
আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য আনতে সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স (টুইটার) অব্যবহৃত অ্যাকাউন্ট ও ইউজারনেম বিক্রির উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে সর্বোচ্চ ৫০ হাজার ডলারে এমন অ্যাকাউন্ট বিক্রি হয়েছে বলে ফোর্বস ম্যাগাজিন এক প্রতিবেদনে তথ্য দিয়েছে।
এক্সের অভ্যন্তরে এক দল কর্মী @Handle নামে অব্যবহৃত ইউজারনেম বিক্রির জন্য বাজার তৈরি করেছে। বেশ কিছু ক্ষেত্রে এসব অ্যাকাউন্ট ও ইউজারনেমের ক্রেতাদের কাছে ইমেইলে ৫০ হাজার ডলার পর্যন্ত দাম প্রস্তাব করা হয়েছে।
একজন এক্স প্ল্যাটফর্মের সক্রিয় কর্মী ফোর্বসকে এমন অনেক ইমেইল পাঠিয়েছে। তবে গ্রাহকদের পরিচয় গোপন রাখতে সেগুলোর বিস্তারিত প্রকাশ করা হয়নি।
টুইটার অধিগ্রহণ করার কিছুদিন পর ২০২২ সালের অক্টোবরে ইলন মাস্ক এক পোস্টে অব্যবহৃত অ্যাকাউন্টগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান ইলন মাস্ক।
গত বছরের নভেম্বরে তিনি বলেন, আগামী মাসে এই অব্যবহৃত হ্যান্ডেলগুলো মুক্ত করার জন্য লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এই বিষয়ে গত ৯ ডিসেম্বর তিনি বলেন, শিগগিরই ১৫০ কোটি অ্যাকাউন্টের উইজারনেম খালি করা শুরু হবে। মে মাস থেকেই কয়েক বছরের অব্যবহৃত এসব অ্যাকাউন্ট খালি করা শুরু হয়।
তবে অনেক গ্রাহক অনুরোধ করেন, মৃত ব্যক্তিদের অ্যাকাউন্ট যেন সরিয়ে ফেলা না হয়। কারণ এসব অ্যাকাউন্টের সঙ্গে তাদের অনেক স্মৃতি সম্পর্কিত ।
মাস্ক টুইটার অধিগ্রহণের পর টুইটারের ট্রাফিক ও আয় কমে যায়। বড় বিজ্ঞাপনী উৎসের গ্রাহকরা এসময়ে এক্স অ্যাকাউন্ট ছেড়ে দেয়। গত কয়েক মাসে ৫৫ শতাংশ বা তার বেশি হারে আয় কমে গেছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
ইউজারনেম বিক্রি টুইটারের নীতিবিরোধী। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ইউজারনেম বিক্রি নিষিদ্ধ বলে এক্সের ওয়েবসাইটে উল্লেখ আছে। ব্যবহারকারীর নামের বিনিময়ে কোনো ধরনের অর্থের লেনদেন করলে অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ হতে পারে।

জাপানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বা এআই চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ ব্যবহার করে সাইবার হামলার উপযোগী সফটওয়্যার তৈরির অভিযোগে ১৫ বছর বয়সী এক হাইস্কুল শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই সাইবার হামলার কারণে জাপানের জনপ্রিয় এনিমে স্ট্রিমিং সেবা ‘বান্দাই চ্যানেল’-এর কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয় এবং
১১ ঘণ্টা আগে
রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি আরও জানান, বিভিন্ন প্রতিষ্ঠান টেলিটক কিনতে বা অংশীদার হতে আগ্রহ প্রকাশ করলেও সরকার প্রতিষ্ঠানটিকে বিক্রি না করে আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেবে।
১ দিন আগে
ফুটবল শুধু ২২ জনের শারীরিক কসরত নয়, এটি আসলে মানুষের পারস্পরিক মিথস্ক্রিয়া বা বোঝাপড়ার জটিল এক মনস্তাত্ত্বিক খেলা। বিশ্ব ফুটবলে যুগে যুগে কত কৌশল, তত্ত্ব ও ট্যাকটিক্যাল সিস্টেমের যে জন্ম হয়েছে, তার ইয়ত্তা নেই।
২ দিন আগে
আমরা এরই মধ্যে ক্যামেরা, মাইক্রোফোন, টাচ স্ক্রিন প্রযুক্তি পেয়ে গেছি। এগুলো দৃষ্টি ও শ্রবণশক্তি এবং অনুভবের প্রযুক্তিগত প্রয়োগ। তবে বিজ্ঞানীরা এখন কাজ করছেন ঘ্রাণশক্তি নিয়ে। সম্প্রতি গবেষকেরা তৈরি করেছেন ইলেকট্রিক নাক বা ই-নাক।
২ দিন আগে