গুগল ক্রোম ব্রাউজার আমরা প্রতিদিন ব্যবহার করলেও এর অ্যাড্রেসবার কিংবা ওমনিবক্সে থাকা অনেক দরকারি ফিচার জানার বাইরে থাকে। শুধু সার্চিং নয়, এই অ্যাড্রেসবার থেকে অনেক কাজ দ্রুততম সময়ে করা সম্ভব। এটি অফিস কিংবা অনলাইন মিটিংয়ে সময় বাঁচাতে সাহায্য করে।
এআই চ্যাট ও শর্টকাট
অ্যাড্রেসবারে @gemini, @history, @bookmarks, @tabs লিখে সরাসরি ব্রাউজারের নির্দিষ্ট ফিচারে ঢোকা যায়।
আবহাওয়া দেখা
ইংরেজিতে ওয়েদার লিখলেই তাপমাত্রা দেখা যাবে। নির্দিষ্ট এলাকার জন্য জায়গার নাম যোগ করলে সেই এলাকার আবহাওয়ার তথ্য দেখাবে।
ডকস, শিট ও স্লাইড তৈরি
docs.new, sheet.new কিংবা slides.new লিখে এন্টার চাপলেই নতুন ফাইল খুলে যাবে। নতুন উইন্ডোতে খুলতে চাইলে Shift + Enter
চাপতে হবে।
ই-মেইল পাঠানো
লিখলে সরাসরি মেইল লেখার অপশন খুলে যাবে।
টাইমার ও ক্যালকুলেটর
‘টাইমার টেন মিনিটস’ লিখে টাইমার চালু করা যায়। ১০ + ১০ বা অন্য হিসাব লিখলেই অ্যাড্রেসবার ক্যালকুলেটরের মতো কাজ করে।
ক্রোমের অ্যাড্রেসবার শুধু ইউআরএল লেখার জায়গা নয়; এটি একটি দ্রুত কাজের টুল। সঠিকভাবে ব্যবহার করতে পারলে দৈনন্দিন কাজ অনেক সহজ ও দ্রুত হয়ে যায়।
সূত্র: অ্যান্ড্রয়েড অথরিটি

বিশ্বের বিভিন্ন দেশে যাত্রীরা এখন অ্যাপভিত্তিক সেবার মাধ্যমে গাড়ি, মোটরবাইক, এমনকি নৌযানও ডাকতে পারেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আকাশপথের ট্যাক্সি। রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ‘উবার’ ঘোষণা দিয়েছে, চলতি বছরের (২০২৬) শেষ নাগাদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তাদের অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে...
২ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে এখন ইচ্ছেমতো ছবি ও ভিডিও তৈরি করার প্রযুক্তি হাতের মুঠোয়। যে কেউ যথাযথ প্রম্পট লিখে তৈরি করে ফেলতে পারছেন মনের মতো ছবি-ভিডিও। এই কাজটি আরও সহজ ও দ্রুততর করতে প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের ‘ন্যানো বানানা’ মডেল আরও উন্নত করেছে। নতুন এই মডেলের নাম দেওয়া হয়েছে...
৩ দিন আগে
এআই-চালিত অটো জুম সেলফি ক্যামেরা প্রযুক্তির ফোন নিয়ে এল অপো। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বাজারে উন্মোচন করা হয়েছে নতুন ‘অপো এ৬ এস প্রো’।
৬ দিন আগে
পৃথিবীর অন্যতম সমৃদ্ধ ও প্রাণবন্ত আমাদের বাংলা ভাষা। সাহিত্য, সংগীত, নাটক, চলচ্চিত্র, গবেষণা—সবকিছুর ভেতর দিয়ে বাংলা শুধু যোগাযোগের মাধ্যম নয়; এটি আমাদের ইতিহাস, পরিচয় ও সৃজনশীলতার ভিত্তি।
৬ দিন আগে