
রিয়েলমি সি৮৫ প্রো নিয়ে আসার মাধ্যমে বাজেট-সাশ্রয়ী স্মার্টফোনে আবারও নতুন মাত্রা যোগ করল রিয়েলমি। বলে হচ্ছে, এটিই এই সেগমেন্টের সবচেয়ে উজ্জ্বল ও ওয়াটার-রেজিজট্যান্ট ফোন। এর আগে বিপুলভাবে জনপ্রিয় রিয়েলমি সি৭৫ এর যোগ্য উত্তরসূরি হিসেবে সি৮৫ প্রো ডিউরেবিলিটি ও পারফরম্যান্সকে এক অনন্য মাত্রায় নিয়ে গেছে। এ বছরের ০৫ নভেম্বর আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হওয়া এই ডিভাইসটি প্রতিদিনের চ্যালেঞ্জিং ব্যবহারে সর্বাধিক ডিউরেবল ফোন চান এমন বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে।
রিয়েলমি সি৭৫ এর রেকর্ড-ব্রেকিং সাফল্যের ধারা বজায় রেখে নতুন সি৮৫ প্রো ফোনটি ডিউরেবিলিটি, ব্যাটারি সক্ষমতা, ডিসপ্লে ও প্রসেসিং পারফরম্যান্সে ব্যাপক আপগ্রেড এনেছে। ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় আইপি ৬৯ প্রো ওয়াটারপ্রুফ রেটিং, সুবিশাল ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, উজ্জ্বল ৪০০০ নিটসের অ্যামোলেড ডিসপ্লে ও কার্যকরী স্ন্যাপড্রাগন প্রসেসরের সমন্বয় সাশ্রয়ী ফোনের ধারণাকে নতুনভাবে তুলে ধরেছে। বাংলাদেশের চ্যালেঞ্জিং ও পরিবর্তনশীল আবহাওয়ায় আইপি ৬৯ প্রো ওয়াটারপ্রুফ ও ডাস্ট রেজিসট্যান্ট সক্ষমতা কেবল বিলাসিতা নয়, বরং অপরিহার্য প্রয়োজন। এর ইন্ডাস্ট্রি-লিডিং আইপি ৬৯ প্রো রেজিসট্যান্স স্মার্টফোন সুরক্ষার ক্ষেত্রে নতুন মানদণ্ড নিশ্চিত করে, যা আইপি ৬৮ বা আইপি ৬৭ এর প্রথাগত মানদণ্ডকে বহুগুণ ছাড়িয়ে যায়।
অন্যান্য ডিভাইসগুলো যেখানে কেবল হালকা পানির ছিটা সামলাতে পারে, সেখানে আইপি ৬৯ প্রো প্রতিকূল পরিবেশ ও ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি। আকস্মিক বর্ষার বৃষ্টি, পানির প্রবল ধারা, দুর্ঘটনাক্রমে পড়ে যাওয়া বা পানিতে ডুবে যাওয়ার পরও ব্যবহারকারীরা সম্পূর্ণ নিশ্চিন্তে থাকতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ডিভাইসটি মেরামতের খরচ কমিয়ে আনবে; যা এটিকে বাইরে কাজ করেন এমন মানুষ, ডেলিভারি কর্মী ও অ্যাডভেঞ্চারপ্রিয় ব্যবহারকারীদের জন্য আদর্শ সঙ্গী করে তোলে। এই অনন্য সক্ষমতার সঙ্গে যুক্ত হয়েছে মিলিটারি-গ্রেড শক রেজিসট্যান্স, যা ফোনটিকে হঠাৎ পড়ে যাওয়া বা আঘাতের বিপক্ষে সুরক্ষা প্রদান করে এর দীর্ঘস্থায়ী নির্ভরযোগ্যতা নিশ্চিত করে।
বাজেট সেগমেন্টে মানসম্মত ফিচার হিসেবে এতে যুক্ত হয়েছে ৬.৮ ইঞ্চি ১২০ হার্জ এফএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে। এবারই প্রথম রিয়েলমি সি-সিরিজের ফোনে অ্যামোলেড ডিসপ্লে নিয়ে আসা হয়েছে। একই দামের ফোনগুলোর মধ্যে সবচেয়ে উজ্জ্বল ডিভাইস হিসেবে এতে ৪০০০ নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে। এর ডিসপ্লেতে রংগুলো দারুণভাবে বোঝা যায়, এমনকি প্রখর সূর্যালোকেও নিখুঁত ও ঝকঝকে ভিজ্যুয়াল প্রদান করে ফোনটিকে নেভিগেশন বা কনটেন্ট ক্রিয়েশনের জন্য একদম যথার্থ করে তোলে। যাত্রাপথের ব্যস্ততায় সমৃদ্ধ অডিও অভিজ্ঞতা নিশ্চিতে এতে ৪০০% আলট্রা বুম স্পিকার ও ৯২.৩% স্ক্রিন-টু-বডি রেশিও নিয়ে আসা হয়েছে, যা দেখার অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। সব মিলিয়ে ডিসপ্লের ক্ষেত্রে প্রতিযোগীদের তুলনায় অনেক বেশি এগিয়ে রয়েছে সি৮৫ প্রো, যা আর্থিক সাশ্রয়েরও নিশ্চয়তা দিচ্ছে।

এ সমস্ত সহনশীলতাকে আরও সক্ষম করে তুলতে এতে এই সেগমেন্টের সবচেয়ে বড় ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সারা দিন ফোন চার্জ করার দুশ্চিন্তা থেকে মুক্ত রাখে এই আলট্রা ব্যাটারি, যা এমনকি ব্যস্ততম দিনেও ব্যবহারকারীদের আত্মবিশ্বাসী রাখে। একবার সম্পূর্ণ চার্জে এটি ১১৮ ঘণ্টা মিউজিক প্লেব্যাক, ৫৯ ঘণ্টা কলিং ও ১৯ ঘণ্টা ভিডিও স্ট্রিমিং করার সক্ষম রাখে। রিচার্জের সময় ফোনটির ৪৫ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং মাত্র ৩০ মিনিটেই ৫০% চার্জ করতে সক্ষম। এর ১০ ওয়াট রিভার্স চার্জিং এই অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে; ব্যবহারকারীদের চলার পথে অন্যান্য অ্যাকসেসরিজ বা ফোন চার্জ করতে সহায়তা করে এটিকে একটি পোর্টেবল পাওয়ার ব্যাংকে পরিণত করে। ডিভাইসের দীর্ঘস্থায়িত্ব নিশ্চিতে ব্যাটারির হেলথ ৬ বছর পর্যন্ত একইরকম কার্যকর থাকবে।
একই প্রাইস-রেঞ্জের ফোনগুলোর মধ্যে সবচেয়ে কার্যকর হিসেবে রিয়েলমি সি৮৫ প্রো-তে নির্ভরযোগ্য স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি স্মুথ মাল্টিটাস্কিং, স্থিতিশীল কানেকটিভিটি ও কার্যকর শক্তি ব্যবহারের নিশ্চয়তা দেয়। ফোনটিতে মেমোরির শক্তিশালী বিকল্প হিসেবে ৮ জিবি র্যাম (২৪ জিবি পর্যন্ত এক্সপান্ডেবল) ও ২৫৬ জিবি স্টোরেজ রয়েছে। এর ৫০ মেগাপিক্সেল এআই রেয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আপনাকে যেকোনো পরিবেশে স্পষ্ট ও প্রাণবন্ত ছবি তোলার নিশ্চয়তা দেবে; এর ইন্টেলিজেন্ট এআই ইমেজিং টুল ফটোগ্রাফিকে আরও স্বাচ্ছন্দ্যময় করবে।
ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে এতে একাধিক এআই-চালিত অপটিমাইজেশনের সমন্বয় করা হয়েছে। এর এআই নেটওয়ার্ক বুস্ট (ডেটার গতি ২২% পর্যন্ত বাড়ায়) ও এআই কল ভলিউম বুস্ট কোলাহলপূর্ণ পরিবেশেও স্পষ্ট যোগাযোগ নিশ্চিত করে। এর আরেকটি উল্লেখযোগ্য ফিচার হলো এআই এডিট জিনি, যা ব্যবহারকারীর ভয়েস-সক্ষম ফটো এডিটিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে দ্রুত ছবি এডিটের সুযোগ করে দেয়। ফলে, সোশ্যাল মিডিয়া ক্রিয়েটর ও প্রতিদিনের ব্যবহারকারীদের জন্য ছবি এডিটিং আরও সহজ হয়ে ওঠে।
প্রকৃতি থেকে অনুপ্রাণিত অনন্য লাইট ফেদার ডিজাইনে নিয়ে আসা হয়েছে রিয়েলমি সি৮৫ প্রো। স্টাইল ও তারুণ্যের অনন্য সমন্বয় হিসেবে প্যারট পার্পল ও পিকক গ্রিন এই দুইটি নজরকাড়া রঙে ডিভাইসটি নিয়ে আসা হয়েছে। বাংলাদেশের বাজারে সহজলভ্য এই ফোনটির কারণে এখন সবাই উন্নত ফিচারগুলো ব্যবহার করার সুযোগ পাবেন। এখন তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে এই ফোনটি। এর ৬ জিবি + ১২৮ জিবির দাম মাত্র ২০,৯৯৯ টাকা, ৮ জিবি + ১২৮ জিবির দাম মাত্র ২২,৯৯৯ টাকা ও ৮ জিবি + ২৫৬ জিবির দাম মাত্র ২৪,৯৯৯ টাকা।
রিয়েলমি সি৮৫ প্রো কেবল একটি সাশ্রয়ী স্মার্টফোন নয়। এ থেকে বোঝা যায়, অ্যামোলেড ডিসপ্লে, সুবিশাল ব্যাটারি ও বিশ্বমানের আইপি ৬৯ প্রো ওয়াটার প্রুফিংয়ের মতো অনবদ্য উদ্ভাবনগুলো এখন আর প্রিমিয়াম দামের মধ্যে থাকছে না।

তরুণদের উদ্ভাবনী ধারণায় অর্থায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আইসিটিমন্ত্রী বলেন, স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় উদ্ভাবনী উদ্যোগে অর্থায়নের জন্য একই ধরনের তহবিল নেই।
১ দিন আগে
তথ্য ব্যবস্থাপনায় অনিয়ম ও সংবেদনশীল তথ্যের অনুপযুক্ত ব্যবহারের অভিযোগে তিন গবেষককে বরখাস্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। বরখাস্ত গবেষকদের অন্তত দুজন প্রতিষ্ঠানের এআই নিরাপত্তা গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের কাজের মধ্যে এমন একটি প্রকল্পও ছিল, যেখানে একটি বাইরের প্রতিষ্ঠান...
২ দিন আগে
দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
২ দিন আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
৩ দিন আগে