
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী এবং কট্টর ডানপন্থী রাজনৈতিক কর্মী চার্লি কার্কের হত্যাকাণ্ডের পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। সেই সঙ্গে জানিয়েছেন, তাঁর নিরাপত্তা জোরদার করা প্রয়োজন।
একজন শেয়ারহোল্ডার নিরাপত্তা ব্যয় বাড়ানোর আহ্বান জানালে এক্সৈ (সাবেক টুইটার) সরাসরি জবাবে মাস্ক লেখেন, ‘নিরাপত্তা অবশ্যই জোরদার করতে হবে।’
২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাস্কের নিরাপত্তায় টেসলা ব্যয় করেছে ৩৩ লাখ ডলার। আগের বছরের ২৯ লাখের তুলনায় এটি কিছুটা বেশি হলেও অন্যান্য প্রযুক্তি কোম্পানির সিইওদের নিরাপত্তা ব্যয়ের তুলনায় তা অনেক কম।
শেয়ারহোল্ডারের আহ্বান
টেসলার বিনিয়োগকারী ও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ‘টেসলাবুমারমামা’ নামে পরিচিত আলেক্সান্দ্রা মের্ৎস টেসলার পরিচালনা পর্ষদকে মাস্কের নিরাপত্তা বাড়ানোর আহ্বান জানান। এক্সে একটি চার্ট পোস্ট করে তিনি লেখেন, ‘টেসলা ও পরিচালনা পর্ষদ, আপনি অনুগ্রহ করে এটি উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারেন কি? এক বছরেরও বেশি আগে আপনাদের কাছে শেয়ারহোল্ডার চিঠি লিখেছিলাম।’
তাঁর পোস্টের জবাবে মাস্ক লেখেন, ‘নিরাপত্তা অবশ্যই জোরদার করতে হবে।’
যে সংস্থার নিরাপত্তা ব্যবহার করেন মাস্ক
ইলন মাস্কের ব্যক্তিগত নিরাপত্তার জন্য নিয়োজিত আছে গ্যাভিন ডে বেকার অ্যান্ড অ্যাসোসিয়েটস নামের একটি নিরাপত্তা সংস্থা। পাশাপাশি তিনি নিজেই একটি প্রতিষ্ঠান গড়েছেন—ফাউন্ডেশন সিকিউরিটি নামে। মাস্কের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান যেমন টেসলা ও স্পেসএক্সের মধ্যে এই ব্যয় ভাগাভাগি করা হয়।
অন্য প্রযুক্তি সিইওদের নিরাপত্তা ব্যয়
মাস্কের জন্য ৩৩ লাখ ডলার বরাদ্দ থাকলেও, মেটার সিইও মার্ক জাকারবার্গের নিরাপত্তায় বছরে খরচ হয় প্রায় ২ কোটি ৩৪ লাখ ডলার। অ্যাপলের সিইও টিম কুকের নিরাপত্তা ব্যয় ৮ লাখ ২০ হাজার ডলার, আর অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের জন্য খরচ হয় ১৬ লাখ ডলার।
চার্লি কার্ক ছিলেন কট্টর ডানপন্থী রাজনৈতিক কর্মী এবং ডোনাল্ড ট্রাম্পের একজন ঘনিষ্ঠ সহযোগী। মাত্র ১৮ বছর বয়সে ২০১২ সালে তিনি টার্নিং পয়েন্ট ইউএসএ নামের একটি অলাভজনক রাজনৈতিক সংগঠন গঠন করেন। সম্প্রতি তাঁর হত্যাকাণ্ড যুক্তরাষ্ট্রজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে।
টেসলার সঙ্গে সংশ্লিষ্ট গণমাধ্যম টেসলারাটি জানায়, চার্লি কার্কের মৃত্যুর পর মাস্কের প্রতি হুমকির পরিমাণ বেড়েছে, বিশেষত রেডিট ও ব্লুস্কাইয়ের মতো সামাজিক মাধ্যমে। বিশেষজ্ঞরা মনে করছেন, মাস্কের রাজনৈতিক অবস্থান ও খোলামেলা মন্তব্যের কারণেই তাঁর বিরুদ্ধে হুমকির প্রবণতা বাড়ছে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

আকাশপথে বৃহৎ আকারের চালকবিহীন পরিবহন তৈরির ক্ষেত্রে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে চীন। দেশটিতে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘এইচএইচ-২০০’ (HH-200) নামের ‘আনম্যানড’ আকাশযানটি আজ বুধবার সফলভাবে প্রথম উড্ডয়ন সম্পন্ন করেছে।
২ দিন আগে
কোডিং দুনিয়ায় ফিরে গেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা ও টেক জায়ান্ট মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। এমনকি আগে যে ডেস্কে কাজ করতেন, সেই ডেস্কও পাল্টে ফেলেছেন তিনি। বসছেন মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে কর্মরত গবেষকদের সঙ্গে।
৩ দিন আগে
ইউটিউবের মালিক প্রতিষ্ঠান গুগল ইরানপন্থী একটি গোষ্ঠীর চ্যানেল তাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিয়েছে। চ্যানেলটি লেগো-থিমযুক্ত অ্যানিমেশনের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে ভিডিও তৈরি করত। লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৪ দিন আগে
একটি প্রযুক্তি প্রতিষ্ঠান ইভাঞ্জেলিক্যাল খ্রিষ্টানদের জন্য অর্থের বিনিময়ে ‘যিশুর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক’ গড়ার সুযোগ দিচ্ছে। এটি সম্ভব হচ্ছে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অবতারের মাধ্যমে। ‘জাস্ট লাইক মি’ প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা প্রতি মিনিটে ১ দশমিক ৯৯ ডলার খরচ করে এআই-চালিত যিশুর সঙ্গে...
৬ দিন আগে