ইন্টারনেটে কোনো কিছু আপলোড হয়ে গেলে তা সরিয়ে ফেলা বেশ কঠিন। যদিও কিছু অ্যাপ বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছে। জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ গত বছর বার্তা মুছে ফেলার জন্য একটি ফিচার চালু করেছিল।
বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপের চালু করা ওই ফিচারের মাধ্যমে বার্তা মুছে ফেলার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া যায়। ওই সময় পার হয়ে গেলে বার্তাটি নিজেই মুছে যায়।
আপনি যদি কাউকে অস্থায়ী বার্তা পাঠানোর পর তার কোনো চিহ্ন রাখতে না চান, তবে এই ফিচার আপনার জন্যই। অ্যান্ড্রয়েড, আইফোন, ম্যাক বা পিসিতে হোয়াটসঅ্যাপ ইউজাররা সহজেই এই ফিচার ব্যবহার করতে পারবেন। বার্তা মুছে ফেলতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এক দিন, সাত দিন বা ৯০ দিনের সময়সীমা বেঁধে দিতে পারেন।
যেভাবে হোয়াটসঅ্যাপে বার্তা মুছে ফেলা যাবে:
১) আপনার হোয়াটসঅ্যাপে কারও সঙ্গে কথোপকথন বের করুন ।
২) যার সঙ্গে কথোপকথন চালিয়ে যাচ্ছেন, তার নাম বা ফোন নম্বরে ক্লিক করুন।
৩) স্ক্রল করে নিচ থেকে বার্তা মুছে ফেলার অপশন বা ডিজঅ্যাপিয়ারিং মেসেজ নির্বাচন করুন ।
৪) কত সময়ের মাঝে বার্তা মুছে ফেলতে চান, তার সময়সীমা নির্ধারণ করুন। এটি হতে পারে ২৪ ঘণ্টা, ৭ দিন বা ৯০ দিন ।
৫) আপনার নির্বাচন করা সময় সেভ করে রাখতে ওপরের বাঁ কোণে অ্যারো চিহ্নে ক্লিক করুন ।
একবার এই অপশন চালু করলে হোয়াটসঅ্যাপ কথোপকথনে যুক্ত থাকা প্রত্যেককে একটি নোটিফিকেশন পাঠাবে। আপনি যদি এই অপশন বন্ধ করতে চান, তবে একই ধরনের পদ্ধতির মাধ্যমে সময়সীমা নির্বাচনের পরিবর্তে ‘অফ’ বাটন ক্লিক করতে হবে।
আরও পড়ুন:

তরুণদের উদ্ভাবনী ধারণায় অর্থায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আইসিটিমন্ত্রী বলেন, স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় উদ্ভাবনী উদ্যোগে অর্থায়নের জন্য একই ধরনের তহবিল নেই।
২ দিন আগে
তথ্য ব্যবস্থাপনায় অনিয়ম ও সংবেদনশীল তথ্যের অনুপযুক্ত ব্যবহারের অভিযোগে তিন গবেষককে বরখাস্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। বরখাস্ত গবেষকদের অন্তত দুজন প্রতিষ্ঠানের এআই নিরাপত্তা গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের কাজের মধ্যে এমন একটি প্রকল্পও ছিল, যেখানে একটি বাইরের প্রতিষ্ঠান...
২ দিন আগে
দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
২ দিন আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
৩ দিন আগে