
সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক টিকটকে থার্ড পার্টি প্ল্যাটফর্মের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বা এআই টুল দিয়ে তৈরি কনটেন্ট ছড়িয়ে পড়ছে। এসব ছবি ও ভিডিও অডিয়েন্সের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। এজন্য অন্য কোনো প্ল্যাটফর্মের এআই জেনারটেড কনটেন্টে স্বয়ংক্রিয়ভাবে লেবেল যুক্ত করবে টিকটক।
এক বছরের বেশি সময় ধরে নিজস্ব এআই টুল দিয়ে কনটেন্ট লেবেল করছে টিকটক। একই কাজ অন্যরাও করছে। তবে থার্ড পার্টি প্ল্যাটফর্ম দিয়ে তৈরি এআই কনটেন্টকে স্বয়ংক্রিয়ভাবে লেবেল করার কাজটি সামাজিক নেটওয়ার্ক হিসেবে টিকটকই প্রথম শুরু করছে।
প্ল্যাটফর্মটির এক ঘোষণায় বলা হয়, এই লেবেলিংয়ের কাজের জন্য কোয়ালিশন ফর কনটেন্ট প্রোভিন্যান্স অ্যান্ড অথেনসিটি (সি ২ পিএ) এর কনটেন্ট ক্রেডেনশিয়াল প্রযুক্তি ব্যবহার করা হবে। এর কাজ হলো- এআই কনটেন্টে মেটাডেটা অর্থাৎ কনটেন্ট কোন প্ল্যাটফর্মে তৈরি হয়েছে, কখন তৈরি হয়েছে, কবে এডিট করা হয়েছে ও ফাইলের সাইজ কতটুকু ইত্যাদি তথ্য যুক্ত করা। ফলে টিকটক সহজেই থার্ড পার্টি এআই কনটেন্ট চিহ্নিত করে লেবেল যুক্ত করতে পারবে। এই প্রক্রিয়ায় ওপেনএআইয়ের ডাল–ই ৩ এর মতো এআইভিত্তিক প্ল্যাটফর্মগুলোর কনটেন্টও চিহ্নিত করা হবে।
থার্ড পার্টি অ্যাপের এআই টুল দিয়ে তৈরি ভিডিও ও ছবিতে ইতিমধ্যেই লেবেল যুক্ত শুরু করছে টিকটক। শিগগিরই অডিও কনটেন্টেও এই লেবেল যুক্ত করবে প্ল্যাটফর্মটি। এআই দিয়ে তৈরি কনটেন্টের ইউজারনেমের নিচে ‘এআই জেনারেটেড’ লেবেল যুক্ত হবে।
তবে লেবেল ধীরে ধীরে যুক্ত হবে। কারণ কনটেন্ট ক্রেডেনশিয়ালের মাধ্যমে এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিও শনাক্ত করতে সময় লাগবে। অন্যান্য প্ল্যাটফর্মও এই প্রযুক্তি ব্যবহার করা শুরু করছে।
টিকটকের ছবি ও ভিডিওতেও কনটেন্ট ক্রেডেনশিয়াল যুক্ত হবে। ফলে এগুলো ডাউনলোড করার পরও মেটাডেটা যুক্ত থাকবে। টিকটকের ভিডিও ও ছবি অন্য প্ল্যাটফর্মে আপলোড করা হলে সেই প্ল্যাটফর্ম সি২ পিএ টুল ব্যবহার করে এআই কনটেন্ট ভ্যারিফাই করতে পারবে।
তথ্যসূত্র: ম্যাকরিউমার

তরুণদের উদ্ভাবনী ধারণায় অর্থায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আইসিটিমন্ত্রী বলেন, স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় উদ্ভাবনী উদ্যোগে অর্থায়নের জন্য একই ধরনের তহবিল নেই।
২ দিন আগে
তথ্য ব্যবস্থাপনায় অনিয়ম ও সংবেদনশীল তথ্যের অনুপযুক্ত ব্যবহারের অভিযোগে তিন গবেষককে বরখাস্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। বরখাস্ত গবেষকদের অন্তত দুজন প্রতিষ্ঠানের এআই নিরাপত্তা গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের কাজের মধ্যে এমন একটি প্রকল্পও ছিল, যেখানে একটি বাইরের প্রতিষ্ঠান...
২ দিন আগে
দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
২ দিন আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
৩ দিন আগে