
দেশে ডোমেইন ব্যবহারে উৎসাহ দিতে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) .bd ডোমেইন সেবার জনপ্রিয় ক্যাটাগরিতে মূল্যছাড় ঘোষণা করেছে। এ ছাড়ের আওতায় বহুল ব্যবহৃত দুটি ডোমেইন ক্যাটাগরির রেজিস্ট্রেশন ও রিনিউয়াল ফি কমানো হয়েছে।
আজ রোববার (১১ জানুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা আছে, .bd Third Level domain (যেমন—abc.com.bd) এবং .bd Second Level domain (যেমন: abc.bd)—এই দুটি বহুল ব্যবহৃত ক্যাটাগরির রেজিস্ট্রেশন ও রিনিউয়াল ফি কমানো হয়েছে। এসব ক্যাটাগরিতে ৩৬ শতাংশ মূল্যছাড় দেওয়া হয়েছে।
হালনাগাদ মূল্যহার অনুযায়ী, .bd Third Level Domain (২ অক্ষরের বেশি) রেজিস্ট্রেশন ফি ১ হাজার ১০০ টাকা থেকে কমিয়ে ৭০০ টাকা এবং রিনিউয়াল ফি ১ হাজার ৬০০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে .bd Second Level Domain (২ অক্ষরের বেশি) রেজিস্ট্রেশন ফি ২ হাজার টাকা থেকে কমিয়ে ১ হাজার ২৮০ টাকা এবং রিনিউয়াল ফি ২ হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৬০০ টাকা করা হয়েছে।
বিটিসিএল জানিয়েছে, .bd ডোমেইন .com-এর তুলনায় সহজলভ্য এবং বাংলাদেশভিত্তিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য অধিক বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করে। এ ছাড়া সরকারি ও স্বনামধন্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটি বেশি গ্রহণযোগ্য, স্থানীয় বাজারে পেশাদার ইমেজ গড়ে তোলে এবং দেশীয় সার্চ রেজাল্টে ভালো র্যাঙ্কিংয়ের সম্ভাবনা তৈরি করে।
ডোমেইন সেবার ক্ষেত্রে নির্ধারিত হারে ভ্যাট প্রযোজ্য হবে। একই সঙ্গে বিটিআরসির নির্দেশনা অনুযায়ী নিয়মাবলি অনুসরণ করতে হবে এবং বিটিসিএল কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত ট্যারিফ-সংক্রান্ত সিদ্ধান্ত কার্যকর থাকবে।
বিটিসিএল আরও জানিয়েছে, এই মূল্যছাড় সীমিত সময়ের জন্য প্রযোজ্য। প্রতিষ্ঠানটির আশা, এ উদ্যোগের ফলে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে .bd ডোমেইন ব্যবহারের পরিধি আরও বাড়বে এবং দেশের ডিজিটাল ইকোসিস্টেম আরও শক্তিশালী হবে।

হোয়াটসঅ্যাপ নিয়ে এল নতুন ফিচার। জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটিতে অ্যাকাউন্ট না থাকা ব্যক্তিকেও এই অ্যাপের কলে যুক্ত করা যাবে। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের নাম ‘গেস্ট কল’।
৪ ঘণ্টা আগে
ঘুষ ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযোগ জানাতে গত আগস্টে চালু হয়েছিল আলাদা দুটো অনলাইন প্ল্যাটফর্ম ঘুষ ডট সাইট এবং চাঁদাবিডি ডট কম। এবার টাকা নিয়ে প্রতিশ্রুত কাজ বা সেবা না দেওয়া দালাল, মধ্যস্থতাকারী ও এজেন্সির বিরুদ্ধে অভিযোগ জানাতে চালু হয়েছে নতুন প্ল্যাটফর্ম ‘দালাল’।
৮ ঘণ্টা আগে
মানুষ এখন পৃথিবী ছাড়িয়ে চাঁদ, চাঁদ ছাড়িয়ে মঙ্গল কিংবা অন্যান্য গ্রহেও উঁকি দেয়। কিন্তু অবাক করা তথ্য হলো, মহাকাশে মানুষের উপস্থিতির পথ সহজ করেছিল বেশ কিছু প্রাণী! পাঠ্যবই থেকে লাইকা নামের ছোট্ট রুশ কুকুরের কথা আমরা জানি। কিন্তু তথ্য বলছে, শুধু লাইকা নয়।
১১ ঘণ্টা আগে
কেমন হবে যদি আপনার হাতে এমন একটি স্মার্টফোন থাকে, যেটি আপনি ইচ্ছেমতো মেরামত করতে পারেন! ব্যাটারি খুলতে পারবেন, ডিসপ্লে এবং ইউএসবি-সি পোর্টসহ বিভিন্ন যন্ত্রাংশ খুলতে পারবেন। প্রয়োজনমতো পরিবর্তন করতে পারবেন।
১২ ঘণ্টা আগে