যুক্তরাষ্ট্রভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি এআই চ্যাটবট চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী আনার ঘোষণা দিয়েছিল আলিবাবা, বাইদুসহ ৫টি চীনা প্রতিষ্ঠান। বাইদু এরই মধ্যে ‘আর্নি বট’ নিয়ে এসেছে। এবার ‘আলিবাবা’ নিয়ে আসল নিজস্ব চ্যাটবট ‘টংগি কিয়ানওয়েন’। এর ইংরেজি কোনো নাম দেয়নি প্রতিষ্ঠানটি।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, আলিবাবার ক্লাউড কম্পিউটিং ইউনিট জানিয়েছে, শিগগিরই প্রতিষ্ঠানটির ব্যবসায় চ্যাটবটিকে যুক্ত করা হবে।। তবে কোনো নির্দিষ্ট সময় জানায়নি এটি। আলিবাবার চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ড্যানিয়েল ঝাং বলেন, ‘আমরা প্রযুক্তির এমন এক সময়ে আছি যখন জেনারেটিভ এআই ও ক্লাউড কম্পিউটিং চালকের আসনে রয়েছে।’
টংগি কিয়ানওয়েন ইংরেজির পাশাপাশি চীনা ভাষায় কাজ করতে সক্ষম। চ্যাটবটটি প্রাথমিকভাবে আলিবাবার কর্মক্ষেত্রের মেসেজিং অ্যাপ ‘ডিংটকে’ এর সঙ্গে যুক্ত করা হবে।
এর আগে, গত মাসে আর্নি বট উন্মোচন করে বাইদু। আর্নি’ শব্দের পূর্ণ রূপ ‘এনহ্যান্সড রিপ্রেজেন্টেশন থ্রু নলেজ ইন্টিগ্রেশন)। বিগত দশক থেকেই এটি তৈরির কাজ শুরু করে বাইদু। এটি প্রথম উন্মোচন করা হয় হয় ২০১৯ সালে।
বাইদুর প্রধান নির্বাহী রবিন লি বলেছেন, ‘আর্নি বটের সর্বশেষ সংস্করণের সক্ষমতা জিপিটি-৪-এর কাছাকাছি। নতুন এই চ্যাটবটের ‘নলেজ গ্রাফে’ প্রায় ৫৫ হাজার কোটি তথ্য রয়েছে। তবে এগুলো মূলত তৈরি হয়েছে চীনা বাজার বিবেচনায় নিয়ে। ফলে ব্যবহারকারীকে বিভিন্ন চীনা বাগধারার তালিকা দিতে পারলেও এটি এমন অনেক প্রশ্নের জবাব দিতে সক্ষম হবে না, যেগুলো চীনের বাইরের কোনো জায়গার সঙ্গে সম্পর্কযুক্ত।’

দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
৭ ঘণ্টা আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
১ দিন আগে
এআই মডেলকে জৈব অস্ত্র তৈরি ও হত্যাকাণ্ডে ব্যবহারের বিষয়ে প্রশ্ন করে উত্তর বের করেছে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এআই নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এ ঘটনা। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, চীনের এআই নির্মাতা প্রতিষ্ঠান মুনশটের একদল গবেষক নিজেদের জনপ্রিয় দুটি ‘কিমি’ (Kimi) এআই মডেলকে প্রলুব্ধ করে
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিকাশ ও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে বৈশ্বিক উদ্বেগের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীরা একটি স্বেচ্ছাধীন চুক্তি স্বাক্ষর করেছেন। ‘জয়েস কমেন্টমেন্ট অন ফ্রন্টিয়ার রেসপন্সিবিলিটিজ’ নামের এই চুক্তির মাধ্যমে
৩ দিন আগে