
প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের একটি ডিভাইসে বিপজ্জনক রাসায়নিক থাকার পদার্থ থাকার কথা জানতে পেরে চমকে গেছেন কোম্পানিটির ভক্তরা। এই রাসায়নিক পদার্থ জন্মগত ত্রুটি ও ক্যানসার সৃষ্টির জন্য পরিচিত। তাই ডিভাইসটি ব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বেশ কিছু গ্রাহক।
অ্যাপলের এই ডিভাইস হলো—বেলকিন বুস্টচার্জ প্রো ম্যাগনেটিক চার্জিং পাওয়ার ব্যাংক। এই পাওয়ার ব্যাংকের মূল্য ১০০ ডলার। অ্যাপলের এক্সেসরিজ পেজের নিচে এই ডিভাইস নিয়ে একটি সতর্কবার্তা লুকানো রয়েছে। ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এমন সতর্কবার্তা যুক্ত করেছে অ্যাপল।
ডিভাইসটির সতর্কবার্তায় বলা হয়, ‘এই ওয়ারলেস চার্জারের ‘বিসফেনল এ (বিপিএ) ’সহ রাসায়নিক উপাদানগুলো শরীরে প্রবেশ করে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে।
সাধারণত প্লাস্টিক শক্ত করতে বিপিএ ব্যবহার করা হয়। এটি শরীরের হরমোনের স্বাভাবিক কার্যক্রমের বিঘ্ন ঘটায়, ফলে প্রজনন সংক্রান্ত সমস্যা, যৌন বিকাশ এবং অন্যান্য সমস্যা দেখা দিতে পারে।
১৯৮৬ সালে ক্যালিফোর্নিয়ার ‘প্রপোজিশন ৬৫’ আইন পাস করা হয়। এই আইন কোম্পানিগুলোকে বাধ্য করে যে, তাদের পণ্যে বিপিএ থাকার ঝুঁকি সম্পর্কে গ্রাহকদের সতর্ক করতে হবে।
বেলকিনের অ্যাপল-অনুমোদিত ওয়্যারলেস চার্জারে বিপিএ রয়েছে। এই রাসায়নিক উপাদান হরমোনের মতো কাজ করে। এ ধরনের রাসায়নিক বিভিন্ন পণ্যে পাওয়া যায়, যেমন—পানির বোতল, ট্র্যাশ ব্যাগ, টেবিলওয়্যার, কার্পেটে।
একজন ভোক্তা অধিকার কর্মী অনলাইনে চিন্তিত অ্যাপল গ্রাহককে সতর্ক করে বলেন, ‘ঘামযুক্ত হাতে চার্জারটি ধরলে কিছুটা বিপিএ শরীরে শোষণ হতে পারে।’
যুক্তরাষ্ট্রের এই ধরনের আইনের মধ্যে সবচেয়ে শক্তিশালী ‘প্রপোজিশন ৬৫’ হলেও ইউরোপীয় ইউনিয়নের বিধিনিষেধের তুলনায় এটি অত্যন্ত সাধারণ পদক্ষেপ। ইউরোপে ছোট শিশুদের জন্য ব্যবহৃত খাদ্য প্যাকেজিংয়ে বিপিএ নিষিদ্ধ। বর্তমানে পুরো মহাদেশজুড়ে এর ওপর একটি পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ নিয়ে আলোচনা চলছে।
২০১৮ সাল থেকে মানব ত্বকের কোষের ওপর গবেষণায় পরিচালনা করে দেখা গেছে যে, কোনো পণ্যের মাধ্যমে বিপিএ মানব ত্বকের সংস্পর্শে এলে তার ১৬–২০ শতাংশ পর্যন্ত শরীরে শোষিত হয়ে বিপজ্জনকভাবে প্রভাব ফেলতে পারে।
যুক্তরাষ্ট্রের জাতীয় পেশাদার নিরাপত্তা ও স্বাস্থ্য ইনস্টিটিউটের একটি বিশ্লেষণ অনুযায়ী, বিপিএ ত্বকের সংস্পর্শে এলে স্বাস্থ্যগত ঝুঁকি সৃষ্টি হয়।
অ্যাপলের অন্যান্য এক্সেসরিজ, যেমন—প্লাস্টিকের আইফোন কেসে বিপিএ সতর্কতা রয়েছে।
সোশ্যাল মিডিয়া রেডিটে একজন বলেন, ‘আমি একটি নতুন আইফোন কেস খুঁজছিলাম এবং একটি কেস খুব পছন্দ করলাম, তবে পেজের নিচে স্পেসিফিকেশন দেখে জানতে পারলাম যে পণ্যে বিপিএ রয়েছে।
অ্যাপলের বিষয়টি নিয়ে আলোচনা করছেন উদ্বিগ্ন গ্রাহকেরা। কিছু মানুষ ক্যালিফোর্নিয়ার বিধিকে অতিরঞ্জিত বলে উল্লেখ করেছেন, আবার অন্যরা বলছেন যে এই বিধি যথেষ্ট কঠোর নয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে একজন বলেন, আপনি সহজেই ত্বকের মাধ্যমে বিপিএ শোষণ করতে পারেন। যদি আপনি এ বিষয়ে কিছু না জানেন, তাহলে দয়া করে কিছু বলবেন না।’
বেলকিন ওয়্যারলেস চার্জারটি আইফোনের ম্যাগসেফ প্রযুক্তির সঙ্গে কাজ করবে। ডিভাইসটি একটি কালো রঙের প্লাস্টিক খোলসে সুরক্ষিত থাকে।
ডিভাইসটি প্রায় চার ইঞ্চি লম্বা এবং তিন ইঞ্চি প্রশস্ত। এতে একটি রিচার্জেবল লিথিয়াম-আয়ন ব্যাটারি রয়েছে।
বিজ্ঞানীদের মতে, বিপিএর বিকল্প বিসফেনল এস (বিপিএস) এবং বিসফেনল এফ (বিপিএফ) —প্রায় একই রকম বিপজ্জনক রাসায়নিকের পদার্থের মতো আচরণ করে।
তথ্যসূত্র: ডেইলি মেইল

শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত করে তোলার অভিযোগে যুক্তরাষ্ট্রে নতুন করে আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটা। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে শুরু হচ্ছে মামলার গুরুত্বপূর্ণ শুনানি।
১৫ ঘণ্টা আগে
মাত্র পাঁচ সেকেন্ডে শূন্য থেকে ৮০০ কিলোমিটার গতিতে পৌঁছে নিজস্ব বিশ্ব রেকর্ড ভেঙেছে চীনের একটি পরীক্ষামূলক ম্যাগলেভ ট্রেন। দেশটির হুবেই প্রদেশের দংহু ল্যাবরেটরির এক কিলোমিটার দীর্ঘ পরীক্ষামূলক ট্র্যাকে এই পরীক্ষা চালানো হয়।
১৬ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল দিয়ে তৈরি লেখায় অদৃশ্য ওয়াটারমার্ক যুক্ত করার ঘোষণা দিয়েছে প্রযুক্তি খাতের অন্যতম শীর্ষ স্টার্টআপ অ্যানথ্রপিক অ্যানথ্রপিক। মঙ্গলবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাঁদের এআই মডেল ক্লদ ব্যবহার করেত তৈরি সব লেখার মধ্যে একটি গোপন সংকেত থাকবে, যা লেখাটি অন্য কোথাও কপি ও পেস্ট করলে
২১ ঘণ্টা আগে
নতুন এআই মডেল ‘মিউজ গ্লিমার’ উন্মোচন করেছে মেটা। ৩০ বিলিয়ন প্যারামিটার বিশিষ্ট মডেলটি সার্বক্ষণিক লোকাল এজেন্ট ওয়ার্কফ্লো পরিচালনার জন্য বা ব্যক্তিগত কম্পিউটারে এআই এজেন্ট চালানোর জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে।
১ দিন আগে