বিশ্বের বৃহত্তম অনলাইন মুক্ত জ্ঞানকোষ উইকিপিডিয়া নিয়ে বরাবরই তীব্র অসন্তোষ প্রকাশ করে আসছেন ইলন মাস্ক। এবার সরাসরি এটির বিকল্প তৈরির ঘোষণা দিলেন এই মার্কিন ধনকুবের। তাঁর এআই সংস্থা এক্সএআই (এক্সএআই) তৈরি করছে একটি নতুন উন্মুক্ত-উৎসের জ্ঞানভান্ডার, যার না ‘গ্রোকিপিডিয়া’। মাস্কের দাবি, এটি উইকিপিডিয়ার চেয়ে বহুলাংশে উন্নত হবে এবং শুধু ‘সত্য ও তথ্যের’ ওপর ভিত্তি করে গঠিত হবে।
মাস্ক উইকিপিডিয়াকে নানা সময় ‘Wokipedia’, ‘Dickipedia’ এমন নানা নামে অভিহিত করেছেন। সেই সঙ্গে দাতাদের অনুদান বন্ধেরও আহ্বান জানিয়েছেন। ইলন মাস্কের এই পদক্ষেপ তথ্যের যুগে জ্ঞান ও সত্যের নিয়ন্ত্রণ নিয়ে এক নতুন সংঘাতের জন্ম দিল বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।
ইলন মাস্কের ঘোষণা অনুযায়ী, গ্রোকিপিডিয়া হবে একটি বিশাল জ্ঞান ভান্ডার, যেখানে ‘সত্যই একমাত্র লক্ষ্য’! এক্সএআই-এর মহাবিশ্বকে বোঝার যে বৃহত্তর লক্ষ্য, তার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো এই প্রকল্প।
মাস্ক এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘আমরা এক্সএআই-এ গ্রোকিপিডিয়া তৈরি করছি। এটি উইকিপিডিয়ার চেয়ে বহুলাংশে উন্নত হবে। সত্যি বলতে, মহাবিশ্বকে বোঝার এক্সএআই-এর লক্ষ্যের দিকে এটি একটি প্রয়োজনীয় পদক্ষেপ।’
তিনি আরও জানান, এই রিপোজিটরি সবার জন্য উন্মুক্ত থাকবে এবং এর ব্যবহারে কোনো সীমাবদ্ধতা থাকবে না। তাঁর বিশ্বাস, খুব শিগগিরই গ্রোকিপিডিয়া প্রতিটি এআই এবং মানুষের জন্য তথ্য ও সত্যের সবচেয়ে নির্ভরযোগ্য উৎস হয়ে উঠবে।
কেন উইকিপিডিয়ার প্রতি মাস্কের ক্ষোভ?
মাস্কের মতে, উইকিপিডিয়া তার সম্পাদকীয় প্রক্রিয়া, অর্থায়নের অগ্রাধিকার এবং রাজনৈতিকভাবে স্পর্শকাতর বিষয়গুলো পরিচালনার ক্ষেত্রে আদর্শগতভাবে বামঘেঁষা বা ‘ওক’ (Woke) পক্ষপাতে নিমজ্জিত।
মাস্কের মূল অভিযোগ হলো, উইকিপিডিয়ার অবৈতনিক সম্পাদকেরা, বিশেষ করে সংবেদনশীল জীবনী এবং রাজনৈতিক বিষয়গুলোতে, কট্টর বামপন্থীদের দ্বারা প্রভাবিত।
২০২৪ সালের অক্টোবরে, মাস্ক ‘ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড ফ্যাসিজম’ শীর্ষক একটি উইকিপিডিয়া আর্টিকেল তুলে ধরে অভিযোগ করেন, মাত্র দুজন সম্পাদক বামঘেঁষা আউটলেট থেকে তথ্যসূত্র ব্যবহার করে একটি সমন্বিত আখ্যান তুলে ধরেছেন।
মাস্ক দাবি করেন, এই পক্ষপাতের কারণে উইকিপিডিয়া এআই প্রশিক্ষণের জন্য বিশ্বাসযোগ্য না।
এ ছাড়া মাস্ক তাঁর নিজের উইকিপিডিয়া এন্ট্রি নিয়েও অসন্তুষ্ট। তাঁর অভিযোগ, সম্পাদকদের বিশেষাধিকারের কারণে এটি নেতিবাচক ও সংশোধন করা কঠিন।
টেসলার প্রতিষ্ঠাতার স্বীকৃতি নিয়ে তাঁর পুরোনো বিতর্ক রয়েছে। পাতাটিতে সহ-প্রতিষ্ঠাতাদের কৃতিত্ব দেওয়ায় তিনি ক্ষুব্ধ। একই পাতায় তাঁকে ষড়যন্ত্র তত্ত্বের প্রচারক, কোভিড-১৯ ভুল তথ্যের প্রচারক হিসেবে বর্ণনা করা হয়েছে—যা ইলন মাস্ক পক্ষপাতদুষ্ট সম্পাদকদের দেওয়া অপবাদ হিসেবে দেখেন।
এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিজয় উদ্যাপন অনুষ্ঠানে বিতর্কিত ‘স্যালুট’ দিয়ে বিতর্কের জন্ম দেন ইলন মাস্ক। সেই ঘটনা ব্যক্তি পাতায় উল্লেখ করায়, মাস্ক উইকিপিডিয়াকে বয়কট করার আহ্বান জানিয়ে বলেন, ‘ভারসাম্য পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত উইকিপিডিয়ার অর্থায়ন বন্ধ করুন!’
মাস্ক অভিযোগ করেন, উইকিপিডিয়া অলাভজনক মডেলের অধীনে মূল কাজের পরিবর্তে ‘Woke’ উদ্যোগগুলোতে অনুদানের অর্থ অপব্যবহার করছে। ২০২৪ সালের ডিসেম্বরে তিনি দাবি করেন, উইকিপিডিয়া বৈচিত্র্য, ন্যায্যতা এবং অন্তর্ভুক্তি বাবদ প্রায় ৫ কোটি ডলার ব্যয় করে, এটিকে তিনি একটি জালিয়াতি বলে অভিহিত করেন।

মালয়েশিয়া ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগের মাধ্যমে অ্যাকাউন্ট খোলার ওপর নিষেধাজ্ঞা কার্যকর করেছে। দেশটির যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা গতকাল এ তথ্য জানিয়েছে। শিশু-কিশোরদের অনলাইনে ক্ষতিকর বিষয়বস্তুর সংস্পর্শ থেকে সুরক্ষিত রাখতে সরকার এই পদক্ষেপ নিয়েছে।
৩৭ মিনিট আগে
এনভিডিয়া নতুন একটি চিপ উন্মোচন করেছে। এই চিপটি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সক্ষমতাকে সরাসরি ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটারের ভেতরে নিয়ে আসবে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি), ইন্টেল এবং অ্যাপলের সঙ্গে আরও সরাসরি প্রতিযোগিতায় নামল।
১৭ ঘণ্টা আগে
ক্রীড়াঙ্গনে নারী অ্যাথলেটদের আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়া এবং স্টেডিয়ামে দর্শকদের ছবি তোলার ওপর নিষেধাজ্ঞা জারির দুটি সাম্প্রতিক ঘটনা এশিয়ার ক্রীড়াঙ্গনে নারী অ্যাথলেটদের ব্যক্তিগত গোপনীয়তা ও সুরক্ষার বিষয়টি নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।
৫ দিন আগেসকালবেলা অ্যালার্মের কর্কশ শব্দে চোখ মেলা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়ার আগে বিছানায় শুয়ে শেষ স্ক্রল! এ যুগের মানুষের ২৪ ঘণ্টার রুটিন এখন বন্দী হয়ে গেছে পাঁচ থেকে ছয় ইঞ্চির একটি কাচের স্ক্রিনে। ফেসবুকের নোটিফিকেশন, ইনস্টাগ্রামের রিলস আর ইউটিউব শর্টসের অন্তহীন গোলকধাঁধায় প্রতিদিন হারিয়ে যাচ্ছে
৭ দিন আগে