মধ্য আমেরিকার দেশ পানামা বাংলাদেশ থেকে প্রায় ১৬ হাজার কিলোমিটার দূরে। আজ সে দেশের রাজধানী পানামা সিটিতে বসতে যাচ্ছে তিন দিনব্যাপী বিশ্বের অন্যতম রোবোটিকস প্রতিযোগিতা ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৩। এটি প্রতিযোগিতার ২৫তম আসর। এই আসরে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে প্রতিনিধিত্ব করতে বাংলাদেশের তিনটি দল এরই মধ্যে পানামা সিটিতে পৌঁছেছে।
বাংলাদেশ থেকে প্রতিনিধিত্বকারী দলগুলো হলো ‘মেকাস্ক্র্যাচ_৪০৪’, ‘রোবনিয়াম বাংলাদেশ’ এবং ‘বাইট ব্যানডিটস’। দ্বিতীয়বারের মতো বাংলাদেশ থেকে প্রতিযোগীরা সশরীরে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। তিনটি দলে মোট আটজন প্রতিযোগী রয়েছেন। তাঁরা হলেন টিম মেকাস্ক্র্যাচ_৪০৪-এর নটর ডেম কলেজের আবু নাফিস মোহাম্মদ নূর রোহান এবং মির্জাপুর ক্যাডেট কলেজের মাহির তাজওয়ার চৌধুরী। টিম রোবনিয়াম বাংলাদেশে রয়েছেন রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ইসরাফিল শাহীন অরণ্য, সানিডেলের কাজী মোস্তাহিদ লাবিব ও তাফসীর তাহরীম।
টিম বাইট ব্যানডিটসের সদস্যরা হলেন উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের হাসিবুজ্জামান ভূঁইয়া, নটর ডেম কলেজের চৌধুরী মুহাম্মদ মিনহাতুল্লাহ এবং কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের আতিকা বিনতে আমিন। দলগুলোর দলনেতা হিসেবে আছেন রেদওয়ান ফেরদৌস এবং উপদলনেতা মাহেরুল আজম কোরেশী।
ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ পর্বের অন্যতম আয়োজক বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। সম্প্রতি প্রতিষ্ঠানটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে রোবট দলকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন কম্পিউটার সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুমেলুক ছাবির আহমদ।
২০২০ সালে বাংলাদেশ ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের সদস্য হয়। বাংলাদেশ ডব্লিউআরওর এশিয়ার ২৫তম এবং বিশ্বব্যাপী সদস্যদের মধ্যে ৮৪তম সদস্য। ২০২১ সালে অনলাইনে অনুষ্ঠিত আসরে প্রথমবার অংশ নিয়েই বাংলাদেশ দশম স্থান অর্জন করে। সে আসরে বিশ্বের ৬৬টি দেশ থেকে ২০০টি দল অংশ নিয়েছিল। ২০২২ সালে প্রথমবারের মতো সশরীরে বিশ্বের ৭৩টি দেশের ৩৭৫টি দলের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ব্রোঞ্জপদকের পাশাপাশি অষ্টম স্থান অর্জন করে বাংলাদেশ। আর এ বছর দ্বিতীয়বারের মতো সরাসরি অংশ নিচ্ছে বাংলাদেশ।
গত সেপ্টেম্বর মাসে রাজধানীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছিল ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৩-এর বাংলাদেশ জাতীয় পর্ব। এ পর্বে বিজয়ীদের নিয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্প এবং প্রতিনিধিত্বকারী দল নির্বাচন করা হয়। অগমেডিক্স বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির হ্যাচ সেন্টারের সহযোগিতায় অলিম্পিয়াডটি আয়োজন করে বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক।

টেলিযোগাযোগ সংশ্লিষ্ট বিষয়ে অংশীজনদের অভিযোগ, মতামত ও প্রশ্ন জানতে প্রতি চার মাসে একবার গণশুনানি করবে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
৮ ঘণ্টা আগে
শহরের পাশাপাশি দেশের গ্রামাঞ্চলেও উন্নত মোবাইল নেটওয়ার্ক সেবা নিশ্চিত করতে মোবাইল অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, শুধু মেগাসিটি বা শহরকে কেন্দ্র করে মোবাইল নেটওয়ার্কের উন্নয়ন করলে হবে না...
১০ ঘণ্টা আগে
মোবাইল অপারেটরদের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগের তালিকা দিনে দিনে দীর্ঘ হচ্ছে। সেবার মান, ইন্টারনেটের গতি (ডেটা স্পিড), মূল্য সংযোজন পরিষেবা (ভ্যালু অ্যাডেড সার্ভিস-ভ্যাস), রিচার্জ/বিলিংসহ বিভিন্ন বিষয়ে গত সাড়ে পাঁচ বছরে দেশের চার মোবাইল অপারেটরের বিরুদ্ধে বিটিআরসিতে...
১৯ ঘণ্টা আগে
কিশোর-কিশোরীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার আরও নিরাপদ করতে নতুন বেশ কিছু ফিচার চালু করছে ওপেনএআই। নতুন নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ১৮ বছরের কম বয়সীদের অ্যাকাউন্টে চ্যাটজিপিটির মানবসদৃশ আচরণ কমিয়ে আনার পাশাপাশি স্বাস্থ্যকর ব্যবহারে উৎসাহ দেওয়া হবে।
১ দিন আগে