
বর্তমান ডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে হোয়াটসঅ্যাপ। তবে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একাধিক ডিভাইসে ব্যবহারের প্রয়োজন অনুভব করেন অনেকেই। অফিসের কাজে, ব্যক্তিগত জীবনে কিংবা সামাজিক যোগাযোগের প্রয়োজনে একাধিক ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুবিধা বেশ গুরুত্বপূর্ণ। প্ল্যাটফর্মটির লিংক ডিভাইস ফিচারের মাধ্যমে এই কাজ সহজেই করা যায়।
হোয়াটসঅ্যাপের লিংক ডিভাইস ফিচার
একাধিক ডিভাইসে মূল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বা মোবাইল নম্বর ব্যবহার করার সুবিধা দেয় হোয়াটসঅ্যাপের লিংক ডিভাইস ফিচার। এর মাধ্যমে প্রধান ডিভাইসের সঙ্গে অন্যান্য সহযোগী ডিভাইস যুক্ত করা যায়। মূলত, যখন প্রধান স্মার্টফোনের চার্জ ফুরিয়ে যায় বা অনিচ্ছাকৃতভাবে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যায়, তখন এই ফিচার খুবই কাজে আসে। এটি ‘মাল্টিপল অ্যাকাউন্ট’ ফিচার থেকে আলাদা, যেখানে একই ডিভাইসে দুটি আলাদা হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করতে পারেন।
লিংক ডিভাইসের মাধ্যমে একবার ডিভাইসগুলো লিংক হয়ে গেলে প্রাইমারি ফোনের সব চ্যাট, কল এবং অন্যান্য কার্যক্রম সহযোগী ডিভাইসে আপডেট দেখতে পাবেন। তবে প্রাথমিক ডিভাইসের হোয়াটসঅ্যাপে ১৪ দিনের মধ্যে লগ ইন করতে হবে, যাতে সেকেন্ডারি ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহার চালিয়ে যাওয়া যায়। প্রাথমিক ডিভাইস থেকে মোট চারটি ডিভাইসের সঙ্গে হোয়াটসঅ্যাপে লিংক করা যাবে।
একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ডিভাইস লিংক করার উপায়
১. আপনি যে সহযোগী ফোনে লিংক করতে চান, তাতে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করুন।
২. এখন ‘অ্যাগ্রি অ্যান্ড কনটিনিউ’ অপশনে ট্যাপ করুন।
৩. এখন ওপরের ডান দিকে থাকা তিন ডট মেনুতে ট্যাপ করুন
৪. মেনু থেকে ‘লিংক অ্যাজ এ কম্পিনিয়ন ডিভাইস’-এ ট্যাপ করুন। এখন ফোনে একটি কিউআর কোড স্ক্যানের জন্য ক্যামেরা চালু হবে।
৫. এখন প্রাইমারি ফোনে হোয়াটসঅ্যাপ চালু করুন।
অ্যান্ড্রয়েডে: তিন ডট মেনুতে ট্যাপ করুন। মেনু থেকে লিংকড ডিভাইসেস অপশনে ট্যাপ করুন। এরপর ‘লিংক এ ডিভাইস’ বাটনে ট্যাপ করুন।
আইফোনে: ডান পাশের নিচের দিকে থাকা সেটিংস অপশনে ট্যাপ করুন। এখন ‘লিংকড ডিভাইসেস’ অপশনে ট্যাপ করুন। এরপর ‘লিংক ডিভাইস’ নির্বাচন করুন।
৬. প্রাইমারি ফোনে নিজের বায়োমেট্রিক অথেনটিকেশন (ফেস আইডি বা আঙুলের ছাপ) দিতে হবে। যদি বায়োমেট্রিক অথেনটিকেশনের বদলে পিন বা পাসকোড ফোনে দেওয়া থাকে, তাহলে সেটি দিতে হবে।
৭. এখন প্রাইমারি ফোনে একটি কিউআর কোড তৈরি হবে। সহযোগী ফোনটি দিয়ে কিউআর কোডটি স্ক্যান হলেই ডিভাইসটি প্রাইমারি ফোনের সঙ্গে লিংক হয়ে যাবে। সব ডেটা সহযোগী ফোনে লোড হওয়ার জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে। লোডিং শেষ হলে সহযোগী ফোনে প্রাইমারি ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের ডেটা দেখতে পারবেন।

প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার যে লক্ষ্য আমাদের রয়েছে, তা অর্জনে এআইয়ের (কৃত্রিম বুদ্ধিমত্তা) ভূমিকা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।
১২ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতিতে আগামী এক দশকের মধ্যে মানবজাতি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ঝুঁকি ১০ শতাংশের বেশি বলে মনে করেন অ্যানথ্রপিকের শীর্ষস্থানীয় এআই নিরাপত্তা গবেষক ইভান হিউবিঙ্গার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই আশঙ্কার কথা জানিয়েছেন।
১৩ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে উদ্বেগ আর সতর্কতা বাড়ছেই। এবার অ্যানথ্রপিকের শীর্ষস্থানীয় গবেষক ইভান হুবিঙ্গার বললেন, এআই এত দ্রুত এগোচ্ছে যে, আগামী এক দশকের মধ্যে এটি সব মানুষকে ‘নিশ্চিহ্ন’ করে দিতে পারে এমন সম্ভাবনা ১০ শতাংশের বেশি। এআইয়ের লক্ষ্য ও মানুষের মূল্যবোধের মধ্যে সামঞ্জস্য প্রতিষ্ঠার...
১৭ ঘণ্টা আগে
ক্যাসপারস্কির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে এশিয়া-প্যাসিফিকের আট দেশে আক্রান্ত প্রতি ব্যবহারকারীর শনাক্ত মোবাইল হুমকি ৪৯ শতাংশ বেড়েছে। বাংলাদেশে শনাক্ত মোবাইল হুমকি ১০৮ শতাংশ বেড়ে ১ হাজার ৮৫৯টিতে পৌঁছেছে।
২ দিন আগে