যৌথ প্লে লিস্ট তৈরির সুবিধা আনল অ্যাপল মিউজিক। এই ফিচারের মাধ্যমে দুই বা তার অধিক ব্যবহারকারী একই প্লে লিস্টে মিউজিক অ্যাড, শেয়ার ও রিমুভ করতে পারবে। ফলে কোনো অনুষ্ঠানে প্রত্যেকেই নিজের পছন্দ অনুযায়ী গান বা মিউজিক শুনতে পারবেন। এ ছাড়া বন্ধুরা একে অপরের পছন্দের মিউজিক তালিকাও দেখতে পারবে।
অনেক আগেই ফিচারটি স্পটিফাইয়ে ছিল। অ্যাপল মিউজিকের গ্রাহকেরা দীর্ঘদিন ধরে এই ফিচার আনার অনুরোধ করছিলেন।
আপাতত আইওএস ১৭.২ বেটা ভার্সনে বর্তমানে ফিচারটি পাওয়া যাচ্ছে। শিগগির আইফোনের সব ভার্সনের জন্য এই ফিচার ছাড়া হবে। তবে ফিচারটি ব্যবহারের জন্য সব অংশগ্রহণকারীর প্ল্যাটফর্মটির সাবস্ক্রিপশন থাকতে হবে। সেই সঙ্গে অ্যাপটির সর্বশেষ ভার্সনটি ইনস্টল করতে হবে।
এই যৌথ প্লে লিস্ট তৈরির পর কারা এই তালিকায় মিউজিক যুক্ত করতে পারবে এবং কতক্ষণ পারবে, তা মূল ক্রিয়েটর নিয়ন্ত্রণ করতে পারবে।
যৌথ প্লে লিস্ট তৈরির জন্য যা যা লাগবে–
১. আইওসের ১৭.২ বেটা আপডেট
২. সক্রিয় অ্যাপল মিউজিক সাবস্ক্রিপশন
৩. অন্তত একজন ব্যবহারকারী থাকতে হবে
যৌথ প্লে লিস্ট তৈরির জন্য যা করতে হবে–
১. আইফোন বা আইপ্যাডে অ্যাপল মিউজিক অ্যাপ খুলুন।
২. নিচের দিকের লাইব্রেরি ট্যাবে ট্যাপ করুন এবং প্লে লিস্ট অপশনটি নির্বাচন করুন।
৩. নতুন প্লে লিস্ট তৈরি করুন বা আগে থেকে তৈরি করা প্লে লিস্ট নির্বাচন করুন।
৪. ওপরের ডান পাশের কোনায় থাকা তিনটি অনুভূমিক ডটে ট্যাপ করুন।
৫. কোলাবোরেটিভ (যৌথ) প্লে লিস্ট অপশন নির্বাচন করুন।
৬. এই পর্যায়ে অন্যান্য গান যুক্ত বা বাদ দেওয়া সময় মূল ক্রিয়েটরের অনুমতি লাগবে এমন অপশন নির্বাচন করা যায়। এই সুবিধা চাইলে অপশনটি চালু করে দিন।
৭. এরপর অন্যান্য গ্রাহকের প্লে লিস্টে গান যুক্ত করার জন্য আমন্ত্রণ জানান।
যেকোনো সময় যৌথ প্লে লিস্টের তিনটি ডটে ট্যাপ করে এর সেটিংসে পরিবর্তন করা যাবে।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৫ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৫ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে