ইতালির নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ও আইফোনের নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলকে ১ কোটি ১২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার করে জরিমানা করেছে।
ইতালির অ্যান্টিট্রাস্ট নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ব্যবহারকারীদের তথ্য বাণিজ্যিকভাবে ব্যবহারের ‘আগ্রাসী মনোভাব’ দেখানোর জন্য গুগল ও অ্যাপলকে ১ কোটি ১২ লাখ ৩০ হাজার ডলার জরিমানা করেছে। এটিই এই সংস্থার আওতায় থাকা সবচেয়ে বড় জরিমানার অঙ্ক। বার্তা সংস্থান রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এ সম্পর্কিত এক বিবৃতিতে অ্যান্টিট্রাস্ট কর্তৃপক্ষ জানায়, গুগল ও অ্যাপল তাদের পরিষেবাগুলোর ব্যবহারকারীদের তথ্য কীভাবে সংগ্রহ ও ব্যবহার করে সে সম্পর্কে ‘স্পষ্ট ও তাৎক্ষণিক’ কোনো তথ্য দেয়নি।
তদারককারী সংস্থাটি জানায়, গুগলের সিস্টেমটি এমনভাবে তৈরি যে, ব্যবহারকারীরা যখন গুগলে তাদের অ্যাকাউন্ট খোলে, তখন তাদের পক্ষে এর শর্তাবলি গ্রহণ করা ছাড়া আর উপায় থাকে না। আর অ্যাপলের ক্ষেত্রে ব্যবহারকারীদের এই বিষয়ে কোনো বিকল্প বেছে নেওয়ার ব্যবস্থাই নেই।
এদিকে গুগল ও অ্যাপলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে নেওয়া এই পদক্ষেপ মেনে নিতে অস্বীকৃতি জানানো হয়েছে। একই সঙ্গে তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে বলেও জানায়।
এই পদক্ষেপকে ‘ভুল’ আখ্যা দিয়ে দেওয়া এক বিবৃতিতে অ্যাপল বলেছে, ‘এই খাতে আমাদের স্বচ্ছতাই সবচেয়ে বেশি, যা আমরা সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত রাখি, যাতে তারা নিজেরাই ঠিক করতে পারে কোন তথ্য তারা শেয়ার করবে, কীভাবে করবে বা করবে না।’
আর গুগলের বিবৃতিতে বলা হয়েছে, তারা ন্যায্যতা ও স্বচ্ছতার চর্চা করে, যাতে তাদের ব্যবহারকারীরা সুস্পষ্ট ধারণা পায় তাদের পরিষেবা ব্যবহারের নীতিমালা সম্পর্কে।

আগামী অক্টোবর মাস থেকে বাংলাদেশে স্থানীয়ভাবে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন উৎপাদন শুরু হতে যাচ্ছে। দেশের প্রায় ৫ কোটি নতুন ব্যবহারকারীকে আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে ডাটা সংযোগসহ স্মার্টফোনের আওতায় আনার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে সরকার।
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার যে লক্ষ্য আমাদের রয়েছে, তা অর্জনে এআইয়ের (কৃত্রিম বুদ্ধিমত্তা) ভূমিকা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতিতে আগামী এক দশকের মধ্যে মানবজাতি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ঝুঁকি ১০ শতাংশের বেশি বলে মনে করেন অ্যানথ্রপিকের শীর্ষস্থানীয় এআই নিরাপত্তা গবেষক ইভান হিউবিঙ্গার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই আশঙ্কার কথা জানিয়েছেন।
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে উদ্বেগ আর সতর্কতা বাড়ছেই। এবার অ্যানথ্রপিকের শীর্ষস্থানীয় গবেষক ইভান হুবিঙ্গার বললেন, এআই এত দ্রুত এগোচ্ছে যে, আগামী এক দশকের মধ্যে এটি সব মানুষকে ‘নিশ্চিহ্ন’ করে দিতে পারে এমন সম্ভাবনা ১০ শতাংশের বেশি। এআইয়ের লক্ষ্য ও মানুষের মূল্যবোধের মধ্যে সামঞ্জস্য প্রতিষ্ঠার...
১ দিন আগে