সরা দুনিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে ই-কমার্স। ক্রেতারা ঘরে বসেই পেয়ে যাচ্ছেন তাদের কাঙ্ক্ষিত পণ্য। তবে ই-কমার্স ব্যবসার জন্য একটি ওয়েবসাইট যেন অপরিহার্য। এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোই হয়ে উঠছে ই-কমার্স ওয়েবসাইটের বিকল্প। সাম্প্রতিক সময়ে ফেসবুকের শপ ফিচার এর বড় এক উদাহরণ।
এই একই পথে হাঁটছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ চালু করেছে ‘কালেকশনস’ নামের এক নতুন ফিচার। মূলত গ্রাহকদের কেনাকাটার সুবিধার্থে তাদের এই আয়োজন, যা ক্যাটাগরি অনুযায়ী গ্রাহকদের পণ্য কিনতে সাহায্য করবে। এতে ক্ষুদ্র ব্যবসায়ীরা বেশ লাভবান হবেন বলে আশা করা হচ্ছে।
কী করা যাবে এই ফিচারের মাধ্যমে? এই কালেকশনস ফিচারের মাধ্যমে একজন ব্যবসায়ী খুব সহজেই তাঁর পণ্যগুলো ক্যাটাগরি অনুযায়ী সাজিয়ে রাখতে পারবেন। ফলে গ্রাহকেরা সরাসরি তার কাঙ্ক্ষিত পণ্যটি খুঁজে পাবে। রেস্তোরাঁ ব্যবসায়ী যেমন তার খাবারের মেন্যুগুলো এই কালেকশনে রাখতে পারবে, তেমনি পোশাকের দোকানগুলোও পুরুষ বা নারীদের জন্য আলাদাভাবে পণ্য সাজাতে পারবে এই ফিচারের মাধ্যমে। ফলে একজন ক্রেতা পণ্য নির্বাচন করে সরাসরি অর্ডার করতে পারবেন।
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এ সম্পর্কিত এক বিবৃতিতে জানিয়েছে, মানুষের কাজগুলো যেন আরও সহজ হয়ে যায়, সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। আমরা চাই ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে যোগসূত্র বাড়াতে। আশা করছি, এই নতুন ফিচার চালুর মাধ্যমে তাদের উভয়ের কাজ আরও সহজ হবে।
২০১৯ সালে হোয়াটসঅ্যাপ সর্বপ্রথম ‘ক্যাটালগ’ ফিচার বাজারে এনেছিল। এর মাধ্যমে কোনো ওয়েবসাইট ছাড়াই ব্যবসায়ীরা তাদের পণ্যের ছবি ও পণ্যের মূল্য ক্রেতাদের দেখাতে পারতেন। গত বছর তারা চালু করে ‘কার্ট’ ফিচার। এর মাধ্যমে একজন ক্রেতা একাধিক পণ্য অর্ডারের সুযোগ পান।

তরুণদের উদ্ভাবনী ধারণায় অর্থায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আইসিটিমন্ত্রী বলেন, স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় উদ্ভাবনী উদ্যোগে অর্থায়নের জন্য একই ধরনের তহবিল নেই।
২ দিন আগে
তথ্য ব্যবস্থাপনায় অনিয়ম ও সংবেদনশীল তথ্যের অনুপযুক্ত ব্যবহারের অভিযোগে তিন গবেষককে বরখাস্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। বরখাস্ত গবেষকদের অন্তত দুজন প্রতিষ্ঠানের এআই নিরাপত্তা গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের কাজের মধ্যে এমন একটি প্রকল্পও ছিল, যেখানে একটি বাইরের প্রতিষ্ঠান...
২ দিন আগে
দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
২ দিন আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
৩ দিন আগে