
বিভিন্ন থার্ড পার্টি মোবাইল ব্রাউজারে একটি বহুল ব্যবহৃত ফাঁকিবাজি বা লুপহোল বন্ধ করে দিয়েছে ইউটিউব। এসব ব্রাউজারের মাধ্যমে প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়াই ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক ব্যবহার করা যেত। এখন থেকে এসব থার্ড পার্টি মোবাইল ব্রাউজার ব্যবহার করে ইউটিউব চালু রেখে অন্য অ্যাপে যাওয়ার সুবিধা আর মিলবে না।
ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক মূলত ইউটিউব প্রিমিয়াম গ্রাহকদের জন্য নির্ধারিত, যা শুধু অফিশিয়াল আইওএস ও অ্যান্ড্রয়েড অ্যাপে পাওয়া যায়। তবে এত দিন Brave, Vivaldi, Edge ও Samsung Internet–এর মতো ব্রাউজার ব্যবহার করে অনেকেই বিনা খরচে এই সুবিধা নিচ্ছিলেন।
গুগলের এক মুখপাত্র অ্যান্ড্রয়েড অথরিটিকে বলেন, ‘ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক ইউটিউব প্রিমিয়াম সদস্যদের জন্য নির্ধারিত একটি ফিচার। কিছু ক্ষেত্রে নন-প্রিমিয়াম ব্যবহারকারীরা মোবাইল ব্রাউজারের মাধ্যমে এটি ব্যবহার করতে পারলেও এখন সব প্ল্যাটফর্মে এক রকম অভিজ্ঞতা নিশ্চিত করতে আমরা পরিবর্তন এনেছি।’
গত সপ্তাহে প্রথমে Samsung Internet ব্যবহারকারীরা সমস্যার কথা জানান। এরপর Brave, Vivaldi ও Microsoft Edge ব্যবহারকারীরাও একই অভিযোগ করেন।
তবে কিছু ফায়ারফক্স ব্যবহারকারী ব্রাউজারের ‘ইউজার-এজেন্ট’ পরিবর্তন করে এখনো এই সুবিধা চালু রাখতে পেরেছেন। অন্যদিকে Brave ব্রাউজারও গুগলের নতুন ব্লক এড়াতে আপডেট প্রকাশ করেছে।

হোয়াটসঅ্যাপ নিয়ে এল নতুন ফিচার। জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটিতে অ্যাকাউন্ট না থাকা ব্যক্তিকেও এই অ্যাপের কলে যুক্ত করা যাবে। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের নাম ‘গেস্ট কল’।
১৮ ঘণ্টা আগে
ঘুষ ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযোগ জানাতে গত আগস্টে চালু হয়েছিল আলাদা দুটো অনলাইন প্ল্যাটফর্ম ঘুষ ডট সাইট এবং চাঁদাবিডি ডট কম। এবার টাকা নিয়ে প্রতিশ্রুত কাজ বা সেবা না দেওয়া দালাল, মধ্যস্থতাকারী ও এজেন্সির বিরুদ্ধে অভিযোগ জানাতে চালু হয়েছে নতুন প্ল্যাটফর্ম ‘দালাল’।
১ দিন আগে
মানুষ এখন পৃথিবী ছাড়িয়ে চাঁদ, চাঁদ ছাড়িয়ে মঙ্গল কিংবা অন্যান্য গ্রহেও উঁকি দেয়। কিন্তু অবাক করা তথ্য হলো, মহাকাশে মানুষের উপস্থিতির পথ সহজ করেছিল বেশ কিছু প্রাণী! পাঠ্যবই থেকে লাইকা নামের ছোট্ট রুশ কুকুরের কথা আমরা জানি। কিন্তু তথ্য বলছে, শুধু লাইকা নয়।
১ দিন আগে
কেমন হবে যদি আপনার হাতে এমন একটি স্মার্টফোন থাকে, যেটি আপনি ইচ্ছেমতো মেরামত করতে পারেন! ব্যাটারি খুলতে পারবেন, ডিসপ্লে এবং ইউএসবি-সি পোর্টসহ বিভিন্ন যন্ত্রাংশ খুলতে পারবেন। প্রয়োজনমতো পরিবর্তন করতে পারবেন।
১ দিন আগে