‘সাশ্রয়ী’ গ্রাহকসেবা দিতে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের সঙ্গে চুক্তি করেছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। বিবিসির প্রতিবেদনে জানা যায়, নেটফ্লিক্সের নতুন ‘সাশ্রয়ী’ এ প্যাকেজে দেখানো হবে বিজ্ঞাপন। নতুন প্যাকেজটির পাশাপাশি বিদ্যমান গ্রাহকসেবাগুলোও চালু থাকবে। তবে নতুন প্যাকেজে ক্রেতাদের কত খরচ করতে হতে পারে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
মাইক্রোসফটকে বৈশ্বিক বিজ্ঞাপন প্রযুক্তি এবং বিক্রয় অংশীদার হিসেবে নির্বাচনের খবর বৃহস্পতিবার (১৪ জুলাই) জানিয়েছে নেটফ্লিক্স। পাশাপাশি ‘কম খরচে বিজ্ঞাপন সমর্থিত গ্রাহকসেবা’ দেওয়ার কথা জানায় প্ল্যাটফর্মটি। নেটফ্লিক্সে দেখানো সকল বিজ্ঞাপন মাইক্রোসফটের প্ল্যাটফর্মের মাধ্যমে যাবে।
এক বিবৃতিতে নেটফ্লিক্সের প্রধান পরিচালন কর্মকর্তা গ্রেগ পিটার্স বলেন, ‘আমাদের বিজ্ঞাপন সংক্রান্ত প্রয়োজন মেটানোর সক্ষমতা মাইক্রোসফটের আছে। বিজ্ঞাপন সমর্থিত নতুন সেবা দিতে আমরা একসঙ্গে কাজ করব।’
এদিকে নিজের প্ল্যাটফর্মে কখনোই বিজ্ঞাপন রাখতে চায়নি নেটফ্লিক্স, বরং মাসিক গ্রাহকসেবাকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল এর ব্যবসায়িক কাঠামো। গত এপ্রিলে এক দশকের মধ্যে প্রথমবারের মতো গ্রাহকসংখ্যা কমার খবর দিয়েছিল নেটফ্লিক্স। এর পর শেয়ার বাজারে বড় দরপতনের মুখে পড়ে স্ট্রিমিং প্ল্যাটফর্মটি। অনেকটা বাধ্য হয়েই নিজেদের নিয়ম ভাঙতে হচ্ছে প্ল্যাটফর্মটির সংশ্লিষ্টদের। সাবস্ক্রাইবার সংখ্যা কমার পরিপ্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা।
একদিকে বিশ্ব অর্থনীতির অস্থিতিশীলতায় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় নেটফ্লিক্সের প্যাকেজ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন গ্রাহকদের অনেকে। অন্যদিকে অ্যামাজন প্রাইম, এইচবিও ম্যাক্স, অ্যাপল টিভি এবং ডিজনি প্লাসের মতো প্ল্যাটফর্মগুলোর সঙ্গে কঠোর প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছে নেটফ্লিক্স। উদ্ভূত পরিস্থিতিতে ব্যবসা টিকিয়ে রাখতেই নতুন ‘সাশ্রয়ী প্যাকেজ’-এর পরিকল্পনা করেছে নেটফ্লিক্স।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিপুল বিনিয়োগের অংশ হিসেবে বড় আকারের কর্মী ছাঁটাই চালিয়েছে প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওরাকল। সামাজিক যোগাযোগমাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, এই সংখ্যা ১০ হাজারেরও বেশি হতে পারে।
১ দিন আগে
মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন টেক জায়ান্টদের লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, আজ বুধবার স্থানীয় সময় রাত ৮টা থেকে অ্যাপল, মাইক্রোসফট এবং গুগলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে হামলা চালানো হবে।
১ দিন আগে
একসময় অসুস্থ বোধ করলে চিকিৎসকের কাছে কিংবা রোগ নির্ণয়ের জন্য হাসপাতালে যাওয়াই ছিল একমাত্র উপায়। কিন্তু প্রযুক্তির দ্রুত বিবর্তন সেই চিরচেনা দৃশ্যপট বদলে দিচ্ছে। এখন আপনার হাতে থাকা একটি ছোট ঘড়ি শুধু সময় নয়, নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করে আপনার হৃৎস্পন্দন আর অক্সিজেনের মাত্রা।
৩ দিন আগে
অস্ত্রোপচার ছাড়া দীর্ঘ সময় ধরে ইঁদুরের মস্তিষ্ক পর্যবেক্ষণের প্রযুক্তি উদ্ভাবন করেছেন চীনা বিজ্ঞানীরা। এতে মাথার ত্বক ও খুলি অক্ষত রেখেই মগজের উচ্চ রেজল্যুশনের ছবি ধারণ করা সম্ভব। ‘চায়না সায়েন্স ডেইলি’ এ তথ্য জানায়। গবেষণার বিস্তারিত প্রকাশিত হয়েছে ‘সায়েন্স অ্যাডভান্সেস’ সাময়িকীতে।
৩ দিন আগে