
ইমেইল আদান প্রদানের জনপ্রিয় অ্যাপ জিমেইল। এই প্ল্যাটফর্মে ফন্টের আকার পছন্দের মতো পরিবর্তন করার সুযোগ রয়েছে। তবে এই ফিচারটি সম্পর্কে অনেকেই জানে না। খুব সহজেই ফন্টের আকার বা সাইজ পরিবর্তন করা যায়।
ফন্ট আকার পরিবর্তনের আগে কিছু বিষয় জানা প্রয়োজন। ব্যবহারকারীরা দুইভাবে ফন্ট সাইজ বাড়াতে পারে। প্রথমটি হল–আপনার ইমেইলের মধ্যে টেক্সটের সাইজ বাড়ানো। অর্থাৎ ইমেইল লেখার সময় ফন্টের সাইজের বাড়ানো। দ্বিতীয়টি হল—জিমেইলের এর সেটিংসের মাধ্যমে সাইজ বাড়ানো, যাতে প্রতিবার একই ফন্টের সাইজে ইমেইল লেখা যায়।
জিমেইলে ফন্ট পরিবর্তনের চারটি সাইজ অপশন রয়েছে। যেমন: স্মল (ছোট), নরমাল (স্বাভাবিক), লার্জ (বড়) বা হিউজ (বিশাল)। ইমেইলগুলোর জন্য ডিফল্ট সেটিংস হলো—‘নরমাল’।
ইমেইল পাঠানোর সময় ফন্ট সাইজ বাড়াবেন যেভাবে
জিমেইল প্রতিবার ইমেইল লেখার সময় টেক্সটের ফন্ট সাইজ বাড়ানো–কমানোর সুযোগ থাকে। ইমেইলের বিষয়বস্তু গুরুত্ব বোঝাতে বা স্পষ্টভাবে তুলে ধরতে এই সুযোগ দেওয়া হয়। কারণ মূল শব্দগুলোর ফন্ট সাইজ বাড়ালে পাঠকের চোখ সেটির দিকে আকৃষ্ট হবে।
কম্পিউটার থেকে ফন্ট সাইজ পরিবর্তন
১. জিমেইল চালু করুন।
২. স্ক্রিনের ওপরের-বাম কোনায় থাকা জিমেইল লোগোর নিচে কম্পোজ অপশনে ক্লিক করুন।
৩. ফরম্যাটিং অপশনস (A) খুলুন।
৪. সাইজ ((TT) অপশনে ক্লিক করুন।
৫. চারটি সাইজ অপশন থেকে একটি পছন্দ করুন।
স্মার্টফোন ফন্ট সাইজ পরিবর্তন করবেন যেভাবে
স্মার্টফোনে জিমেইল অ্যাপ থেকে সরাসরি ফন্ট সাইজ পরিবর্তন করা যায় না। এ জন্য ফোনের সেটিংস ব্যবহার করতে হয়।
১. স্মার্টফোনের সেটিংস অপশন চালু করুন।
২. এবার সার্চ বক্সে ‘ফন্ট সাইজ’ বা ‘টেক্সট সাইজ’ শব্দটি লিখে সার্চ করুন।
৩. এর পর নিচের স্লাইডারটি ডানে বা বামে নিয়ে ফোনের ফন্ট সাইজ পরিবর্তন করুন।
৪. এখন জিমেইল অ্যাপে গিয়ে স্বাভাবিকভাবে মেইল কম্পোজ করুন।
ডিফল্ট ফন্ট সাইজ নির্ধারণ করবেন যেভাবে
বড় বা বিশাল আকারের টেক্সটে (যেগুলো জিমেইল এর ডিফল্ট স্বাভাবিক সাইজের চেয়ে দুটি বড়) ইমেইল লিখতে পছন্দ করলে সেটিংস থেকে এই পরিবর্তনটি করুন। এতে প্রতিবার ইমেইল লেখার সময় ফন্ট সাইজ বাড়ানোর প্রয়োজন হবে না। একই পদক্ষেপ অনুসরণ করে ফন্ট সাইজ ছোটও করতে পারেন।
১. কম্পিউটারে জিমেইল চালু করুন।
২. এরপর ওপরের বাম দিকে থাকা সেটিংস অ্যাপে চালু করুন।
৩. এরপর ‘সি অল সেটিংস’–এ ক্লিক করুন।
৪. এখন ‘ডিফল্ট টেক্সট স্টাইল’ সেকশনে যান। (এটি জেনারেল ট্যাবের অধীরে আছে)
৫. সাইজ (TT) অপশনে ক্লিক করুন। ডিসপ্লে বক্সে একটি টেক্সট স্যাম্পল দেখতে পাবেন। এখান থেকে পছন্দমতো ফন্ট সাইজ নির্বাচন করুন।
৬. নিচের দিকে স্ক্রল সেভ চেঞ্জেস-এ ক্লিক করুন।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত বিকাশে কার্যকর নিয়ন্ত্রণ ও নজরদারি না থাকলে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও জনহিতৈষী বিল গেটস। তাঁর আশঙ্কা, ভুল মানুষের হাতে এআইয়ের শক্তিশালী প্রযুক্তি গেলে ১০০ কোটি মানুষের মৃত্যুও হতে পারে।
৪ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বিরুদ্ধে শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ব্যর্থতা ও নিরাপত্তা সংক্রান্ত তথ্যে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে দায়ের করা একটি আলোচিত মামলার নিষ্পত্তি ঘটেছে। জনপ্রিয় এই অ্যাপটির চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্স এবং যুক্তরাষ্ট্রের অ্যালাবামা...
১ দিন আগে
আকাশে তারা দেখা গেলেই সংযোগ পাওয়া যাবে। বাংলালিংকের সংযোগ ও ফোর-জি-সক্ষম মোবাইল ফোন থাকলেই ডিরেক্ট-টু-সেল (ডিটুসি) কভারেজের আওতায় থাকা এলাকায় এই সেবা ব্যবহার করা যাবে।
৩ দিন আগে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এআই মডেল ক্লদ ব্যাকটেরিয়ার ডিএনএতে একটি নতুন ধরনের এনজাইম সিস্টেম আবিষ্কারের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এই আবিষ্কারটি যুগান্তকারী জিন-এডিটিং প্রযুক্তি ‘ক্রিস্পার’ (CRISPR)-এর মতো কোনো জিন সম্পাদনা পদ্ধতি হতে পারে।
৩ দিন আগে