
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে আসছে নতুন প্রাইভেসি ফিচার। আইওএস ও অ্যান্ড্রয়েডের হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণে ‘অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি’ নামের নতুন ফিচার পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। নতুন এই সেটিংস চালু করলে ব্যবহারকারীরা চাইলে অন্য কেউ তাঁদের চ্যাট এক্সপোর্ট করতে পারবে না। সেই সঙ্গে অন্যের স্মার্টফোনে ছবি ও ভিডিওগুলো স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হবে না।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফো জানায়, ফিচারটি চালু করলে একক ও গ্রুপ—দুই ধরনের চ্যাটেই থাকবে বাড়তি নিরাপত্তা। ব্যবহারকারীরা চাইলে চ্যাট হিস্টোরি এক্সপোর্ট হওয়া বন্ধ রাখতে পারবেন। এ ছাড়া চ্যাটে পাঠানো ছবি ও ভিডিও স্বয়ংক্রিয়ভাবে ফোনের গ্যালারিতে সংরক্ষিত হবে না। যদিও ব্যবহারকারীরা চাইলেই ম্যানুয়ালি ছবি বা ভিডিও সংরক্ষণ করতে পারবেন কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানায়নি মেটা।
ফিচারটি গ্রুপ চ্যাটে চালু করলে অংশগ্রহণকারী সবাইকে জানিয়ে দেওয়া হবে যে ‘অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি’ চালু রয়েছে। তবে এই সেটিংস চালু থাকলে চ্যাটে ব্যবহার করা যাবে না মেটা এআই। ফলে কোনো প্রশ্নের উত্তর পাওয়া বা চ্যাটে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ছবি তৈরি করার সুযোগও থাকবে না।
তবে বিশেষজ্ঞরা বলছেন, এই ফিচার চ্যাটের নিরাপত্তা বাড়ালেও পুরোপুরি প্রতিরোধমূলক নয়। কারণ, কেউ চাইলে নির্দিষ্ট মেসেজ ফরওয়ার্ড করতে পারবেন বা স্ক্রিনশট নিতে পারবেন। এ ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ ফিচারও ব্যবহার করা যেতে পারে, যা নির্ধারিত সময় পর স্বয়ংক্রিয়ভাবে বার্তাগুলো মুছে ফেলে।
বর্তমানে এই ফিচার কেবল বেটা ব্যবহারকারীদের জন্য চালু রয়েছে। তবে সবার জন্য ফিচারটি কবে চালু হবে, সে বিষয়ে এখনো কিছু জানায়নি হোয়াটসঅ্যাপ।
তথ্যসূত্র: দ্য ভার্জ

আকাশে তারা দেখা গেলেই সংযোগ পাওয়া যাবে। বাংলালিংকের সংযোগ ও ফোর-জি-সক্ষম মোবাইল ফোন থাকলেই ডিরেক্ট-টু-সেল (ডিটুসি) কভারেজের আওতায় থাকা এলাকায় এই সেবা ব্যবহার করা যাবে।
১ দিন আগে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এআই মডেল ক্লদ ব্যাকটেরিয়ার ডিএনএতে একটি নতুন ধরনের এনজাইম সিস্টেম আবিষ্কারের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এই আবিষ্কারটি যুগান্তকারী জিন-এডিটিং প্রযুক্তি ‘ক্রিস্পার’ (CRISPR)-এর মতো কোনো জিন সম্পাদনা পদ্ধতি হতে পারে।
১ দিন আগে
বাংলাদেশে ই-কমার্স, অনলাইন ব্যবসা, শিক্ষা ও ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি ঢাকায় একটি কার্যালয় খোলার আগ্রহ ব্যক্ত করেছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা।
২ দিন আগে
বাংলাদেশে আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে ডিজিটাল আইডি চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তাঁর ভাষ্য, একটি একক ডিজিটাল পরিচয় সরকারি বিভিন্ন সেবা পাওয়ার প্রধান মাধ্যম বা কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। এ লক্ষ্যে সরকার কৃত্রিম
২ দিন আগে