্ডের নিয়ন্ত্রণে থাকবে না এবং বিনিয়োগকারীদের জন্য আয়ের সীমা তুলে নেওয়া হবে।
কোম্পানি ছেড়ে শীর্ষ কর্মী চলে গেলেও বিনিয়োগকারীদের উৎসাহ কমেনি। ওপেনএআইতে আরও বিনিয়োগ বলে আশা করছেন কোম্পানিটির সিইও সাম অল্টম্যান।
ওপেনএআই এই বছর ৩৬০ কোটি ডলার আয় করতে পারে। তবে চলতি বছর কোম্পানিটির ৫০০ কোটি ডলার ক্ষতি হয়েছে। সূত্র অনুযায়ী, আগামী বছরেও ওপেনএআইয়ের আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যা ১ হাজার ১৬০ কোটি ডলারে পৌঁছাতে পারে।
এ ছাড়া স্যাম অল্টম্যানকেও কোম্পানির কিছু শেয়ার দেওয়ার পরিকল্পনা রয়েছে। নিজেদের রক্ষার জন্য একটি নিরাপত্তা ব্যবস্থা তৈরি করেছে বিনিয়োগকারীরা। সূত্র অনুযায়ী, যদি দুই বছরের মধ্যে পরিবর্তনগুলো বাস্তবায়িত না হয় বিনিয়োগকারীরা এমন শর্তাবলি আলোচনা করেছেন যা তাদের নিজেদের মূলধন পুনরুদ্ধারের সুযোগ দেবে।
ওপেনএআইয়ের পণ্য জনপ্রিয়তা এবং বাজারমূল্যে অভূতপূর্ব উত্থান বিশ্বব্যাপী আগ্রহ সৃষ্টি করেছে। চ্যাটজিপিটি চালুর পর থেকে এটি প্রতি সপ্তাহে ২৫০ মিলিয়ন সক্রিয় ব্যবহারকারী আকৃষ্ট করেছে।
কোম্পানির বাজারমূল্য ২০২১ সালের ১৪ বিলিয়ন ডলার থেকে বৃদ্ধি পেয়ে এ বছরে ১৫৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ওপেনএআইয়ের আয় শূন্য থেকে ৩ দশমিক ৪ বিলিয়ন ডলার বা ৩৬০ কোটি ডলার হয়েছে যা অল্টম্যানের অনুমানকে ছাড়িয়ে গেছে।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৫ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৫ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে