
অ্যাপল ২০২৫ সালের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্সে (ডব্লিউডব্লিউডিসি ২০২৫) উন্মোচন করেছে তাদের নতুন প্রজন্মের অপারেটিং সিস্টেম আইওএস ২৬। এই আপডেটে থাকছে সম্পূর্ণ নতুন ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, উন্নত অ্যাপল ইন্টেলিজেন্স এবং সিস্টেমে বড়সড় উন্নয়ন।
আইওএস ২৬-এর পূর্ণাঙ্গ সংস্করণ আনুষ্ঠানিকভাবে উন্মোচন হবে আইফোন ১৭ সিরিজের সঙ্গে সেপ্টেম্বর মাসে। তবে নতুন আপডেটটি সব আইফোন মডেলের জন্য আসছে না।
যেসব আইফোন আইওএস ২৬ আপডেট পাবে না
অ্যাপল ঘোষণা দিয়েছে, নিচের তিনটি আইফোন মডেল আর আইওএস ২৬ আপডেট পাবে না—
এই তিনটি মডেল বাজারে এসেছিল ২০১৮ সালে এবং এতে রয়েছে এ১২ বায়োনিক চিপ। এই ডিভাইসগুলোর জন্য সর্বশেষ প্রধান সফটওয়্যার আপডেট হবে আইওএস১৮।
যদিও অ্যাপল সাধারণত নিরাপত্তা আপডেট কিছুদিন পর্যন্ত দিয়ে থাকে, তবু এই মডেলগুলো আর নতুন কোনো ফিচার, পারফরম্যান্স উন্নয়ন বা ভিজ্যুয়াল আপগ্রেড পাবে না।
এ১২ বায়োনিক চিপ প্রযুক্তিগতভাবে এখনো সক্ষম হলেও আইওএস২৬-এ থাকা অ্যাপল ইন্টেলিজেন্স চালিত অনেক নতুন ফিচার চালানোর জন্য এটি যথেষ্ট নয় বলে জানিয়েছে অ্যাপল।
আইওএস২৬ আপডেট পেতে যে আইফোন প্রয়োজন
আইওএস২৬ আপডেট পেতে হলে প্রয়োজন হবে এ১৩ বায়োনিক চিপ বা তার পরবর্তী সংস্করণ। অর্থাৎ, কেবল আইফোন ১১ বা তার পরবর্তী মডেলগুলোই এই আপডেট পাবে।
যেসব মডেল পাবে আইওএস ২৬ আপডেট
এ ছাড়া সব আইফোনে অ্যাপল ইন্টেলিজেন্স সুবিধা পাওয়া যাবে না। শুধু আইফোন ১৬ সিরিজ এবং আইফোন ১৫ প্রো ও ১৫ প্রো ম্যাক্স মডেলগুলো এই ফিচারগুলো সমর্থন করবে।
ডেভেলপারদের জন্য এই আপডেট এখনই পাওয়া যাচ্ছে অ্যাপলের ডেভেলপার ওয়েবসাইটের মাধ্যমে। আগামী মাস থেকে সাধারণ ব্যবহারকারীরা পাবেন পাবলিক বেটা সংস্করণ।

দীর্ঘ ১৫৬ বছর ধরে বিজ্ঞানের জটিল ও সূক্ষ্ম বিষয়গুলো গবেষণাপত্রের পাতায় সীমাবদ্ধ রাখার পর, এবার তরুণ প্রজন্মের কাছে পৌঁছাতে আধুনিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকে পা রাখল বিশ্বখ্যাত বিজ্ঞান সাময়িকী ‘নেচার’।
২০ ঘণ্টা আগে
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেলের ব্যক্তিগত ই-মেইল হ্যাক করার দাবি করেছে ইরান সরকারের সঙ্গে যুক্ত একদল হ্যাকার। হ্যাকাররা প্যাটেলের অ্যাকাউন্ট থেকে ব্যক্তিগত ছবি ও নথি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দিয়েছে বলে সিএনএনের একটি প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।
২ দিন আগে
চীনে হিউম্যানয়েড রোবট প্রযুক্তি যে গতিতে এগোচ্ছে, তাতে অচিরেই বদলে যাবে জীবন ও কাজের ধরন। সাংহাইয়ে চীনা রোবট নির্মাতা এজিবট সম্প্রতি আয়োজন করে এক ব্যতিক্রমী ‘রোবট গালা’; যেখানে পুরো অনুষ্ঠানেই অংশ নেয় রোবটরা। তাতে দেখানো হয় রোবটের গতিনিয়ন্ত্রণ, কম্পিউটার ভিশন ও সৃজনশীলতার সক্ষমতা।
২ দিন আগে
বর্তমান যুগে উচ্চশিক্ষা ও একাডেমিক উৎকর্ষের অন্যতম প্রধান শর্ত হলো গবেষণা। কিন্তু বিশ্বজুড়ে লাখ লাখ গবেষকের ভিড়ে নিজের স্বকীয়তা বজায় রাখা কি এতই সহজ? ধরুন, আপনার নাম এবং অন্য দেশের একজন গবেষকের নাম হুবহু এক। অথবা, বিভিন্ন জার্নালে আপনার নামের বানান ভিন্নভাবে লেখা হয়েছে।
২ দিন আগে