বর্তমান ডিজিটাল দুনিয়ায় কনটেন্ট মানে শুধু ভিডিও বানিয়ে পোস্ট করলেই হয় না, সময়, ধারাবাহিকতা ও স্ট্র্যাটেজি সবচেয়ে গুরুত্বপূর্ণ। টিকটকের মতো দ্রুতগতিসম্পন্ন প্ল্যাটফর্মে কখন ভিডিও পোস্ট করা হচ্ছে, তা অনেক সময় ভিডিওর রিচ বা ভাইরাল হওয়ার সম্ভাবনায় বড় ভূমিকা রাখে। তবে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ম্যানুয়ালি ভিডিও পোস্ট করা অনেকের জন্যই সময়সাপেক্ষ, ঝামেলাপূর্ণ বা অসম্ভব হয়ে ওঠে। বিশেষ করে, যাঁরা নিয়মিত কনটেন্ট তৈরি করেন।
এ সমস্যা থেকে মুক্তির উপায় হলো—ভিডিও শিডিউল। অর্থাৎ, আপনি চাইলে টিকটকে আগেই ভিডিও আপলোড করে রাখতে পারেন, যা নির্ধারিত তারিখ ও সময়ে স্বয়ংক্রিয়ভাবে পোস্ট হবে। এতে আপনি সময় বাঁচাতে পারবেন, কনটেন্ট প্ল্যানিং আরও গোছানো হবে এবং অ্যালগরিদমের জন্য আদর্শ সময়টাও কাজে লাগাতে পারবেন। ডেস্কটপের ব্রাউজার থেকে খুব সহজেই ভিডিও শিডিউল করা যায়।

ব্রাউজার থেকে টিকটকের ভিডিও শিডিউল করবেন যেভাবে
১. আপনার ওয়েব ব্রাউজার থেকে আপনার টিকটক অ্যাকাউন্টে লগ ইন করুন।
২. এবার বাম পাশের ওপরের দিকে থাকা আপলোড বাটনে ক্লিন করুন।
৩. আপনার কাঙ্ক্ষিত ভিডিও আপলোড করুন। ভিডিও আপলোডের জন্য প্রয়োজনীয় তথ্য দিন। যেমন: হ্যাশট্যাগসহ ডেসক্রিপশন লিখুন, প্রয়োজনে কভার এডিট করুন এবং আপনার অডিয়েন্স নির্বাচন করুন।
৪. পেজের মাঝখানে থাকা শিডিউল অপশনটি নির্বাচন করুন। এখন আপনার পছন্দের তারিখ ও সময় নির্ধারণ করুন।
৫. এ পৃষ্ঠার নিচে থাকা লাল রঙের ‘শিডিউল’ বাটনে চাপ দিন।
এভাবে আপনার ভিডিওটি শিডিউল হয়ে যাবে।

টিকটকের ভিডিও শিডিউলের সীমাবদ্ধতা
এ ছাড়া একবার শিডিউল বোতামে ক্লিক করে ভিডিও শিডিউল করার পর সেটি আর এডিট করা যাবে না। যদি কোনো পরিবর্তন করতে হয়, তাহলে শিডিউল করা ভিডিওটি মুছে ফেলতে হবে এবং নতুনভাবে এডিট করে আবার ভিডিও আপলোড ও শিডিউল করতে হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিপুল বিনিয়োগের অংশ হিসেবে বড় আকারের কর্মী ছাঁটাই চালিয়েছে প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওরাকল। সামাজিক যোগাযোগমাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, এই সংখ্যা ১০ হাজারেরও বেশি হতে পারে।
২ দিন আগে
মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন টেক জায়ান্টদের লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, আজ বুধবার স্থানীয় সময় রাত ৮টা থেকে অ্যাপল, মাইক্রোসফট এবং গুগলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে হামলা চালানো হবে।
২ দিন আগে
একসময় অসুস্থ বোধ করলে চিকিৎসকের কাছে কিংবা রোগ নির্ণয়ের জন্য হাসপাতালে যাওয়াই ছিল একমাত্র উপায়। কিন্তু প্রযুক্তির দ্রুত বিবর্তন সেই চিরচেনা দৃশ্যপট বদলে দিচ্ছে। এখন আপনার হাতে থাকা একটি ছোট ঘড়ি শুধু সময় নয়, নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করে আপনার হৃৎস্পন্দন আর অক্সিজেনের মাত্রা।
৩ দিন আগে
অস্ত্রোপচার ছাড়া দীর্ঘ সময় ধরে ইঁদুরের মস্তিষ্ক পর্যবেক্ষণের প্রযুক্তি উদ্ভাবন করেছেন চীনা বিজ্ঞানীরা। এতে মাথার ত্বক ও খুলি অক্ষত রেখেই মগজের উচ্চ রেজল্যুশনের ছবি ধারণ করা সম্ভব। ‘চায়না সায়েন্স ডেইলি’ এ তথ্য জানায়। গবেষণার বিস্তারিত প্রকাশিত হয়েছে ‘সায়েন্স অ্যাডভান্সেস’ সাময়িকীতে।
৩ দিন আগে