অ্যাপল পেনসিলে এবার ইউএসবি-সি পোর্ট যুক্ত হলো। প্রথমবারের মতো ইউএসবি-সি চার্জিং পয়েন্ট সমন্বিত আইপ্যাড বা আইম্যাকে ক্রিয়েটিভ কাজ করার ক্ষেত্রে শিল্পী ও ক্রিয়েটরদের জন্য নতুন পেনসিল নিয়ে এসেছে অ্যাপল।
নতুন এই পেনসিল ভারতসহ ৩২টি দেশ ও অঞ্চলে অ্যাপল অনুমোদিত রিসেলার এবং অ্যাপল স্টোর থেকে অর্ডার করা যাবে। এর দাম শুরু হচ্ছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ হাজার টাকা থেকে। এত দিন শুধু প্রথম প্রজন্মের আইপ্যাডে অ্যাপল পেনসিল কাজ করত। কিন্তু নতুন অ্যাপল পেনসিল দশম প্রজন্মের আইপ্যাডেও ব্যবহার করা যাবে। নতুন পেনসিলগুলোকে চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে আইপ্যাডের পাশে আটকে রাখা যায়। ফলে অ্যাইপ্যাড ও পেনসিল একসঙ্গেই রাখা যায়। তবে পেয়ারিং ও চার্জ দেওয়ার জন্য ইউএসবি-সি কেব্ল ব্যবহার করতে হয়। নতুন ডিভাইসটির এক পাশে চার্জিং পোর্ট যোগ করা হয়েছে। সত্যিকারের কলমের মতো এই ডিজিটাল কলমেও আছে একটি ঢাকনা। ঢাকনা সরালেই দেখা যায় চার্জিং পোর্টটিকে।
অ্যাপলের এই পেনসিল নানান ফিচারসহ বাজারে এসেছে। নোটস নেওয়া, স্কেচিং করাসহ লেখা এবং আঁকাআঁকির জন্য এটি পিক্সেল-পারফেক্ট অ্যাকুরেসি, লো ল্যাটেন্সি এবং টিল্ট সেন্সিটিভিটি প্রদান করে। ইজি স্টোরেজের জন্য এর স্মুথ ম্যাট ফিনিশ এবং আইপ্যাডের ম্যাগনেটিক অ্যাটাচমেন্ট এটিকে ইউজারদের জন্য একটি সুবিধাজনক টুল হিসেবে গড়ে তোলা হয়েছে। তবে ফিচার বিবেচনা করলে, ওয়ারলেস পেয়ারিং, চার্জিং, প্রেশার সেন্সিবিলিটি এবং ডাবল টেপ অপশনে ঘাটতি চোখে পড়ে; যা দ্বিতীয় প্রজন্মের পণ্যে ছিল না।
যেসব ডিভাইসে ব্যবহার করা যাবে টাইপ-সি অ্যাপল পেন
» ১২ দশমিক ৯ ইঞ্চি আইপ্যাড প্রোর তৃতীয় থেকে ষষ্ঠ জেনারেশন
» ১১ ইঞ্চি অ্যাইপ্যাড প্রোর সব মডেল
» আইপ্যাড এয়ারের চতুর্থ ও পঞ্চম জেনারেশন
» আইপ্যাড মিনির ষষ্ঠ জেনারেশন
» আইপ্যাডের দশম জেনারেশন।
সূত্র: অ্যাপল, দ্য ভার্জ

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৫ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৫ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে