ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট বুস্ট করার ফি ৩০ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে মেটা। চলতি মাসের শেষের দিকে এই মূল্য বৃদ্ধি কার্যকর হবে বলে গতকাল এক ঘোষণায় জানায় কোম্পানিটি।
তবে এই ফি বৃদ্ধি শুধুমাত্র অ্যাপলের ডিভাইসে থাকা ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাপের ক্ষেত্রে প্রযোজ্য হবে। দুই বছর আগে একই হারে অ্যাপ স্টোরের সার্ভিস চার্জ বাড়ায় অ্যাপল। সেই বর্ধিত ব্যয় এখন দুই প্ল্যাটফর্মের বিজ্ঞাপনদাতাদের ওপর চাপিয়ে দিল মেটা।
২০২২ সালে অ্যাপ স্টোরের সার্ভিস চার্জ ৩০ শতাংশ বাড়ায় অ্যাপল। অর্থাৎ ‘ইন অ্যাপ পারচেস’ বা অ্যাপ স্টোরের অ্যাপগুলোর কোনো অতিরিক্ত কনটেন্ট (বিশেষ করে বিজ্ঞাপন) বা সাবস্ক্রিপশন কেনা হলে তার ৩০ শতাংশ চার্জ হিসেবে কেটে নেয় অ্যাপল। সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে মেটাকে লক্ষ করে নতুন এই চার্জ নির্ধারণ করে অ্যাপল। আর এখন এই ব্যয়ভার ইনস্টাগ্রাম ও ফেসবুকের বিজ্ঞাপনদাতাদের বহন করতে হবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জকে মেটা বলেছে, ছোট ব্যবসার মালিক ও ইনফ্লুয়েন্সারদের এসব আইওএস অ্যাপে পোস্ট বুস্ট করার ফি অ্যাপলের মাধ্যমে দিতে হবে। এই বিজ্ঞাপন ফির সঙ্গে অ্যাপলের ৩০ শতাংশ সার্ভিস চার্জ যুক্ত হবে। কোনো ট্যাক্স বা কর প্রযোজ্য হলেও তা এই ফির সঙ্গে যুক্ত হবে।
গ্রাহকেরা ফেসবুক ও ইনস্টাগ্রামের ওয়েবসাইট, ডেস্কটপ বা অ্যান্ড্রয়েড মোবাইল থেকেই পোস্ট বুস্ট করতে পারবে বলে জানিয়েছে মেটা। কোম্পানিটি আরও বলেছে, ‘আমাদের অ্যাপলের নির্দেশনা মেনে চলতে হবে, অথবা আমাদের অ্যাপ থেকে বুস্ট করা পোস্টগুলো সরিয়ে দিতে হবে। তবে আমরা বুস্ট করার সুবিধা সরিয়ে ফেলতে চাই না। কারণ এর মাধ্যম প্রচারের গুরুত্বপূর্ণ উপায় থেকে বঞ্চিত হয় ছোট ব্যবসাগুলো এবং এগুলো ক্ষতির সম্মুখীন হতে পারে।’
এছাড়া আইওএস অ্যাপের মাধ্যমে পোস্ট বুস্টের জন্য প্রিপেইড ফান্ড বা তহবিল রাখতে হবে এবং পোস্ট বুস্টের আগেই এই ফান্ডের জন্য অর্থ পরিশোধ করতে হবে। এই প্রিলোডিং ফান্ডের মাধ্যমে অ্যাপলের ট্রানজেকশন ফি পরিশোধ করতে মেটা অতিরিক্ত ৩০ শতাংশ অর্থও কেটে নেবে। বুস্টের জন্য এই অর্থ পরিশোধনের পদ্ধতি যুক্তরাষ্ট্র প্রথমে শুরু হবে। চলতি বছরের মধ্যে এই পদ্ধতি অন্যান্য দেশেও চালু করা হবে।
অ্যাপলের মুখপাত্র অ্যাডাম ডেমা বলেন, অ্যাপগুলোর মাধ্যমে ডিজিটাল পণ্য ও সেবা কেনার জন্য ইন অ্যাপ পারচেজ ব্যবহার আগেই থেকেই প্রচলিত ছিল। বুস্টিংয়ের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পোস্ট বা প্রোফাইলের প্রচার বাড়ানোর জন্য অর্থ ব্যয় করতে হয়। আর এটি একটি ডিজিটাল সেবা, তাই অবশ্যই ইন অ্যাপ পারচেস পদ্ধতি প্রয়োজন। এটি সবসময় ছিল ও অনেক অ্যাপ এটির ব্যবহার ভালোভাবে করছে।
সাম্প্রতিক সময়ে অ্যাপল এর নতুন নীতিগুলোর বিরুদ্ধে সমালোচনা করেছে এমন অনেক কোম্পানিগুলোর মধ্যে মেটা অন্যতম। যুক্তরাষ্ট্রে বিকল্প অর্থ প্রদানের পদ্ধতিতে ২৭ শতাংশ ট্যাক্স প্রবর্তন করার পর অ্যাপল ইউরোপীয় ইউনিয়নের ডেভেলপারদের অ্যাপগুলো বিকল্প অ্যাপ স্টোরে রাখার অনুমতি দেওয়ার পরিকল্পনাও ঘোষণা করেছে। তবে এজন্য নতুন ‘কোর টেকনোলজি ফি’ দিতে হবে ডেভেলপারদের।

তরুণদের উদ্ভাবনী ধারণায় অর্থায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আইসিটিমন্ত্রী বলেন, স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় উদ্ভাবনী উদ্যোগে অর্থায়নের জন্য একই ধরনের তহবিল নেই।
২ দিন আগে
তথ্য ব্যবস্থাপনায় অনিয়ম ও সংবেদনশীল তথ্যের অনুপযুক্ত ব্যবহারের অভিযোগে তিন গবেষককে বরখাস্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। বরখাস্ত গবেষকদের অন্তত দুজন প্রতিষ্ঠানের এআই নিরাপত্তা গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের কাজের মধ্যে এমন একটি প্রকল্পও ছিল, যেখানে একটি বাইরের প্রতিষ্ঠান...
২ দিন আগে
দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
৩ দিন আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
৪ দিন আগে