
টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড বাজারে এনেছে দেশের প্রথম ব্লুটুথ কানেক্টেড স্কুটার টিভিএস এনটর্ক ১২৫ সিসি রেস এডিশন। টিভিএস রেসিং থেকে অনুপ্রাণিত হয়ে তরুণদের জন্য বিশেষভাবে ডিজাইন করা এ স্কুটারে রয়েছে টিভিএস স্টার্মাটক্সোননেক্ট প্রযুক্তি।
স্টিলথ এয়ারক্রাফটের ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে টিভিএস এনটর্ক ১২৫ রেস এডিশনের রেয়ার এবং এলইডি হেডল্যাম্প। স্পোর্টি স্ট্যাব মাফলার, অ্যাগ্রেসিভ হেডল্যাম্প ক্লাস্টার, টেক্সচার্ড ফ্লোর বোর্ডের সঙ্গে ডায়মন্ড-কাট অ্যালোয় হুইল এনটর্ককে একটি স্বতন্ত্র স্টাইল দিয়েছে। এর চেকার্ড ফ্ল্যাগ গ্রাফিকস ও রেস এডিশন থ্রি-ডি লোগো টিভিএস এনটর্ককে রেসিং স্কুটার হিসেবে আরও প্রাণবন্ত করে তুলেছে।
টিভিএস এনটর্ক ১২৫ রেস এডিশনে রয়েছে নতুন প্রজন্মের টিভিএস রেসিং ইন্সপায়ার্ড সিভিটিআই-আরইভিভি ১২৪.৭৯ সিসি ইঞ্জিন, যা একজন রাইডারকে দেবে বেস্ট ইন ক্লাস পিকআপ, পাওয়ার এবং থ্রোটল। এর আছে একক-সিলিন্ডার, ৪ স্ট্রোক, ৩ ভালভ, এয়ার-কুলড এসওএইচসি ইঞ্জিন। ইঞ্জিনটির অতিরিক্ত ভালব স্কুটারটির কর্মক্ষমতা বাড়িয়ে তোলে বহু মাত্রায়, যা মাত্র ৯ সেকেন্ডেই দেবে শূন্য থেকে ৬০ কিলোমিটার স্পিড।
টিভিএস এনটর্ক ১২৫ রেস এডিশন বাংলাদেশের প্রথম ও একমাত্র স্কুটার, যেটিতে স্মার্টফোনের ব্লুটুথের সঙ্গে স্কুটারের স্পিডোমিটারকে কানেক্ট করা হয়েছে। এতে ইঞ্জিন টেম্পারেচার ইন্ডিকেটর, হাইস্পিড অ্যালার্টসহ রাইডার ৬০টি ফিচারের সুবিধা উপভোগ করতে পারবেন।
টিভিএস এনটর্ক ১২৫ রেস এডিশনের এরগনোমিকস রাইডারের আরাম এবং নিরাপত্তার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে। স্কুটারটির প্রশস্ত টিউবলেস টায়ারসহ টেলিস্কোপিক সাসপেনশন, ২২০ এমএম রোটো-পেটাল ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং কম টার্নিং রেডিয়াস—সব ধরনের রাস্তায় রাইডারকে দেবে মসৃণভাবে স্কুটার চালানোর অভিজ্ঞতা। এর পাস বাই সুইচ, ডুয়েল সাইড স্টিয়ারিং লক, পার্কিং ব্রেক এবং ইঞ্জিন কিল সুইচের মতো বৈশিষ্ট্যগুলো রাইডারকে স্কুটার চালানোর পরিপূর্ণ অভিজ্ঞতা দেবে। ব্যবহারের সুবিধার্থে, টিভিএস এনটর্ক ১২৫ রেস এডিশনে রয়েছে এক্সটার্নাল ফুয়েল ফিল, ইউএসবি চার্জার, বিস্তৃত আন্ডার-সিট স্টোরেজ এবং টিভিএস পেটেন্টযুক্ত ‘ইজেড’ সেন্টার স্ট্যান্ডের সুবিধা।
টিভিএস এনটর্ক ১২৫ রেস এডিশনের দাম ধার্য করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৯০ টাকা। স্কুটারটি টিভিএস অটো বাংলাদেশের সব শোরুম এবং ডিলার পয়েন্টে মেরিন ব্লু, রেড-ব্ল্যাক ও ইয়েলো-ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে।

তরুণদের উদ্ভাবনী ধারণায় অর্থায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আইসিটিমন্ত্রী বলেন, স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় উদ্ভাবনী উদ্যোগে অর্থায়নের জন্য একই ধরনের তহবিল নেই।
১ দিন আগে
তথ্য ব্যবস্থাপনায় অনিয়ম ও সংবেদনশীল তথ্যের অনুপযুক্ত ব্যবহারের অভিযোগে তিন গবেষককে বরখাস্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। বরখাস্ত গবেষকদের অন্তত দুজন প্রতিষ্ঠানের এআই নিরাপত্তা গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের কাজের মধ্যে এমন একটি প্রকল্পও ছিল, যেখানে একটি বাইরের প্রতিষ্ঠান...
২ দিন আগে
দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
২ দিন আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
৩ দিন আগে