
বৈদ্যুতিক গাড়ি দিয়ে ভারতের বাজরে প্রবেশ করতে যাচ্ছে টেসলা ইনকরপোরেশন। কিন্তু নানা ধরনের টানাপোড়েনের মধ্য দিয়ে যেতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। কবে নাগাদ তাদের এ পরিকল্পনা সফল হবে, তা নিয়ে সন্দিহান খোদ প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলোন মাস্ক। ভারতীয় সরকারের সঙ্গে সমঝোতা করতে এখনো প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে বলে আজ বৃহস্পতিবার এক টুইট বার্তায় জানিয়েছেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, টেসলা গত বছরই ভারতে গাড়ি রপ্তানির পরিকল্পনা করেছিল। সে লক্ষ্যেই ভারতীয় সরকারের বিভিন্ন পর্যায়ে লবিং করে আসছে প্রতিষ্ঠানটি। গত অক্টোবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয়ে এ-সংক্রান্ত কিছু দাবিও পেশ করে তারা। কিন্তু এখনো সে লক্ষ্য পূরণ হয়নি। এ ক্ষেত্রে টেসলা কিছু চ্যালেঞ্জের মুখে রয়েছে বলে জানিয়েছেন ইলোন মাস্ক।
টুইট বার্তায় ‘বেশ কিছু প্রতিবন্ধিতার’ কথা উল্লেখ করলেও ঠিক কী ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি মাস্ক।
ভারতে গাড়ি বিক্রি শুরুর পরিকল্পনার কথা গত বছরই জানিয়েছিলেন ইলোন মাস্ক। এ লক্ষ্যে ভারতীয় সরকারের বিভিন্ন পর্যায়ে বৈদ্যুতিক গাড়ি আমদানিতে কর রেয়াত পাওয়ার জন্য লবিং করছিল টেসলা। কিন্তু এখনো তেমন অগ্রগতি হয়নি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্রিমিয়াম বৈদ্যুতিক গাড়ির জন্য ভারতীয় বাজার এখনো প্রস্তুত নয় বলে মত দিয়েছেন অনেক বিশ্লেষক। কারণ, দেশটিতে চার্জিং কাঠামো তেমন নেই বললেই চলে। গেল বছর ভারতে বিক্রি হওয়া ২০ লাখ ৪০ হাজার গাড়ির মধ্যে বৈদ্যুতিক গাড়ির সংখ্যা ছিল মাত্র ৫ হাজার। বৈদ্যুতিক গাড়ি আমদানির ক্ষেত্রে ভারত ১০০ শতাংশ কর আরোপ করে রেখেছে। ইলোন মাস্কের মতে, করের এই হার বিশ্বে সর্বোচ্চ। বিশ্লেষকেরা বলেছেন, করহার এমন থাকলে ভারতীয় ক্রেতাদের জন্য টেসলা গাড়িগুলো ব্যয়বহুল হয়ে উঠবে। ফলে দেশটিতে টেসলা আশানুরূপ ফল পাবে না।
রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা যায়, গত জুলাইয়ে দেশটির সরকারের কাছে বৈদ্যুতিক গাড়ির ওপর থেকে কর কমানোর দাবি জানিয়েছিল টেসলা। তাদের এ দাবির বিপরীতে আপত্তি জানিয়েছে ভারতের গাড়ি তৈরিকারক প্রতিষ্ঠানগুলো। কারণ, এতে দেশীয় উৎপাদন হুমকির মুখে পড়বে বলে তাদের ধারণা।
মার্কিন এ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের ভারতে প্রবেশ নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন ভারতের সরকারি কর্মকর্তারাও। বেশির ভাগ কর্মকর্তার দাবি, প্রতিষ্ঠানটিকে আগে স্থানীয়ভাবে গাড়ি উৎপাদনে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। এরপরই শুল্কের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে। তবে টেসলা বলছে, ভারতীয় বাজারে গাড়ি রপ্তানি করাই আপাতত তাদের লক্ষ্য।
টেসলা আমদানি শুল্ক নিয়ে টানাপোড়েনে থাকলেও এই বছরের শেষের দিকে বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মার্সিডিজ-বেঞ্জ তার ফ্ল্যাগশিপ এস-ক্লাস সেডান, ইকিউএস সংস্করণের বৈদ্যুতিক গাড়ির ভারতেই সংযোজন করতে যাচ্ছে।

ক্রীড়াঙ্গনে নারী অ্যাথলেটদের আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়া এবং স্টেডিয়ামে দর্শকদের ছবি তোলার ওপর নিষেধাজ্ঞা জারির দুটি সাম্প্রতিক ঘটনা এশিয়ার ক্রীড়াঙ্গনে নারী অ্যাথলেটদের ব্যক্তিগত গোপনীয়তা ও সুরক্ষার বিষয়টি নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।
২ দিন আগেসকালবেলা অ্যালার্মের কর্কশ শব্দে চোখ মেলা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়ার আগে বিছানায় শুয়ে শেষ স্ক্রল! এ যুগের মানুষের ২৪ ঘণ্টার রুটিন এখন বন্দী হয়ে গেছে পাঁচ থেকে ছয় ইঞ্চির একটি কাচের স্ক্রিনে। ফেসবুকের নোটিফিকেশন, ইনস্টাগ্রামের রিলস আর ইউটিউব শর্টসের অন্তহীন গোলকধাঁধায় প্রতিদিন হারিয়ে যাচ্ছে
৪ দিন আগে
ঈদের সময় বড় শহরগুলো যেন অচেনা রূপ নেয়। চিরচেনা যানজটের শহর হয়ে যায় একেবারে ফাঁকা। তবে এই ফাঁকা শহরে ঈদের রাতে আত্মীয়ের বাসায় যাওয়া কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডায় বের হওয়ার সময় রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার করেন অনেকে। চালকের সংখ্যা সীমিত থাকায় বাস্তবতা হলো, বাইক বা গাড়ি পেতে বেশ ঝক্কিতে পড়তে হয় এ সময়।
৪ দিন আগে
নব্বই বা শূন্য দশকের শুরুর দিকের সেই কোরবানির ঈদের দিনগুলোর কথা মনে আছে? হাটের গরু নিয়ে তুমুল উত্তেজনা কিংবা ঈদের দিন সকাল থেকে মাংস কাটাছেঁড়ার বিশাল ব্যস্ততা। এর মাঝেও আমাদের শৈশবের একটা বড় অংশজুড়ে থাকত ঈদ কার্ড। ঈদের আগের রাতে ড্রয়িংরুমে বসে একদিকে বড়রা যখন মাংস বিলি-বণ্টনের
৪ দিন আগে