
বিশ্বের বড় প্রযুক্তি সংস্থাগুলো তাদের প্রধান নির্বাহীদের (সিইও) নিরাপত্তায় আগের চেয়ে অনেক বেশি খরচ করছে। ফাইন্যান্সিয়াল টাইমসের বিশ্লেষণ অনুযায়ী, ২০২৪ সালে গুগল, অ্যামাজন, এনভিডিয়াসহ শীর্ষ সংস্থাগুলো নিরাপত্তা বাজেট ১০ শতাংশেরও বেশি বাড়িয়েছে।
ফাইন্যান্সিয়াল টাইমস বলছে, ২০২৪ সালে বিশ্বের ১০টি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সিইওদের নিরাপত্তায় খরচ বেড়ে ৪৫ মিলিয়ন ডলারের বেশি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় করেছে মেটা। ২০২৪ সালে কোম্পানিটি শুধু মার্ক জাকারবার্গের জন্যই খরচ করেছে প্রায় ২৭ মিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৩ মিলিয়ন ডলার বেশি। এ খাতে অন্য কোনো কোম্পানি এত বড় অঙ্ক খরচ করেনি।
এনভিডিয়া ২০২৪ সালে সিইও জেনসেন হুয়াংয়ের নিরাপত্তায় খরচ করেছে ৩ দশমিক ৫ মিলিয়ন ডলার, যা ২০২৩ সালের তুলনায় বেড়েছে। সিইও অ্যান্ডি জ্যাসির জন্য অ্যামাজন ২০২৪ সালে খরচ করেছে ১ দশমিক ১ মিলিয়ন ডলার। পাশাপাশি প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে সুরক্ষা সহায়তা বাবদ প্রতিবছর ১ দশমিক ৬ মিলিয়ন ডলার দেওয়া হয়। সিইও টিম কুকের নিরাপত্তায় ২০২৪ সালে ১ দশমিক ৪ মিলিয়ন ডলার ব্যয় করেছে অ্যাপল, যা আগের বছরের তুলনায় কম। গুগলের সুন্দর পিচাইয়ের জন্য ব্যয় হয়েছে ৬ দশমিক ৮ মিলিয়ন ডলার। আর ইলন মাস্কের জন্য মাত্র ৫ লাখ ডলার খরচ হয়েছে বলে জানিয়েছে টেসলা। যদিও বিশেষজ্ঞেরা বলছেন, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিকে সুরক্ষিত রাখতে আসল খরচ এর চেয়ে অনেক বেশি, কারণ মাস্কের নিজস্ব নিরাপত্তা সংস্থা রয়েছে।
কিন্তু জাকারবার্গের সুরক্ষায় কেন এত বেশি ব্যয় করছে মেটা? বিশেষজ্ঞেরা বলছেন, জাকারবার্গ শুধু মেটার সিইও নন, তিনিই কোম্পানির মুখ এবং নিয়ন্ত্রণও মূলত তাঁর হাতে। তাঁর সোশ্যাল নেটওয়ার্ক নিয়ে সমালোচনা, এআই প্রকল্প ঘিরে বিতর্ক, কর্মী ছাঁটাই আর গোপনীয়তা ইস্যুসহ নানা কারণে তাঁর বিরুদ্ধে মানুষের ক্ষোভও বেশি। তাই তাঁকে নিরাপত্তা দিতে মেটা এত টাকা ব্যয় করছে।
প্রযুক্তি খাতের নিরাপত্তা সাধারণত বেসরকারি সংস্থাগুলো দেখে থাকে, যেখানে সাবেক গোয়েন্দা বা সেনা কর্মকর্তারা কাজ করেন। এসব সংস্থা শুধু দেহরক্ষীই নয়, ঝুঁকি বিশ্লেষণ, বাসা ও ভ্রমণের নিরাপত্তা, সাইবার সুরক্ষা, এমনকি হত্যাচেষ্টা বা অপহরণের মতো ঝুঁকির জন্য প্রস্তুতিও নিয়ে থাকে।
২০২৩ সালের ডিসেম্বরে ইউনাইটেড হেলথ কেয়ারের সিইও ব্রায়ান থম্পসন হত্যার পর থেকে নিরাপত্তা খরচ আরও বেড়েছে। অনেক কোম্পানি এখন তাদের শীর্ষ কর্মকর্তাদের ছবি ও তথ্য ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলছে, বাড়ি ও ভ্রমণের নিরাপত্তা জোরদার করছে, এমনকি অনেক ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে ব্যক্তিগত জেট ব্যবহারের নিয়মও চালু করেছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পে ডেটাসেন্টার নির্মাণের দ্রুত বিস্তার এবং এর ফলে মেমোরি ও স্টোরেজ চিপের ব্যয় বেড়ে যাওয়ায় আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়িয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। গতকাল বৃহস্পতিবার কোম্পানিটি জানায়, এতদিন তারা বাড়তি খরচ নিজেরা বহন করে গ্রাহকদের ওপর চাপ কমিয়ে রেখেছিল, কিন্তু বর্তমান
২ দিন আগে
নিউইয়র্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার বা ‘লক্ষ কোটিপতি’ হওয়ার গৌরব অর্জনের মাত্র দুই সপ্তাহের মাথায় সেই খেতাব হারালেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। ব্লুমবার্গের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, স্পেসএক্সের শেয়ার বাজারে অভিষেকের পর তৈরি হওয়া বিপুল উন্মাদনা কেটে যাওয়ার পরপরই তাঁর এই সম্পদহানি ঘটেছে।
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি মানবজাতির ভবিষ্যৎ বদলে দেবে—এমন দাবি দীর্ঘদিন ধরেই করে আসছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তবে জাতিসংঘের (ইউএন) সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য।
৩ দিন আগে
এতদিন কুনাল শাহ নামটি মূলত ভারতের স্টার্টআপ এবং বিনিয়োগকারীদের বৃত্তের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ভারতীয় ফিনটেক জায়ান্ট ‘ক্রেড’ (Cred)-এর এই প্রতিষ্ঠাতা শুধু ব্যবসাই করেননি, বরং নিজের পডকাস্ট এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নানা তাত্ত্বিক পোস্টের মাধ্যমে প্রযুক্তি মহলে একটি বড় অনুসারী দল তৈরি করেছিলেন।
৪ দিন আগে