অ্যাপলের আইপড প্রস্তুতকারক টনি ফ্যাডেল সম্প্রতি মেটাভার্সের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেছেন, ‘তথাকথিত মেটাভার্স মানুষের পারস্পরিক যোগাযোগকে ক্ষতিগ্রস্ত করবে। এই ভার্চুয়াল রিয়েলিটিভিত্তিক প্রযুক্তির কারণে মানুষ আর অন্য মানুষের মুখের দিকে তাকাবে না। আপনি যদি মানুষের পারস্পরিক সংযোগের মধ্যে প্রযুক্তি রাখেন, তবে সেখানে বিষ ঢুকবেই।’ ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
মেটাভার্স এমন এক ভার্চুয়াল বিশ্ব, যেখানে যন্ত্রের মাধ্যমে নিজেকে যুক্ত করে, অন্তত তাত্ত্বিকভাবে, যেকোনো কাজই করতে পারবেন কোনো ব্যক্তি। এটি সাধারণত গেম খেলার জন্য বেশি ব্যবহৃত হবে, তবে সংগীত-কনসার্টের মতো আয়োজনগুলোতেই ব্যবহার করা হবে।
ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ মেটাভার্সের পেছনে লাখ লাখ ডলার বিনিয়োগ করেছেন এবং হাজার হাজার কর্মী নিয়োগ করেছেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও ওকুলাসের মালিক জাকারবার্গ গত বছর তাঁর মূল কোম্পানির নাম পরিবর্তন করে ‘মেটা’ রেখেছেন।
টনি ফ্যাডেল বলেছেন, ‘মেটাভার্স অবশ্যই প্রযুক্তির অনন্য উদ্ভাবন। কিন্তু আপনি যখন সামাজিক মিথস্ক্রিয়া ও সামাজিক সংযোগ তৈরি করার চেষ্টা করবেন, কিন্তু যার সঙ্গে যোগাযোগ করছেন তার মুখ দেখতে পাবেন না, চোখে চোখ রাখতে পারবেন না, তখন সেটা আর বাস্তবসম্মত মানবিক যোগাযোগ হবে না।’
মেটাভার্স মানুষকে বিচ্ছিন্ন করবে বলেও মন্তব্য করেন টনি ফ্যাডেল। তিনি বলেছেন, ‘ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে যোগাযোগের সময় মানুষ অনেক কিছুই লুকিয়ে রাখতে সক্ষম হবে। এতে সে মানুষের মনোযোগ আকর্ষণ করার জন্য অনেক কিছু লুকিয়ে রেখে অন্যায্য সুবিধা আদায় করতে পারবে।’
টনি ফ্যাডেল বলেন, ‘আমাদের মানবিক যোগাযোগ পুনরুদ্ধার করতে হবে। আমাদের আর প্রযুক্তির প্রয়োজন নেই।’

বিশ্বের মোট ইন্ডিয়াম উৎপাদনের প্রায় ৭০ শতাংশই আসে চীন থেকে। এটি মূলত দস্তা বা জিংক শোধনের সময় উপজাত বা বাইপ্রোডাক্ট হিসেবে উৎপাদিত হয়। সাধারণত বিভিন্ন ধরনের ডিসপ্লে এবং সোল্ডারিংয়ের কাজে এটি বেশি ব্যবহৃত হলেও...
১ দিন আগে
বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের প্রতিষ্ঠান কর্তৃক কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) কোডিং অ্যাসিস্ট্যান্ট ‘কার্সর’-এর (Cursor) মূল প্রতিষ্ঠান ‘অ্যানিস্ফিয়ার’ (Anysphere) অধিগ্রহণের খবর চাউর হয়েছে। প্রায় ৬০ বিলিয়ন (৬ হাজার কোটি) মার্কিন ডলারের এই বিশাল চুক্তির পর রাতারাতি বিশ্ব...
৩ দিন আগে
শিশুদের মানসিক স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান উদ্বেগের জের ধরে ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। আরব দেশগুলোর মধ্যে প্রথম দেশ হিসেবে এই ধরনের কঠোর আইন চালু করলো মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রটি।
৩ দিন আগে
বিশ্বব্যাপী মেমোরি চিপের দাম দ্রুত বেড়ে যাওয়ায় নিজেদের পণ্যের দাম বাড়ানোর পরিকল্পনা করছে অ্যাপল। প্রযুক্তি জায়ান্টটির বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক বলেছেন, বর্তমান পরিস্থিতিতে মূল্যবৃদ্ধি ‘এড়ানো সম্ভব নয়।’ মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে...
৪ দিন আগে