স্ন্যাপচ্যাটে ফিল্টারগুলোর মাধ্যমে বাস্তবজীবনের সঙ্গে বিভিন্ন ত্রিমাত্রিক উপাদান জুড়ে দেওয়া যায়। এসব ফিল্টার চালু করলে দেখা যাবে যে, আপনি হয়তো কোনো জঙ্গলের সামনে বা আপনার ঘরেই কোনো কার্টুন চরিত্র নাচছে। এগুলো স্ন্যাপচ্যাটের অগমেন্টেডে রিয়্যালিটির মাধ্যমে সম্ভব হয়। এবার এই অগমেন্টেড রিয়্যালিটির সঙ্গে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল যুক্ত করলে প্ল্যাটফর্মটির মূল কোম্পানি স্ন্যাপ।
অগমেন্টেড রিয়্যালিটির (এআর) ব্যবহার সফলভাবে শুরু করে স্ন্যাপচ্যাটই। প্রতিযোগী কোম্পানি মেটার চেয়ে ছোট কোম্পানি হলে এটি উন্নত মানে ও মজাদার স্পেশাল ইফেক্ট ব্যবহার করতে দেয়। এটি স্ন্যাপচ্যাটের লেন্স অপশনে থাকে। এই ফিচার ব্যবহারকারীদের ও বিজ্ঞাপনদাতাদের আকর্ষণ করে।
স্ন্যাপচ্যাটের ডেভেলপাররা এবার এআইভিত্তিক লেন্স তৈরি করেছেন। এটি কনটেন্ট তৈরিতে প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন।
কোম্পানিটি ‘লেন্স স্টুডিও’ নামে একটি ডেভেলপার প্রোগ্রামও উন্মোচন করেছে। স্ন্যাপচ্যাট বা অন্য ওয়েবসাইট ও অ্যাপের জন্য চিত্রশিল্পী ও ডেভেলপাররা এই প্রোগ্রাম ব্যবহার করে এআর ইফেক্ট তৈরি করতে পারবে।
স্ন্যাপের চিফ টেকনোলজি অফিসার ববি মারফি বলেন, এআর ইফেক্ট তৈরি করতে যে সময় লাগে তা সপ্তাহ থেকে ঘণ্টায় নামিয়ে দেবে এই উন্নত লেন্স স্টুডিও। সেই সঙ্গে জটিল ইফেক্ট তৈরি করতেও সাহায্য করবে।
এক সাক্ষাৎকারে মারফি বলেন, টুলগুলো সৃজনশীল ক্ষমতা প্রসারিত করে। এগুলো ব্যবহার করাও সহজ। অনভিজ্ঞরাও খুব দ্রুত অনন্য কিছু তৈরি করতে পারবে।
লেন্স স্টুডিও এখন অনেকগুলো এআই টুল পাওয়া যাবে। যেমন: এআই অ্যাসিস্ট্যান্ট যা বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে সাহায্য করবে। এ ছাড়া চিত্রশিল্পী বা ডিজাইনাররা কোনো নির্দেশনা দিলে আরেকটি এআই টুল স্বয়ংক্রিয়ভাবে ত্রিমাত্রিক ছবি তৈরি করে দেবে। এগুলো স্ন্যাপচ্যাটের এআর লেন্সে ব্যবহার করা যাবে।
আগের এআর টুলগুলো শুধু সাধারণ ইফেক্ট তৈরি করতে পারত। যেমন: ভিডিওতে কারও মাথায় ডিজিটাল টুপি পরিয়ে দেওয়া। দিন দিন স্ন্যাপচ্যাটের প্রযুক্তি উন্নত হওয়ার কারণে এআর ডেভেলপাররা আরও বাস্তবসম্মত ফিল্টার তৈরি করতে পারে।

মোবাইল অপারেটরদের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগের তালিকা দিনে দিনে দীর্ঘ হচ্ছে। সেবার মান, ইন্টারনেটের গতি (ডেটা স্পিড), মূল্য সংযোজন পরিষেবা (ভ্যালু অ্যাডেড সার্ভিস-ভ্যাস), রিচার্জ/বিলিংসহ বিভিন্ন বিষয়ে গত সাড়ে পাঁচ বছরে দেশের চার মোবাইল অপারেটরের বিরুদ্ধে বিটিআরসিতে...
১৩ মিনিট আগে
কিশোর-কিশোরীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার আরও নিরাপদ করতে নতুন বেশ কিছু ফিচার চালু করছে ওপেনএআই। নতুন নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ১৮ বছরের কম বয়সীদের অ্যাকাউন্টে চ্যাটজিপিটির মানবসদৃশ আচরণ কমিয়ে আনার পাশাপাশি স্বাস্থ্যকর ব্যবহারে উৎসাহ দেওয়া হবে।
১৪ ঘণ্টা আগে
অনলাইন ও অফলাইন—দুই পদ্ধতিতে এই গণশুনানি হবে। অনলাইন কার্যক্রম সবার জন্য উন্মুক্ত। গণশুনানিতে টেলিযোগাযোগ সেবা ও সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন, মতামত ও পরামর্শ দেওয়ার সুযোগ থাকছে। এ জন্য আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নির্ধারিত ফরম পূরণ করে নিবন্ধনের আহ্বান জানিয়েছিল বিটিআরসি...
১৫ ঘণ্টা আগে
অভিজ্ঞ শিক্ষকের কাছে রয়েছে বাস্তব শ্রেণিকক্ষে পড়ানোর দীর্ঘদিনের অভিজ্ঞতা। তবে শিক্ষকেরা নির্দিষ্ট সময় পর অবসরে চলে যান। অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা চ্যাটজিপিটির কাছে রয়েছে হাজার হাজার পাঠ পরিকল্পনার তথ্য। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে যেকোনো প্রশ্নের উত্তর গুছিয়ে দিতে পারে এটি।
১ দিন আগে