শিশুটির বয়স মোটে সাত বছর। শারীরিক অসুস্থতার কারণে সে এখন স্কুলে যেতে পারছে না। তবে তাই বলে শিশুটির স্কুলে গরহাজির থাকছে, এমনটি মনে করার কোনো কারণ নেই। উল্টো প্রতিদিনের ক্লাসেই পাওয়া যাচ্ছে সাত বছরের জোশুয়াকে। চলছে সহপাঠীদের সঙ্গে আড্ডাও।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, জার্মানিতে থাকে জোশুয়া মার্টিনআংগিয়েলি। এক রোবট অবতারের মাধ্যমে ক্লাসের সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে প্রতিনিয়ত তার যোগাযোগ হচ্ছে। জোশুয়ার কিছু বলতে ইচ্ছে হলে , সে তার ক্লাসে থাকা ওই রোবটের কাছে এক কম্পিউটারের মাধ্যমে সংকেত পাঠায়। পরে ওই রোবট অবতার তার পাঠানো সংকেতগুলো বার্তায় রূপান্তর করে এবং ক্লাসে থাকা অন্যদের জানায়।
বার্লিনের ওই স্কুলের প্রধান শিক্ষিকা উটে উইন্টারবার্গ এক সাক্ষাৎকারে রয়টার্সকে জানিয়েছেন, ওই রোবট অবতারের মাধ্যমে ক্লাসের সহপাঠীরা জোশুয়ার সঙ্গে কথা বলে, হাসাহাসিও করে। জোশুয়াও বেশ ভালোভাবেই সাড়া দিতে পারে।
জোশুয়ার মা সিমোন মার্টিনআংগিয়েলি বলেন, ফুসফুসের গুরুতর রোগের কারণে তাঁর সন্তানের গলায় টিউব লাগানো আছে। তাই জোশুয়া সশরীরে ক্লাসে যোগ দিতে পারছে না।
রোবট অবতারের প্রকল্পটি বার্লিনের শহর মারজাহান-হেলারসডর্ফের এক স্থানীয় কাউন্সিলের ব্যক্তিগত উদ্যোগ। ওই শহরের শিক্ষা কাউন্সিলর টর্স্টেন কুয়েন বলেন, ‘আমরাই বার্লিনের একমাত্র অঞ্চল, যেটি স্কুলের জন্য চারটি অবতার কিনেছে।’
করোনা মহামারিকে কেন্দ্র করে এ উদ্যোগ নেওয়া হলেও ভবিষ্যতে তা আরও সম্প্রসারিত করা হবে বলে জানিয়েছেন কুয়েন। তিনি আরও জানান, যে সব শিশুরা বিভিন্ন কারণে সশরীরে ক্লাসে যেতে পারে না, তাদের জন্য এ রোবট অবতার বেশ কার্যকরী ভূমিকা রাখতে পারবে বলে ধারণা করা হচ্ছে। তা ছাড়া জার্মানির বিভিন্ন শহরে রাজনৈতিক পরিসরেও এখন এই রোবট অবতার ব্যবহারের বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

বিশ্বের যেসব অঞ্চলে মোবাইল ফোনের নেটওয়ার্ক ঠিকমতো পৌঁছায় না, সেখানে নেটওয়ার্কের সমস্যা দূর করতে ৫ হাজারের বেশি নতুন স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে জেফ বেজোসের প্রতিষ্ঠান আমাজন। প্রতিষ্ঠানটির এই উদ্যোগ ইলন মাস্কের স্টারলিংকের জন্য নতুন এক বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে।
২০ মিনিট আগে
ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও ফেসবুক থেকে সাময়িকভাবে সরিয়ে নেওয়ার ঘটনায় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে মেটা। সামাজিক যোগাযোগমাধ্যমটির মূল প্রতিষ্ঠান মেটা বিষয়টিকে একটি ‘কারিগরি ত্রুটি’ হিসেবে উল্লেখ করেছে।
২ ঘণ্টা আগে
বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া অ্যাপ এক্স গত সোমবার থেকে যুক্তরাষ্ট্রে তাদের প্রিমিয়াম ও প্রিমিয়াম প্লাস গ্রাহকদের জন্য ‘এক্স মানি’ নামের ব্যাংকিং সেবা চালু করেছে। প্ল্যাটফর্মটিকে ‘এভরিথিং অ্যাপ’ বা সবকাজের কাজী অ্যাপে পরিণত করার যে স্বপ্ন এই বহুমাত্রিক বিলিয়নেয়ার এতদিন দেখে...
৩ ঘণ্টা আগে
প্রাতিষ্ঠানিক সনদের দিন ফুরিয়ে আসছে কি না, সে বিষয়ে অনেক বিতর্ক হতে পারে। কিন্তু যেটি বিতর্কের ঊর্ধ্বে উঠেছে, তা হলো টিকে থাকতে হলে দক্ষতা বাড়ানোর বিকল্প নেই। অন্তত এই এআইয়ের যুগে সে রকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে