
গুগলের বিরুদ্ধে ডিজিটাল বিজ্ঞাপনে একচেটিয়া আধিপত্য বিস্তারের মামলার বিচারকাজ আগামী ৯ সেপ্টেম্বর শুরু হবে। গত সোমবার যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক এই আদেশ দেন বলে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।
২০২৩ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও ৮টি অঙ্গরাজ্য গুগলের বিরুদ্ধে একচেটিয়া ও বেআইনিভাবে বিজ্ঞাপনের বাজার নিয়ন্ত্রণ করার অভিযোগে এই মামলা করে।
অভিযোগ অস্বীকার করে গুগল বলছে, এ মামলা সফল হলে, উদ্ভাবনের গতি ধীর করবে, বিজ্ঞাপন ফি বাড়বে এবং ছোট ব্যবসা ও প্রকাশকের সংখ্যা কমে যাবে।
আলেকজান্দ্রিয়া, ভার্জিনিয়ার মামলার বিচারের জন্য জুলাই মাসে তারিখ অনুরোধ করে বিচার বিভাগসহ অন্যান্য অঙ্গরাজ্যগুলো। যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ লিওনি ব্রিঙ্কেমা বলেন, গ্রীষ্মকালীন বিচারে লজিস্টিক সমস্যা দেখা দিতে পারে।
গুগল ও বিচার বিভাগের প্রতিনিধিরা বিচারের তারিখ সম্পর্কে কোনো মন্তব্য করেনি।
গত বছর একযোগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, কলোরাডো, কানেকটিকাট, নিউজার্সি, নিউইয়র্ক, রোড আইল্যান্ড, টেনেসি ও ভার্জিনিয়া অঙ্গরাজ্যে মামলা হয়।
টেক্সাস অঙ্গরাজ্যে ২০২৫ সালের মার্চে আরেক মামলার মুখোমুখি হবে গুগল। সেই মামলাও টেক্সাস ও অন্যান্য অঙ্গরাজ্যগুলো বিজ্ঞাপন প্রযুক্তিতে একচেটিয়া আধিপত্য বিস্তারের অভিযোগ তোলা হয়েছে।
গুগলের ওয়েব সার্চের আধিপত্য নিয়ে ওয়াশিংটনের এক বিচারকের কাছে আগামী মে মাসে সমাপনী যুক্তি তুলে ধরবে মার্কিন বিচার বিভাগ, কলোরাডো ও অন্যান্য অঙ্গরাজ্যগুলো।

নিউইয়র্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার বা ‘লক্ষ কোটিপতি’ হওয়ার গৌরব অর্জনের মাত্র দুই সপ্তাহের মাথায় সেই খেতাব হারালেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। ব্লুমবার্গের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, স্পেসএক্সের শেয়ার বাজারে অভিষেকের পর তৈরি হওয়া বিপুল উন্মাদনা কেটে যাওয়ার পরপরই তাঁর এই সম্পদহানি ঘটেছে।
৫ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি মানবজাতির ভবিষ্যৎ বদলে দেবে—এমন দাবি দীর্ঘদিন ধরেই করে আসছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তবে জাতিসংঘের (ইউএন) সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য।
১ দিন আগে
এতদিন কুনাল শাহ নামটি মূলত ভারতের স্টার্টআপ এবং বিনিয়োগকারীদের বৃত্তের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ভারতীয় ফিনটেক জায়ান্ট ‘ক্রেড’ (Cred)-এর এই প্রতিষ্ঠাতা শুধু ব্যবসাই করেননি, বরং নিজের পডকাস্ট এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নানা তাত্ত্বিক পোস্টের মাধ্যমে প্রযুক্তি মহলে একটি বড় অনুসারী দল তৈরি করেছিলেন।
১ দিন আগে
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে চলতি ফিফা বিশ্বকাপ। এই আসরে গ্যালারিতে বসে খেলা দেখবে ৫০ লাখের বেশি দর্শক। সংখ্যার হিসাবে এটি রেকর্ড। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি এবার মাঠের বাইরের নিরাপত্তা এবং নজরদারির ব্যবস্থাও বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
২ দিন আগে