রোজ বাড়ছে স্মার্টফোনের ব্যবহার। মানুষ এক মিনিটও মোবাইল ছাড়া থাকতে পারে না। ব্যক্তিগত কিংবা পেশাগত—সব তথ্য এখন স্মার্টফোনেই থাকে। আর তাই মানুষের জীবনের একটা অপরিহার্য বস্তু হয়ে উঠেছে এই ফোন।
মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলো ফোনে সংযুক্ত করছে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য। এ অবস্থায় কেউ যদি আপনাকে বলে, ভবিষ্যতে স্মার্টফোনের অস্তিত্ব সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে, আপনি কি সে কথা বিশ্বাস করবেন?
কথাটা হয়তো অনেকের কাছে অবিশ্বাস্য এবং হাস্যকর লাগবে। লাগাটাই স্বাভাবিক। তবে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এমন কিছু তথ্য প্রকাশ করেছেন, যা মোবাইল ফোনের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। সম্প্রতি এমন একটি ডিভাইস প্রযুক্তি বিশ্বের সঙ্গে পরিচয় করানো হয়েছে, যা দেখে অনেক প্রযুক্তিপ্রেমী মনে করছেন, স্মার্টফোন যুগের অবসান হতে চলেছে! সম্প্রতি মার্কিন সুপারমডেল নাওমি ক্যাম্পবেল পরিধানযোগ্য এআই অ্যাসিস্ট্যান্ট ডিভাইস বা এআই পিন পরে অংশ নিয়েছিলেন প্যারিস ফ্যাশন উইকে। প্রজেক্টর, ক্যামেরা, এআই প্রযুক্তিসহ এ ডিভাইস তৈরি করে সানফ্রান্সিসকোভিত্তিক প্রতিষ্ঠান হিউম্যানস ডট এআই।
পোশাকে ডিভাইসটি আটকানো থাকলে ফোন কলের বিস্তারিত হাতের মধ্যেই দেখা যাবে, খবর শোনা যাবে এবং ইংরেজি থেকে অন্য ভাষায় অনুবাদ করা যাবে। ৯ নভেম্বর স্ক্রিনবিহীন ডিভাইসটি পুরোপুরিভাবে লঞ্চ করবে হিউমেন।
হিউম্যানস ডট এআই পিন এমন একটি ডিভাইস, যা এখন পর্যন্ত শুধু প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেখা গেছে। এ ছাড়া এই বছরের শুরুতে একটি টেড ডেমোতে হিউম্যানের সহ-প্রতিষ্ঠাতা ইমরান চৌধুরীর বুকপকেটেও দেখা গিয়েছিল।
ডিভাইসটি সম্পর্কে অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। সেই সঙ্গে এটি কেউ ব্যবহার করেছে, পাওয়া যায়নি এমন তথ্যও। তবে ডিভাইসটি কেমন হবে, তার ধারণা এখন পাওয়া যাচ্ছে। এটি কতটা স্বয়ংসম্পূর্ণ, তৃতীয়পক্ষের অ্যাপগুলোকে সমর্থন করে কি না বা ব্যবহারকারীরা কীভাবে এটি ব্যবহার করবেন, এখনো তার কোনো বাস্তব ধারণা নেই। অ্যাপল ফোন, ঘড়িসহ বহু ডিভাইসের সঙ্গে প্রতিষ্ঠাকাল থেকেই ইমরান চৌধুরীর নাম জড়িয়ে আছে। সম্প্রতি তিনি মানুষের স্ক্রিন টাইম কমাতে কাজ শুরু করেন, যার প্রতিফল এই আলোচিত এআই পিন।
হিউম্যানস ডট এআই পিন কী
হিউম্যানের মতে, এআই পিন হলো একটি পোশাকে পরিধানযোগ্য যন্ত্র, যা বেশ কয়েকটি সেন্সর ব্যবহার করে স্মার্টফোনের সব কাজ সম্পন্ন করবে। কিন্তু স্ক্রিন টাইম কমে যাবে। কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তি ব্যবহার করে ‘ব্যক্তিগত কম্পিউটিং অভিজ্ঞতা’ দেবে এই ডিভাইস। এআই পিন সম্পর্কে একটি বিবৃতিতে সংস্থাটি বলেছে, হিউম্যানস ডট এআই পিন হলো স্ক্রিনহীন একটি স্বতন্ত্র ডিভাইস এবং সফটওয়্যার প্ল্যাটফর্ম। যদিও হিউম্যানস ডট এআই পিনের সম্পূর্ণ স্পেসিফিকেশন এখনো প্রকাশ করা হয়নি। নাইন টু ফাইভ ম্যাক তাদের একটি রিপোর্টে দাবি করেছে যে হিউম্যানস ডট এআই পিন স্ন্যাপড্রাগন এআর২ জেন১ প্রসেসর দিয়ে চলবে। তাতে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত অপটিক্যাল রিকগনিশন এবং একটিতে থাকবে লেজার-প্রজেক্টেড ডিসপ্লে।
হিউম্যানস ডট এআই পিন ও গুগল ক্লিপ
হিউম্যানস ডট এআই পিনটি গুগল ক্লিপসের আকারের অনুরূপ বলে মনে করা হচ্ছে। গুগল ক্লিপ ২০১৭ সালে চালু হওয়া একটি এআই ক্যামেরা। তবে গুগল ক্লিপের বিপরীতে এআই পিন একটি স্বতন্ত্র ডিভাইস এবং এর সঙ্গে স্মার্টফোন বা অন্য কোনো ডিভাইস যুক্ত করার প্রয়োজন নেই।
হিউম্যানস ডট এআই পিন নিয়ে এখন শুধুই প্রতীক্ষার প্রহর গোনার সময়। আলোচিত এআই পিন উন্মোচিত হওয়ার পরেই এ বিষয়ে আরও বিশদে বলা যাবে।
সূত্র: দ্য ভার্জ, মিন্ট

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ধীরে ধীরে চিকিৎসাবিজ্ঞানের প্রায় সব স্তরে ঢুকে পড়ছে। রোগ নির্ণয় থেকে শুরু করে অস্ত্রোপচার—সবখানেই এই প্রযুক্তিকে ভবিষ্যতের বিপ্লব হিসেবে তুলে ধরছেন এর প্রবক্তারা। কিন্তু একই সঙ্গে সামনে আসছে উদ্বেগজনক কিছু প্রতিবেদন।
১০ ঘণ্টা আগে
বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিত্ব ইলন মাস্ক রোববার বলেছেন, স্পেসএক্স এখন চাঁদে একটি ‘সেল্ফ গ্রোয়িং সিটি’ বা ‘স্বয়ং-বিকশিত শহর’ গড়ার দিকে মনোযোগ দিচ্ছে। তাঁর মতে, দশ বছরের কম সময়ের মধ্যেই এটি সম্ভব হতে পারে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (এমভিএনও) সিম ও ট্রিপল প্লে সেবা চালু করেছে। আজ রোববার বিটিসিএলের রমনা অফিসে এ সেবার পাইলট কার্যক্রম উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী...
২ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার রমরমা এরই মধ্যে শুরু হয়ে গেছে। আর এই সপ্তাহেই বিনিয়োগকারীরা বুঝে ফেলেছেন, পুরো শিল্প খাত বদলে যাওয়ার মুখে। সেই উপলব্ধির মূল্য হিসেবে বাজার থেকে উবে গেছে ৪০০ বিলিয়ন ডলারের বেশি। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ দিন আগে