
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ নতুন চারটি ফিচার চালু করল গুগল। প্রতারণামূলক বা স্ক্যাম বার্তা থেকে ব্যবহারকারীদের সুরক্ষা দেওয়ার পাশাপাশি ফিচারগুলো নিরাপদে লোকেশন শেয়ারের সুবিধা, ওয়েব ব্রাউজিংয়ের সময় দাম দেখা ও গাড়ি পার্ক করা অবস্থায় বিনোদন পাওয়ার সুযোগ দেবে।
গুগল মেসেজেসে স্ক্যাম ডিটেকশন ফিচার
গুগল মেসেজেসের নতুন স্ক্যাম ডিটেকশন ফিচারটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে। মেসেজে প্রতারকেরা যে ধরনের টেক্সট ব্যবহার করে, সেগুলো শনাক্ত করতে পারে এই ফিচার। গুগল মেসেজেসে কোনো সন্দেহজনক স্ক্যাম বার্তা এলে সতর্কতা হিসেবে ব্যবহারকারীরা ‘লাইকলি স্ক্যাম’ নামের একটি বার্তা দেখতে পাবেন। এরপর ব্যবহারকারীদের দুটি অপশন দেখানো হবে—‘নট এ স্ক্যাম’ ও ‘রিপোর্ট অ্যান্ড ব্লক’।
কোম্পানি জানিয়েছে, নতুন স্ক্যাম ডিটেকশন ফিচারটি গুগল মেসেজেসে এআই ব্যবহার করে মেসেজগুলোর মধ্যে প্রতারণা শনাক্ত করতে পারবে এবং ব্যবহারকারীদের রিয়েল টাইম সতর্কতা দেবে। আর এই শনাক্তকরণ প্রক্রিয়া ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষা করে ফোনের ভেতরে করা হবে।
গুগল জানিয়েছে, এই ফিচার বিশেষভাবে ডিজাইন করা হয়েছে, যাতে প্রতারকেরা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতে না পারে। মেসেজগুলো শনাক্ত করার পুরো প্রক্রিয়াটি ব্যবহারকারীর ফোনের মধ্যে হবে। ফলে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা যায়।
লাইভ লোকেশন শেয়ারিং
ফাইন্ড মাই ডিভাইস অ্যাপে এখন নতুন ‘লাইভ লোকেশন’ ফিচার নিয়ে আসছে গুগল, যার মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের বিশ্বস্ত ব্যক্তিদের সঙ্গে লাইভ লোকেশন শেয়ার করতে পারবেন। অ্যাপলের ফাইন্ড মাই অ্যাপের মতো ব্যবহারকারীদের লোকেশন একটি ম্যাপে দেখাবে ফিচারটি। ব্যবহারকারীরা তাঁদের লোকেশন শেয়ার করার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্বাচন করতে পারবেন—যেমন ১ ঘণ্টা, ১ দিন, কাস্টম সময়কাল অথবা অনির্দিষ্টকাল।
এ ছাড়া যাঁরা তাঁদের লোকেশন শেয়ার করবেন, তাঁদের ফোনের ব্যাটারি লেভেলও দেখা যাবে।
ক্রোমের নতুন দাম ট্র্যাকিং ফিচার
ব্যবহারকারীদের শপিং করতে সাহায্য করবে ক্রোমের নতুন এই ফিচার। এটি শপিং সাইটে বিভিন্ন পণ্যের দাম ট্র্যাক করতে পারে। ফলে কোনো পণ্যের দাম কমলে ব্যবহারকারীরা ক্রোমের অ্যাড্রেস বারে একটি নতুন আইকনের মাধ্যমে নোটিফিকেশন পাবেন। সেখানে সেই পণ্যের দামের ইতিহাস দেখাবে।
অ্যান্ড্রয়েড অটোতে নতুন গেম
গুগল অ্যান্ড্রয়েড অটোতে নতুন গেম নিয়ে এসেছে, যা গাড়ি পার্ক করা অবস্থায় খেলতে পারবেন ব্যবহারকারীরা। এই গেমগুলোর মধ্যে রয়েছে ‘ফার্ম হিরোস সাগা, ‘ক্যান্ডি ক্রাশ সোডা সাগা’, ‘অ্যাংরি বার্ডস ২ ’ ও ‘বিচ বাগি রেসিং’। তবে এই গেমগুলো যখন গাড়ি পার্ক করা থাকবে, শুধু তখন খেলা যাবে, যাতে চলন্ত অবস্থায় ব্যবহারকারীরা বিভ্রান্ত না হন।
নতুন ফিচারগুলো অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আগামী সপ্তাহের মধ্যে চালু হবে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পে ডেটাসেন্টার নির্মাণের দ্রুত বিস্তার এবং এর ফলে মেমোরি ও স্টোরেজ চিপের ব্যয় বেড়ে যাওয়ায় আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়িয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। গতকাল বৃহস্পতিবার কোম্পানিটি জানায়, এতদিন তারা বাড়তি খরচ নিজেরা বহন করে গ্রাহকদের ওপর চাপ কমিয়ে রেখেছিল, কিন্তু বর্তমান
২ দিন আগে
নিউইয়র্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার বা ‘লক্ষ কোটিপতি’ হওয়ার গৌরব অর্জনের মাত্র দুই সপ্তাহের মাথায় সেই খেতাব হারালেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। ব্লুমবার্গের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, স্পেসএক্সের শেয়ার বাজারে অভিষেকের পর তৈরি হওয়া বিপুল উন্মাদনা কেটে যাওয়ার পরপরই তাঁর এই সম্পদহানি ঘটেছে।
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি মানবজাতির ভবিষ্যৎ বদলে দেবে—এমন দাবি দীর্ঘদিন ধরেই করে আসছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তবে জাতিসংঘের (ইউএন) সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য।
৪ দিন আগে
এতদিন কুনাল শাহ নামটি মূলত ভারতের স্টার্টআপ এবং বিনিয়োগকারীদের বৃত্তের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ভারতীয় ফিনটেক জায়ান্ট ‘ক্রেড’ (Cred)-এর এই প্রতিষ্ঠাতা শুধু ব্যবসাই করেননি, বরং নিজের পডকাস্ট এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নানা তাত্ত্বিক পোস্টের মাধ্যমে প্রযুক্তি মহলে একটি বড় অনুসারী দল তৈরি করেছিলেন।
৪ দিন আগে