আদিবাসীদের অধিকার রক্ষায় অস্ট্রেলিয়ার গণভোটের আগে বিভ্রান্তিকর পোস্ট রিপোর্ট করার সুবিধা সরিয়ে ফেলেছে এক্স (টুইটার)। এই পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করে ডিজিটাল অ্যাডভোকেসি গ্রুপ নামে একটি অধিকার সংস্থা সামাজিক যোগাযোগ মাধ্যমটির কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে। দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এই সিদ্ধান্ত সংসদে আদিবাসীদের অধিকার রক্ষার আসন্ন গণভোটে অস্ট্রেলিয়ার নাগরিকদের কীভাবে প্রভাবিত করবে তা চিঠির মাধ্যমে তুলে ধরেছে ডিজিটাল অ্যাডভোকেসি গ্রুপ। এই গ্রুপই সর্বপ্রথম বিষয়টি লক্ষ্য করে।
চিঠিটিতে বলা হয়, গণভোটের কয়েক সপ্তাহ আগে পোস্ট রিপোর্ট করার সুযোগ সরিয়ে ফেলার মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অস্ট্রেলিয়ায় পাঁচ ব্যক্তির অ্যাকাউন্ট থেকে রিপোর্ট করে ভোট নিয়ে বিভ্রান্তিকর পোস্ট সরিয়ে ফেলার চেষ্টা করা হয়।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশাবল বলছে, ভোটের সময় ভুল তথ্য ছড়ানো বন্ধের টুল ‘মিসলিডিং ইনফরমেশন’ অপশনটি এক্স প্ল্যাটফর্মটিতে পাওয়া যাচ্ছে না। তবে ব্যবহারকারীরা ঘৃণা ও সহিংসতামূলক পোস্ট, স্প্যাম এবং ভুয়া বা ছদ্মবেশি অ্যাকাউন্টকে রিপোর্ট করতে পারবে।
এক্স প্ল্যাটফর্মে কোনো পোস্টে রির্পোট করা হলে, কোম্পানির কর্মীরা পোস্টগুলো রিভিউ করে থাকে। ২০২১ সাল থেকে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার এক্স প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা কোনো পোস্ট বিভ্রান্তিকর মনে করলে তা রিপোর্ট করতে পারতেন। ফিচারটি ব্রাজিল, ফিলিপাইন ও স্পেনেও ২০২২ সালে চালু করা হয়। ভোটের সময় এই ধরনের টুল খুবই কার্যকরী ভূমিকা রাখতে পারে। তবে দুই সপ্তাহ ধরে টুলটি বন্ধ আছে।
এক্স প্ল্যাটফর্মে কর্মীদের বিরুদ্ধে উসকানিমূলক পোস্ট ও নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রচার বন্ধে ব্যর্থ হয়ে অস্ট্রেলিয়ার নির্বাচন কমিশন (এইসি) হতাশা প্রকাশ করেছে।
অস্ট্রেলিয়ার নির্বাচন কমিশনার টম রজার বলেন, কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হুমকি সরিয়ে ফেলা কঠিন একটি কাজ। এটি যে প্ল্যাটফর্মেই হোক না কেন।
এইসির এক মুখপাত্র বলেন, এক্স প্ল্যাটফর্মের কনটেন্ট শেয়ার করার জন্য কমিশনের নিজস্ব পন্থা রয়েছে এবং সেটি তারা সঠিকভাবে ব্যবহার করে থাকে।
এক্স বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি।

কিশোর-কিশোরীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার আরও নিরাপদ করতে নতুন বেশ কিছু ফিচার চালু করছে ওপেনএআই। নতুন নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ১৮ বছরের কম বয়সীদের অ্যাকাউন্টে চ্যাটজিপিটির মানবসদৃশ আচরণ কমিয়ে আনার পাশাপাশি স্বাস্থ্যকর ব্যবহারে উৎসাহ দেওয়া হবে।
৯ ঘণ্টা আগে
অনলাইন ও অফলাইন—দুই পদ্ধতিতে এই গণশুনানি হবে। অনলাইন কার্যক্রম সবার জন্য উন্মুক্ত। গণশুনানিতে টেলিযোগাযোগ সেবা ও সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন, মতামত ও পরামর্শ দেওয়ার সুযোগ থাকছে। এ জন্য আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নির্ধারিত ফরম পূরণ করে নিবন্ধনের আহ্বান জানিয়েছিল বিটিআরসি...
১০ ঘণ্টা আগে
অভিজ্ঞ শিক্ষকের কাছে রয়েছে বাস্তব শ্রেণিকক্ষে পড়ানোর দীর্ঘদিনের অভিজ্ঞতা। তবে শিক্ষকেরা নির্দিষ্ট সময় পর অবসরে চলে যান। অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা চ্যাটজিপিটির কাছে রয়েছে হাজার হাজার পাঠ পরিকল্পনার তথ্য। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে যেকোনো প্রশ্নের উত্তর গুছিয়ে দিতে পারে এটি।
১৭ ঘণ্টা আগে
জনপ্রিয় এআই প্ল্যাটফর্ম চ্যাটজিপিটি, ক্লাউড ও পারপ্লেক্সিটি। বর্তমান প্রযুক্তির যুগে অন্যান্য অনলাইন সেবার মতো আপনার ব্যবহৃত জনপ্রিয় এআই প্ল্যাটফর্মগুলো সাইবার আক্রমণের ঝুঁকিতে পড়তে পারে। আপনার অজান্তে কেউ এই অ্যাকাউন্টগুলোতে প্রবেশ করেছে কি না, তা পরীক্ষা করা এবং সন্দেহভাজন ডিভাইস থেকে সুরক্ষার সহজ
১৮ ঘণ্টা আগে