আমাদের প্রতিদিনের অনেক কাজ এখন সহজ করে দিচ্ছে চ্যাটজিপিটি। কিছু একটা বুঝতে পারছেন না, চ্যাটজিপিটিকে জানালেই সে সেটির ব্যাখ্যাসহ আপনার সামনে উপস্থাপন করবে। শিক্ষার্থীদের প্রেজেন্টেশন পরিকল্পনা হোক অথবা অফিসের কোনো কাজ—সব জায়গায় রয়েছে চ্যাটজিপিটির প্রভাব। কিন্তু এই বিশাল সুবিধাও অনেকে ভোগ করতে পারছেন না সঠিকভাবে তাকে নির্দেশ দিতে না পারায়। চ্যাটজিপিটির কাছে কিছু জানতে চাইলে প্রয়োজন হয় প্রম্পট। এখানেই গন্ডগোল বাধে। কারণ, আপনি কীভাবে প্রশ্ন করছেন, কতটা সুনির্দিষ্টভাবে নির্দেশ দিচ্ছেন—সেটিই নির্ধারণ করবে ফলাফল আপনার চাওয়ার কতটা কাছাকাছি যেতে পারে।
প্রম্পট মানে শুধু প্রশ্ন নয়, এর সঙ্গে প্রয়োজন নির্দেশনা। আমরা অনেক সময় হুট করে লিখে ফেলি, ‘আমার জন্য একটা ফেসবুক পোস্ট লেখো।’ কিন্তু চ্যাটজিপিটি কী পোস্ট লিখবে? বিজ্ঞাপন, গল্প নাকি ক্যাপশন?
তাই দরকার বিস্তারিত নির্দেশনা দেওয়া। চ্যাটজিপিটি যেন বোঝে, আপনি কী চাচ্ছেন, কাদের জন্য, ভাষা কোন ধরনের হবে। আপনার প্রম্পট যত সুনির্দিষ্ট হবে, তত কার্যকর ফল পাবেন।
প্রকল্পের লক্ষ্য ঠিক করা
প্রথমে নিজের কাছে পরিষ্কার হোন, আপনি কী কাজ চাচ্ছেন। সেটা একটি ব্লগ লেখা হতে পারে, কিংবা একটি ভিডিও স্ক্রিপ্ট বা শিক্ষণীয় কিছু। আপনার বিষয়টি স্পষ্ট করে দিন।
চ্যাটজিপিটিকে ভূমিকা দিন
চ্যাটজিপিটিকে যদি আপনি শুধু সাধারণভাবে কিছু জিজ্ঞেস করেন, তবে তার উত্তরও হবে অনেকটা সাধারণ ধরনের। ধরুন, আপনি চাচ্ছেন নিজের ছোট ব্যবসার জন্য কিছু কনটেন্ট আইডিয়া পেতে। তখন আপনি চ্যাটজিপিটিকে বলতে পারেন, ‘তুমি একজন সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, যে নতুন উদ্যোক্তাদের জন্য কনটেন্ট পরিকল্পনা করে।’ এভাবে চ্যাটজিপিটি বুঝে যায়, সে কী ধরনের চিন্তা করবে, কী ধরনের ভাষা ব্যবহার করবে আর কীভাবে উত্তর সাজাবে।
প্রাসঙ্গিক পটভূমি বোঝান
প্রম্পটের সঙ্গে একটু বিস্তারিত ব্যাখ্যা দেওয়া জরুরি। কেন এই কাজ দরকার, কোথায় ব্যবহার করা হবে, বিষয়গুলো এমন নির্দিষ্ট হলে এআই অনেক বেশি প্রাসঙ্গিক উত্তর দিতে পারে।
উত্তরের ধরন নির্দিষ্ট করে দিন
উত্তরটা কেমন হবে—ছোট নাকি বড়, বন্ধুসুলভ নাকি প্রাতিষ্ঠানিক, তথ্যভিত্তিক নাকি কল্পনাপ্রবণ—এসবও বলে ফেললে উত্তর পাওয়া যাবে আরও নিখুঁত।
কিছু নিয়ম আর সীমাবদ্ধতা নির্ধারণ করুন
কোনো শব্দ ব্যবহার না করার অনুরোধ, প্রতিযোগীদের নাম উল্লেখ না করা, নির্দিষ্ট কিছু বিষয় এড়িয়ে চলা—এসব নিয়ম জানিয়ে দিলে চ্যাটজিপিটি সেগুলো লেখা থেকে বাদ রাখবে।
একটি-দুটি উদাহরণ দিন
কোনো লেখা তৈরির আগে যদি চ্যাটজিপিটিকে উদাহরণ উল্লেখ করা যায়, তাহলে সে সেভাবে লেখাটা সাজাতে পারে। উদাহরণ দিলে ভুল কমে এবং লেখার মান বাড়ে।
চ্যাটজিপিটি এখন আর শুধু ‘প্রশ্ন করো, উত্তর দাও’ এমন অবস্থায় নেই। এটা এখন আপনার ব্যক্তিগত সহযোগীর মতো কাজ করতে প্রস্তুত। আপনি যদি সঠিকভাবে নির্দেশ দেন, তাহলে সে আপনার কাজকে দ্রুত, সুন্দর এবং কার্যকর করে তুলতে পারে।
সূত্র: কোর্স এরা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ধীরে ধীরে চিকিৎসাবিজ্ঞানের প্রায় সব স্তরে ঢুকে পড়ছে। রোগ নির্ণয় থেকে শুরু করে অস্ত্রোপচার—সবখানেই এই প্রযুক্তিকে ভবিষ্যতের বিপ্লব হিসেবে তুলে ধরছেন এর প্রবক্তারা। কিন্তু একই সঙ্গে সামনে আসছে উদ্বেগজনক কিছু প্রতিবেদন।
২ ঘণ্টা আগে
বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিত্ব ইলন মাস্ক রোববার বলেছেন, স্পেসএক্স এখন চাঁদে একটি ‘সেল্ফ গ্রোয়িং সিটি’ বা ‘স্বয়ং-বিকশিত শহর’ গড়ার দিকে মনোযোগ দিচ্ছে। তাঁর মতে, দশ বছরের কম সময়ের মধ্যেই এটি সম্ভব হতে পারে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (এমভিএনও) সিম ও ট্রিপল প্লে সেবা চালু করেছে। আজ রোববার বিটিসিএলের রমনা অফিসে এ সেবার পাইলট কার্যক্রম উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী...
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার রমরমা এরই মধ্যে শুরু হয়ে গেছে। আর এই সপ্তাহেই বিনিয়োগকারীরা বুঝে ফেলেছেন, পুরো শিল্প খাত বদলে যাওয়ার মুখে। সেই উপলব্ধির মূল্য হিসেবে বাজার থেকে উবে গেছে ৪০০ বিলিয়ন ডলারের বেশি। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ দিন আগে