
যুক্তরাষ্ট্রে উৎপাদন বাড়াতে এবার নতুন কৌশল নেওয়ার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী, কোনো বিদেশি ইলেকট্রনিক পণ্যে যত বেশি চিপ থাকবে, সেই অনুপাতে শুল্ক বসানো হতে পারে। সংশ্লিষ্ট তিন ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এ পরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি। পরিকল্পনাটি পরিবর্তনও হতে পারে বলে জানা গেছে। প্রস্তাবিত এই পরিকল্পনা অনুযায়ী, পণ্যের মধ্যে থাকা চিপের আনুমানিক মূল্যের একটি নির্দিষ্ট শতাংশ হারে শুল্ক আরোপ করবে মার্কিন বাণিজ্য দপ্তর।
এ ধরনের শুল্ক আরোপ বাস্তবায়িত হলে তা বৈচিত্র্যপূর্ণ ভোক্তা পণ্যের ওপর প্রভাব ফেলবে। যেমন টুথব্রাশ থেকে শুরু করে ল্যাপটপ পর্যন্ত। এর ফলে বাড়তে পারে মূল্যস্ফীতি। তবে প্রশাসনের লক্ষ্য হলো বিদেশ থেকে আমদানিনির্ভরতা কমিয়ে যুক্তরাষ্ট্রে উৎপাদন বাড়ানো। বাণিজ্য দপ্তরের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই বলেন, ‘আমেরিকা এমন বিদেশি আমদানির ওপর নির্ভরশীল থাকতে পারে না, যেগুলো আমাদের জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘ট্রাম্প প্রশাসন একটি সূক্ষ্ম ও বহুস্তরীয় কৌশল নিচ্ছে। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ উৎপাদন খাত পুনরায় দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। এর জন্য শুল্ক, কর ছাড়, নিয়ন্ত্রণে শিথিলতা এবং জ্বালানি সরবরাহের প্রাচুর্যকে কাজে লাগানো হচ্ছে।’
এ পরিকল্পনা বাস্তবায়িত হলে তা বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চট্টগ্রামের মেরিডিয়ান কোহিনূর সিটি ও বালি আর্কেড ইন্টারনেট সেবা প্রদানে নিয়ন্ত্রণ আরোপের অভিযোগ উঠেছে মার্কেট (বিপণিবিতান) কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ বিষয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট মার্কেট কর্তৃপক্ষকে সতর্ক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
৭ ঘণ্টা আগে
আবারও ট্রিলিয়নিয়ার হয়েছেন ইলন মাস্ক। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সের তথ্য অনুযায়ী, সোমবার বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের সম্পদ ৬৫ বিলিয়ন ডলার বেড়ে ১ দশমিক ০৪ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তিন মাসের মধ্যে এই প্রথম ৫৫ বছর বয়সী এই প্রযুক্তি উদ্যোক্তার সম্পদের অঙ্ক ১৩ সংখ্যায় পৌঁছাল।
১৮ ঘণ্টা আগে
জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে হরহামেশা ভেসে ওঠে নিখুঁত ও আকর্ষণীয় চেহারার তরুণ-তরুণী। শুধু তা-ই নয়, অসম্ভব পেশিবহুল অ্যাথলেটদের ছবিও আমাদের অনেক সময় অবাক করে দেয়। প্রথম দর্শনে অনেককে দেখে সাধারণ মানুষ মনে হলেও প্রকৃতপক্ষে এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।
২১ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা এখন কোনো নির্দিষ্ট গণ্ডিতে থেমে নেই। ভ্রমণ পরিকল্পনা করিয়ে নেওয়া থেকে শুরু করে গবেষণার কাজ—সব ক্ষেত্রে এর ব্যবহার বাড়ছে বহুমাত্রিকভাবে। চিকিৎসাবিজ্ঞানে এআইয়ের ব্যবহারও নতুন নয়। যা এখন চিকিৎসকদের প্রেসক্রিপশন প্যাড ও রোগীদের ডিজিটাল পর্দা পর্যন্ত পৌঁছে গেছে।
২১ ঘণ্টা আগে