উইকিপিডিয়া

কুখ্যাত হিমলারের নাতি হিসেবে নিজের পরিচয় জেনে স্তম্ভিত জার্মান যাজক
৪৯ বছর বয়সী লেনকাইট বর্তমানে স্পেনের দক্ষিণাঞ্চলে পরামর্শক হিসেবে কাজ করেন। একদিন ইন্টারনেটে অনুসন্ধান করতে গিয়ে তিনি উইকিপিডিয়ায় তাঁর শৈশবে দেখা নানি হেডভিগ পটহাস্টরের একটি ছবি দেখতে পান। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, হেডভিগ ছিলেন হিমলারের উপপত্নী!

‘উইকিপিডিয়া পক্ষপাতদুষ্ট’, গ্রোকিপিডিয়া আনলেন ইলন মাস্ক
উইকিপিডিয়ার বিকল্প হিসেবে নতুন অনলাইন মুক্ত জ্ঞানকোষ ‘গ্রোকিপিডিয়া’ (Grokipedia) চালু করেছেন টেক মোগল ইলন মাস্ক। স্থানীয় সময় সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ওয়েবসাইটটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে মাস্ক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

উইকিপিডিয়ার বিকল্প আনছেন ইলন মাস্ক, জানালেন কারণ
বিশ্বের বৃহত্তম অনলাইন মুক্ত জ্ঞানকোষ উইকিপিডিয়া নিয়ে বরাবরই তীব্র অসন্তোষ প্রকাশ করে আসছেন ইলন মাস্ক। এবার সরাসরি এটির বিকল্প তৈরির ঘোষণা দিলেন এই মার্কিন ধনকুবের। তাঁর এআই সংস্থা এক্সএআই (এক্সএআই) তৈরি করছে একটি নতুন উন্মুক্ত-উৎসের জ্ঞানভান্ডার, যার না ‘গ্রোকিপিডিয়া’।

উইকিপিডিয়ার ৬০ লাখের বেশি আর্টিকেল লেখা হয়েছে এআই বট দিয়ে
বিশ্বের সবচেয়ে বড় অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণে আর্টিকেল বা নিবন্ধের সংখ্যা ৭০ লাখের কাছাকাছি। তবে দ্বিতীয় বৃহত্তম সংস্করণটি ফরাসি, স্প্যানিশ বা চীনা ভাষায় নয়—এটি ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে প্রচলিত স্থানীয় ভাষা সেবুয়ানোয় লেখা হয়েছে। এই সংস্করণের নিবন্ধসংখ্যা ৬০ লাখেরও বেশি।





