
সৃজনশীলতা আর নতুন ভাবনার জন্য মার্কিন উদ্ভাবক স্টিভ জবসের কিছু অদ্ভুত, তবে কার্যকর অভ্যাস ছিল। তার অন্যতম পরিচিত কৌশল ছিল ‘১০ মিনিট রুলস’। কোনো সমস্যায় আটকে গেলে, তিনি ডেস্ক ছেড়ে উঠে পড়তেন, হাঁটতে বেরিয়ে যেতেন। মাত্র ১০ মিনিট হাঁটলেই তিনি ফিরে আসতেন নতুন ধারণা ও সমাধান নিয়ে।
এক সময়কার এই ব্যতিক্রমী অভ্যাসকে আজ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত করেছেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। তাঁদের গবেষণায় দেখা গেছে, হাঁটাচলা সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা ৬০ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে।
স্টিভ জবসের ‘১০ মিনিট নিয়ম’ কী
জবসের কাছে হাঁটাচলার কারণ শুধু শরীরচর্চা ছিল না, বরং সৃজনশীল চিন্তাভাবনা করার হাতিয়ারও ছিল। তিনি প্রায়ই হাঁটতে হাঁটতে মিটিং করতেন। কোনো সমস্যা নিয়ে বেশিক্ষণ বসে থাকতেন না। বরং কিছুক্ষণ হাঁটতেন এবং ফিরে এসে অনেক সময়ই পেয়ে যেতেন সমস্যার নতুন দিক বা কার্যকর সমাধান। তাঁর মতে, চাপের মধ্যে নয়, বরং স্বাধীন ভাবনার মধ্যেই সৃজনশীলতার বিকাশ হয়।
স্ট্যানফোর্ডের গবেষণায় যা উঠে এসেছে
জবসের অভ্যাসের অনেক বছর পর স্ট্যানফোর্ডের গবেষকেরা বিষয়টি নিয়ে পরীক্ষা করেন। ২০১৪ সালে জার্নাল অব এক্সপেরিমেন্টাল সাইকোলজি: লার্নিং, মেমোরি অ্যান্ড কগনিশনে প্রকাশিত এক গবেষণায় গবেষক মারিলি ওপেজো ও ড্যানিয়েল শোয়ার্টজ দেখান, হাঁটার সময় সৃজনশীল চিন্তার উৎপাদন ক্ষমতা প্রায় ৬০ শতাংশ বেড়ে যায়। পরীক্ষায় অংশগ্রহণকারীরা যখন বসে ছিলেন, তখন তাঁদের ভাবনা ছিল তুলনামূলকভাবে কম বৈচিত্র্যপূর্ণ। তবে ঘরের ভেতরে বা বাইরের পরিবেশে হাঁটা হোক না কেন, তাঁরা অনেক বেশি নতুন ও ভিন্নধর্মী উদ্ভাবনী ধারণা দিতে পেরেছিলেন।
সবচেয়ে আশ্চর্যের বিষয়—সৃজনশীলতার এই প্রভাব শুধু হাঁটার সময় নয়, হাঁটা শেষে কিছু সময় পর্যন্তও থেকে যায়। অর্থাৎ, হাঁটা একধরনের ‘রিসেট’ হিসেবে কাজ করে, যা মস্তিষ্ককে পরে আরও ভালোভাবে কাজ করতে সাহায্য করে।
হাঁটার পেছনের স্নায়ুবিজ্ঞান
নিউরোসায়েন্স বলছে, হাঁটা আমাদের চিন্তার স্থবিরতা ভেঙে দিয়ে নতুন ধারায় ভাবতে সাহায্য করে। এটি ডাইভারজেন্ট থিংকিং বা ভিন্নভাবে চিন্তাভাবনার প্রসার ঘটায়—যেখানে মস্তিষ্ক একাধিক দৃষ্টিকোণ থেকে সমাধান ভাবতে পারে। হাঁটার সময় আমাদের মস্তিষ্কের সেই অঞ্চলগুলো উদ্দীপ্ত হয়, যা স্মৃতি, কল্পনা, মনোযোগ এবং আবেগ নিয়ন্ত্রণ করে। ফলে মানসিক রুটিন ভাঙে, মেজাজ ভালো হয় এবং মন তৈরি হয় নতুন চিন্তার জন্য। এ কারণেই স্টিভ জবস তার হাঁটার পর ফিরে এসে পেতেন আরও প্রখর ও কার্যকর ধারণা।
স্টিভ জবসের একসময়ের ব্যক্তিগত অভ্যাস আজ বিশ্বজুড়ে বিভিন্ন কর্মক্ষেত্রে জনপ্রিয় হয়ে উঠেছে। সৃজনশীল সংস্থা থেকে শুরু করে করপোরেট অফিস—সর্বত্রই এখন হাঁটার সময় নেওয়া হয় বিরতি হিসেবে, যেখানে কর্মীরা ফিরে পান নতুন দৃষ্টিভঙ্গি ও উদ্ভাবনী চিন্তা।

মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
১ ঘণ্টা আগে
এআই মডেলকে জৈব অস্ত্র তৈরি ও হত্যাকাণ্ডে ব্যবহারের বিষয়ে প্রশ্ন করে উত্তর বের করেছে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এআই নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এ ঘটনা। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, চীনের এআই নির্মাতা প্রতিষ্ঠান মুনশটের একদল গবেষক নিজেদের জনপ্রিয় দুটি ‘কিমি’ (Kimi) এআই মডেলকে প্রলুব্ধ করে
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিকাশ ও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে বৈশ্বিক উদ্বেগের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীরা একটি স্বেচ্ছাধীন চুক্তি স্বাক্ষর করেছেন। ‘জয়েস কমেন্টমেন্ট অন ফ্রন্টিয়ার রেসপন্সিবিলিটিজ’ নামের এই চুক্তির মাধ্যমে
২ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নত মডেলগুলো মানবজাতির জন্য ‘বিপর্যয়কর’ এমনকি ‘অস্তিত্বের জন্য হুমকি’ তৈরি করতে পারে বলে সতর্ক করেছে এআই নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। শেয়ারবাজারে আইপিওর মাধ্যমে বিনিয়োগ সংগ্রহের প্রস্তুতির মধ্যেই কোম্পানিটি এই সতর্কবার্তা দিয়েছে।
২ দিন আগে